হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

১০০ হাদীস শরীফ ধরনের 'বিবাহ'কে তিনি 'বিবাহ' বলিয়া মানিয়া লইতেই প্রস্তুত নহেন। কেননা ৰাহ্যত উহা জনা বা ব্যভিচার ছাড়া আর কিছুই নয়। হাদীসে দুইজন বিশ্বস্ত নির্ভরযোগ্য সাক্ষীর উপস্থিতির কথা জোরালোভাবে বলা হইয়াছে। এই সাক্ষীহয় দুইজন পুরুষ হওয়াই বাঞ্ছনীয় । দুইজন পুরুষ পাওয়া না গেলে--বিশেষজ্ঞদের মতে--একজন পুরুষ ও দুইজন মহিলার উপস্থিতিতেও বিবাহ অনুষ্ঠিত হইতে পারে । ইমাম আবু হানীফা, ইমাম আহমাদ ইবনে হাম্বল ও ইস্হাক রাহওয়াই এই মত দিয়াছেন। ইমাম. শাফেয়ী বলিয়াছেন, সাক্ষীদ্বয়কে অবশ্যই পুরুষ হইতে হইবে । পুরুষ সাক্ষী ছাড়া বিবাহ শুদ্ধ ও সহীহ হয় না। “হেদায়া' গ্রন্থে বলা হইয়াছে, বিবাহ অনুষ্ঠানে সাক্ষী জরুরী । কেননা হাদীসে বলা হইয়াছে (৫54 ১:25 4 ‘একাধিক সাক্ষী ছাড়া বিবাহ হইতে পারে না'। কিন্তু ইমাম মালিক বিবাহে সাক্ষীর শর্ত করেন নাই । শর্ত করিয়াছেন প্রচারের-_জানান দেওয়ার । হানাফী.ফিকাহর একটি মতে সাক্ষ্য দেওয়ার বা সাক্ষী হওয়ার ব্যাপারে পুরুষ ও নারীর মধ্যে কোন পার্থক্য.নাই। পুরুষ বা মেয়ে যে-কোন দুইজন সাক্ষীর উপস্থিতিতেই বিবাহ হইতে পারে। ইমাম শাওকানী এই পর্যায়ের সবকয়টি হাদীস উদ্ধৃত করার পর লিখিয়াছেনঃ বিবাহে সাক্ষীর প্রয়োজনীয়তা অবশ্যই স্বীকার্ব। এই মত যাহারা প্রকাশ করিয়াছেন, তাহাদের মত-ই যথাৰ্থ । কেননা এই পর্যায়ে বর্ণিত হাদীস সমূহ পরস্পরের পরিপূরক ও সমর্থক । হাদীসে যে £95 বলা হইয়াছে, ইহার অর্থ ‘বিবাহ শুদ্ধ হয় না'। এই কথাটি স্পষ্ট জানাইয়া দেয় যে, বিবাহে সাক্ষ্য শর্তরূপে গণ্য । কেননা যাহা না হইলে কোন কিছু শুদ্ধ হয় না তাহা উহার শর্ত মনে করিতে হইবে। এই সাক্ষীর বিশ্বস্ত ও ন্যায়বাদী-সত্যবাদী হওয়া পর্যায়ে দুইটি মত রহিয়াছে। কাসেষীয়া ও ইমাম শাফেয়ী বলিয়াছেন, ইহার গুরুত্ব অবশ্যই স্বীকৃতব্য । আর জায়দ ইবনে আলী, আহমদ ইবনে ঈসা ও ইমাম আবু হানীফা ইহার উপর তেমন গুরুত্ব আরোপ করেন নাই। কিন্তু শেষোক্ত মতটি গ্রহণযোগ্য নয়। কেননা হযরত ইমাম ইবনে হুসাইন ও হযরত আয়েশা (রা) প্রমুখ সাহাবী বর্ণিত হাদীসে বিশ্বস্ত নির্ভরযোগ্য সত্যবাদী সাক্ষীর উপস্থিতিকে জক্ুরী বলিয়া ঘোষণা কযা হইয়াছে। (৯1৯ ৬5৪ 5৬৪ ৪১৮৭। Lic 5551 4০) www.icsbook.info

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।