তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ২য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ২য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৭২ তাহবকীক্‌ মিশ্‌কা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) সলাত আদায় করেনি, সে ব্যক্তি কি ফাজ্রের সলাতে ইক্বামাতের সময় এ দু’ রাক'আত আদায় করবে? এ . বিষয়ে “আলিমদের মাঝে মতভেদ রয়েছে । (১) আহলে যাহিরদের মতে ইন্ামাত শ্রবণ করার পর ফাজ্রের সুন্নাত বা অন্য কোন নাফুল সলাত শুরু করা বৈধ নয় । আর হাদীসের প্রকাশমান অর্থ এ মতটিকেই প্রাধান্য দেয় । (২) ইমাম শাফি‘ঈ ও ইমাম আহমাদ-এর মতে এ সময়ে এ দু’ রাক'আত সলাত বা কোন নাফল সলাত আদায় করা মাকরূহ । তবে ইবনু কুদামাহ্‌ আল মুগনী গ্রন্থে বলেন : যখন সলাতের ইক্বামাত বলা হবে তখন নাফ্‌ল সলাত নিয়ে ব্যস্ত থাকবে না রাক'আত ছুটে যাবার আশংকা থাক বা না থাক । ইমাম শাফি'ঈর অভিমতও এটাই । এতে বুঝা যায় যে, ইমাম শাফি‘ঈ ও ইমাম আহমাদ আহলুয্‌ যাহিরদের মতের সাথে একমত্য পোষণ করেন । (৩) ইমাম মালিক-এর মতে যদি কোন ব্যক্তি সলাত আদায় করার জন্য মাসজিদে প্রবেশ করার পর যদি ইব্বামাত বলা হয় তাহলে ইমামের সাথে সলাতে শারীক হবে এবং তখন আর ফাজ্রের সুন্নাত আদায় করবে না । আর যদি মাসজিদে প্রবেশ না করে থাকে এবং রার্কআত ছুটে যাওয়ার আশংকা না থাকে তাহলে মাসজিদের বাইরে সুন্নাত আদায় করে নিবে । আর যদি প্রথম রাক'আত ছুটে যাওয়ার আশংকা থাকে তাহলে : ইমামের সাথে সলাতে শারীক হবে । (৪) ইমাম আবু হানীফাহ্‌ (রহঃ) বলেন : যদি উভয় রাক'আত ছুটে যাওয়ার আশংকা করে এবং ইমাম ২য় রাক্'আতের রুরু থেকে মাথা উঠানোর পূর্বে তার সাথে শামিল না হতে পারে তাহলে ইমামের সাথে শারীক হবে । '_ আর যদি দু’ রাক'আত সুন্নাত আদায় করার পরও ইমামের সাথে ২য় রাক্'আতের রুকু'তেও শামিল হতে পারে তাহলে মাসজিদের বাইরে দু’ রাক'আত আদায় করে ইমামের সাথে জামা“আতে শামিল হবে । যারা ইক্বামাত হয়ে যাওয়ার পরও ফাজ্রের দু" রাক'আত সুন্নাত আদায় করে ইমামের সাথে শামিল হওয়ার পক্ষে তারা বলেন যে, ‘আবদুল্লাহ ইবনু মাসৃনউদ, আবুদ্‌ দারদা, ইবনু “আব্বাস এম এবং তাবি'ঈদের মধ্যে মাসরূক, আবু “উসমান আন্‌ নাহদী ও হাসান বাসরী (রহঃ) প্রভৃতি মনিষীগণ' এরূপ করতেন । এর প্রতি উত্তরে আল্লামা 'আযীম আবাদী “ই'লাম আহলিল আস্র” নামক গ্রন্থে বলেন : সহাবীদের মধ্যে “উমার ইবনুল খাত্বাব “আবদুল্লাহ ইবনু “উমার, আবু হুরায়রাহ্‌, আবু মূসা আল আশৃ'আরী ও হুযায়ফাহ্‌ এপ্দ্ই এরূপ করা বৈধ মনে করতেন না । “উমার এপ কাউকে এরূপ করতে দেখলে তাকে প্রহার করতেন। “আবদুল্লাহ ইবনু “উমার এস্ষ্ই তার প্রতি কল্কর ছুঁড়ে মারতেন, আবু হুরায়রাহ্‌, এই এরূপ করাকে অস্বীকার করতেন । আর আবূ মুসা এবং হুযায়ফাহ্‌ সুন্নাত না আদায় করে সলাতের কাতারে প্রবেশ করতেন । আর ইবনু ‘আব্বাস এম থেকে তার বক্তব্য ও কর্মের মধ্যে অমিল পরিলক্ষিত হয় । এরূপ অবস্থার বক্তব্যকেই দলীল হিসেবে ধরা হয়, কর্ম নয়। আর তাবি'ঈদের মধ্যে সা'ঈদ ইবনু জুবায়র ইবনু সীরীন, “উরওয়াহ্‌ ইবনু যুবায়র ইব্রা-হীম নার্থঈ এবং ‘আত্বা, ইমামদের মাঝে শাফি'ঈ, আহমাদ, ইবনুল মুবারাক, ইসহাব্ব এবং জমহুর মুহাদ্দিসীন এরূপ করা বৈধ মনে করেন না । ইবনু ‘আবদুল বার বলেন : মতভেদ দেখা দিলে সুন্নাত তথা হাদীসই দলীল হিসেবে গ্রহণযোগ্য । যে ব্যক্তি সুন্নাতের আশ্রয় নিলো সে. সফল হলো । ইন্বামাত হলে নাফ্‌ল সলাত পরিত্যাগ করে জামা'আতের পর তা আদায় করা সুন্নাতের. অনুসরণের নিকটবর্তী । অতএব সে সৌভাগ্যবান যে সব কিছু ছেড়ে দিয়ে সুন্নাতের অনুসরণ করে । সুন্নাত: শুরু করার পর ইক্বামাত হলে কি করবে? https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।