বিবাহে মুবারকবাদ দেওয়া 27 ৯৮৭ ০4 L727 co /8 পেত 415 ৫. 19149 4540 ৩৫ | ০40 ০৮০৮৯ ৩৩ গ৫5 ESA গর ৪৪ পা পাঠিপাত পাপা “ঠাস ০ অনি DAU EE A) (551১51 ৭১৬ ol 5৫৫৮ ol ১৪৭০০ dal) হযরত আবূ হুরাইরাতা (রা) হইতে বর্ণিত হইয়াছে, কোন লোক যখন বিবাহ করিত, তখন নবী করীম (স) সেই লোকের জন্য আস্তরিকভাবে পূর্ণ আনুকূল্য ও সুন্দর সুখের একত্রিত জীবনের জন্য দোয়া করিতেন এবং বলিতেনঃ আল্লাহ্ তোমাকে মুবারক করুন, তোমার উপর বরকত নাযিল করুন এবং তোমাদের দুইজনকে প্রকৃত মহা ও বিপুল কল্যাণের মাধ্যমে একত্রিত রাখুন। (মুসনাদে আহমাদ, তিরমিযী, ইবনে খুঁজাইমা, আবৃ দায়ূদ, ইবনে হাব্বান) ব্বরাম্খতা বিবাহ মানব জীবনের একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা । ইহা যেমন একজনের জীবনের একটা নবতর অধ্যায়ের সূচনা তেমনি ইহা জীবনের ধারাবাহিকতায় একটি মৌলিক মোড়-ও ৷ জীবনের অবিবাহিত অধ্যায় অতিক্রম করার পর ইহা দ্বিতীয় অধ্যায়ের আরম্ভ । এতদিন পর্যন্ত সে একক নিঃসঙ্গ জীবন যাপন করিতেছিল। বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে সেই একক জীবনের অবসান হইয়া যৌথ- স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্মিলিত জীবন সূচিত হইল । এখন আর সে একা নয়, তাহার হৃদয়-মন ও জীবনের প্রতিটি ব্যাপারের সহিত জড়িত হইয়াছে অন্য একটি মেয়ের জীবন। সে মেয়ে ভিন্ন পরিবার ও পরিবেশ হইতে আসিয়াছে। দুই জনেরই একক জীবন আলাদা আলাদা ধারায় চলিয়া আসিয়াছে। প্রায় সহসাই দুইটি ভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত জীবন-নদী এখনই একত্রিত ও সমন্বিত হইয়াছে ৷ এক্ষণে দুইজনের মধ্যে মন-মেজাজের মিল-মিশ ও পূর্ণ সামঞ্জস্য একান্তই অপরিহার্য । যদি তাহা হয়, তাহা হইলে উভয়ের জীবন শান্তি সুখে মধুময় হইয়া চলিবে । আর যদি কোন একটি দিকেও একবিন্দু ব্যতিক্রম ঘটে, তাহা হইলে চরম দুঃখ লাঞ্ছনা এবং পরিণতিতে দুইটি জীবনের চরম ব্যর্থতা অবশ্যান্াবী হইয়া পড়িবে । যাহা কিছুতেই বাঞ্ছনীয় হইতে পারে না। এই অবস্থায় স্বামী-স্ত্রীর পারস্পরিক চেষ্টার ও সতর্কতার যেমন প্রয়োজন রহিয়াছে, তেমনি পরিপার্থের বিশেষ করিয়া মুরববী শ্রেণীর লোকের আন্তরিক দোয়া ও শুভেচ্ছারও একান্তই প্রয়োজন । বিশ্বমানবতার প্রকৃত কল্যাণকামী হযরত মুহাম্মাদ (স) এই ব্যাপারে যে নীতির প্রবর্তন করিয়াছেন তাহা হইল, বিবাহের আক্দ হইয়া গেলেই মজলিসে উপস্থিত সকল লোকদের উচিত দম্পতির জন্য দোয়া করা, বর ও কনেকে মুবারক দেওয়া । আলোচ্য হাদীসে সেই কথাই বলা হইয়াছে। বলা হইয়াছে, কোন লোক বিবাহ করিলে ও তথায় নবী করীম (স) উপস্থিত থাকিলে তাৎক্ষণিকভাবে বরকে তিনি বর-কনের আনুকৃল্যপূর্ণ জীবনের জন্য দোয়া করিতেন। আর মুখে বলিতেনঃ আল্লাহ তোমাকে মুবারক-বরকত ও কল্যাণপূর্ণ করুন, আল্লাহ্ তোমার উপর বরকত বর্ষণ করুন, পরম গভীর কল্যাণে তোমাদেরকে আল্লাহ্ তা'আলা একত্রিত রাখুন । www.icsbook.info
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।