১১৪ হাদীস শরীফ তাহাতে বলা হইয়াছে ৯1১১/45 5 451429 “দশ দিরহামের কমে কোন মহরানা হইতে পারে না । ইহাকে সনদের দিক দিয়া সহীহ্ মনে করা গেলেও ইহা সেই সব সহীহ্ হাদীসের পরিপন্থী যাহা হইতে ইহার কমেও মহরানা হইতে পারে বলিয়া অকাট্যভাবে প্রর্মাণিত হইয়াছে। কিন্তু সনদের বিচারে এই হাদীসটি সহীহ্ নয়। কেননা ইহার সনদে মুবাশ্শির ইবনে উবাইদ ও হাজ্জাজ ইবনে আরতাত দুইজন বর্ণনাকারীই যয়ীফ । আর হাজ্জাজ “ভাদলীস'১ করে বলিয়া প্রখ্যাত এবং মুবাশ্শির পরিত্যাক্ত _তাহার বর্ণিত হাদীস অগ্রহণযোগ্য । ইমাম দারে কুত্নী নিজেই ইহা বলিয়াছেন। ইমাম বুখারী বলিয়াছেনঃ ৩১১5122২ । ইমাম আহমাদ বলিয়াছেন, তাহার বর্ণিত অপরাপর বর্ণনা মিথ্যা ও ভিত্তিহীন। আর হযরত আলী (রা)-এর উপরোদ্ধৃত কথাটি বায়হাকী গ্রন্থে উদ্ৃত। ইহার সনদে রহিয়াছে দায়ুদ আল-উয়াদী, এই নামটি দুইজন লোককে বুঝায় । একজন দায়ুদ ইবনে জায়দ। সে সর্বসম্মতভাবে যয়ীফ। আর দ্বিতীয় জন দাযুদ ইবনে আবদুল্লাহ । ইমাম আহমাদ তাহাকে সিকাহ্ ও বিশ্বাস্য বলিয়াছেন বটে; কিন্তু ইয়াহইয়া ইবনে মুয়ীন হইতে তাঁহার সম্পর্কে বিভিন্ন মত বর্ণিত হইয়াছে। বায়হাকী হযরত জাবির (রা) বর্ণিত কথাটিও উদ্ধৃত করিয়াছেন । কিন্তু সঙ্গে সঙ্গেই বলিয়া দিয়াছেন 4,575 ইহা যয়ীফ হাদীস ৷ হযরত আলী (রা) হইতে উক্ত কথাটি অন্য একটা সূত্রেও বর্ণিত হইয়াছে। তাহাতে আবূ খালেদ আল-ওয়াসেতী নামের একজন বর্ণনাকারী আছেন। কিন্তু ইহা একটি দুর্বল সুত্র । ইহাকে দলীল হিসাবে পেশ করা যাইতে পারে না। যদি একথা বলা হয় যে, বহু কয়টি যয়ীফ হাদীসও মিলিত হইয়া শক্তিশালী হইয়া উঠে, তাহা হইলে বলিতে হইবে, এই যয়ীফ হাদীসগুলি মিলিত হইয়াও এমন পর্যায়ে পৌছে না, যাহা বিশ্বাসযোগ্য হইতে পারে । আল্লামা বদরুদ্দীন আইনী এই কথার জবাবে বলিয়াছেনঃ যয়ীফ হাদীস যদি এমন সূত্রে বর্ণিত হয় যাহা ‘হাসান’ হইয়া যায়, তাহা হইলে উহাকে দলীল হিসাবে পেশ ও গ্রহণ করা যাইতে পারে) বিশেষত এই দুর্বল হাদীস সমূহের প্রতিপাদ্য যখন বুখারী মুসলিম বর্ণিত সহীহতম হাদীসেরও পরিপন্থী, তখনই এইগুলিকে গণনার যোগ্য মনে করা যায় না৷ দ্বিতীয়ত ন্যুনতম পরিমাণ পর্যায়ে আরও কয়েকজন বিশেষজ্ঞ হইতেই ভিন্নতর কথা বর্ণিত ও হইয়াছে। হযরত সায়ীদ ইবনে জুবাইর বলিয়াছেন, পঞ্চাশ দিরহাম ৷ নখ্য়ী বলিয়াছেন, দিরহাম । ইবনে শাব্রামাতা বলিয়াছেন, পাচ দিরহাম । ইমাম বলিয়াছেন, এক দীনারের এক চতুর্থাংশ....ইত্যাদি। সায়ীদ ইবনুল মুসায়্যিব তাহার কন্যার বিবাহ দিয়াছিলেন মাত্র দুই দিরহাম মহরানার বদলে । আর আবদুর রহমান ইবনে আউফ (রা) মাত্র পাচ দিরহাম মহরানায় বিবাহ করিয়াছিলেন। কাজেই এই সব বিতর্কে না পড়িয়া সহজ ও সোজা মত এই হইতে পারে যে, বর ও কনে--বরপক্ষ ও কনে পক্ষের পারস্পরিক মতের ভিত্তিতে যে পরিমাণটাই ধার্য হইবে, তাহাই সঠিক মহরানা বিবেচিত হইবে । কয়েকজন প্রখ্যাত ফিকাহ্বিদ এই মত প্রকাশ করিয়া বলিয়াছেনঃ 51114751321 ৪ ॥ 44 2° ELLIO Ei সংশ্লিষ্ট লোকেরা পারস্পরিক সন্তুষ্টি ও শুভেচ্ছার ভিত্তিতে যে পরিমাণটা ধার্য করিবে, তাহাই সঠিক মহরানা। আহমাদ ইবনে মাজাহ ও তিরমিযী উদ্ধৃত ও আমের ইবনে রবীয়াতা বর্ণিত হাদীস হইতে দুই জুতাকে মহ্রানা ধার্য করিলেও বিবাহ সহীহ্ হয় বলিয়া প্রমাণিত হইয়াছে। ১ তাদলীস _-. ৮--১ হাদীসের বর্ণনাকারী উপরের বর্ণনাকারীর সহিত সাক্ষাৎ করিয়াছেন বটে; কিন্তু তাহার নিকট হাদীস শুনিতে পায় নাই, তাহা সত্বেও তাহার নিকট হইতে শুনিয়াছেন ভুলবশতঃ এই কথা মনে করিয়া তাহার সুত্রে হাদীস বৰ্ণন কৰা৷ অথবা তাহার নিকট হইত কিনু িয়াছ বটে, কিন যাহা শনিযাছে তাহার পরিবর্তে অন্য তাহার সূত্রে বর্ণনা করা । হাদীস শাস্ত্রে ইহা অত্যন্ত কঠিন ঘৃণ্য কাজ। উত্তাদের নাম বা উপনাম কিংবা শুণ এমন ভাষায় উল্লেখ করা যাহাতে তাহাকে চিনিতে পারা না যায়, ইহাও তাদলীস ৷ তবে ইহা প্রথম প্রকারের তুলনায় কতকটা হালকা ধরনের । ২. সিকাহ বর্ণনাকারী অগ্রাধিকার পাওয়ার যোগ্য হাদীসের বিপরীত হাদীস বর্ণনা করে এবং একাকী অত্যন্ত যয়ীফ হাদীস বর্ণনা করিতে অভ্যস্থ । www.icsbook.info
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।