Contents ৬৬ তাহঝ্বীক্ব মিশৃকা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) ৩.রাবী ইবনু মুয়াম্মিল য'ঈফ । ৪.আফরার মাওলা হুমায়দ দুর্বল রাবী । তবে ইবনু “আবদুল বার তামহীদ নামক গ্রন্থে বলেন : এ হাদীসটি যদিও শক্তিশালী নয় আফরার মাওলা হুমায়দ-এর দুর্বলতার কারণে এবং মুজাহিদ আবু যার এট থেকে হাদীস শুনেনি, তথাপি পূর্বের জুবায়র ইবনু মুত্ইম বর্ণিত (১০৫২) হাদীস এটিকে শক্তিশালী করে । তাছাড়া জমহুর 'আলিমগণ এ হাদীসের বক্তব্য গ্রহণ করেছেন । অতএব হাদীসটি “'আমালযোগ্য । $/৩০৫() অধ্যায়-২৩ : জামা'আত ও তার ফাষীলাত সম্পর্কে জেনে রাখা দরকার যে, জামা“'আতে সলাতের বিধান কখন থেকে শুরু হয়েছে তা নিয়ে “আলিমদের মতানৈক্য রয়েছে। ইবনু হাজার মাক্ধী দৃঢ়তার সাথে বলেছেন যে, জামা“আতে সলাতের বিধান মাদীনাতে শুরু হয়েছে। শায়খ রিয্ওয়ান বলেন : জামা'আতে সলাতের বিধান মাক্কাতেই শুরু হয়েছে । প্রমাণ স্বরূপ তিনি বলেন যে, মিরাজের ঘটনার রাতের সকালে তথা ফাজ্রে জিবরীল 'অ্লায়হিস নাবী এর্ট-এবং সহাবীগণের নিয়ে জামা'আতে সলাত আদায় করেছিলেন এবং নাবী হুই খাদীজাহ্ এছ ও “আলী এ্্ছ-কে নিয়ে মাক্কাতে জামা'আতে সলাত আদায় করেছেন। তবে তা প্রকাশ পায়নি এবং নিয়মিতভাবে মাদীনাতেই জামা“আতে সলাত আদায় করেছেন, তার আগে নয় ৷ এজন্যই বলা হয় যে, মাদীনাতে জামা“আতের বিধান শুরু হয়েছে । জামা আতে সলাত আদায় করা ওয়াজিব নাকি সুন্নাত এ নিয়েও 'আলিমদের মাঝে মতানৈক্য রয়েছে । হাফিয ইবনু হাজার ফাতহুল বারীতে উল্লেখ করেছেন যে, “আত্মা, আওযা“ঈ, আহমাদ , আবৃ সাওর, ইবনু খুযায়মাহ্ এবং ইবনুল মুনযির-এর মতে জামা'আতে সলাত আদায় করা ফার্যে ‘আইন । দাউদ জাহিরী এবং তার অনুসারীদের মতে সলাত বিশুদ্ধ হওয়ার জন্য জামা'আত শর্ত । ইমাম শাফিঈর মতে জামা'আতে সলাত আদায় করা ফার্যে কিফায়াহ্ । এ মত গ্রহণ করেছেন শাফি'ঈ মাযহাবের পূর্বসুরী “'আলিমগণ এবং অনেক হানাফী ও মালিকী “'আলিমগণ । অন্যান্য 'আলিমদের মতে জামা“আতে সলাত আদায় করা সুন্নাতে মুয়াক্কাদাহ্ । | ইমাম বুখারী জামা'আতে সলাত আদায় করাকে ফার্যে আইন হিসেবে গ্রহণ করেছেন। তিনি অন্র অধ্যায়ে আবু হুরায়রাহ্ এ থেকে বর্ণিত ২নং হাদীসের অধ্যায় রচনা করেছেন এভাবে ৯১১০ ৬১৯১ ৮০) ৫৮৪) 'জামা'আতে সলাত আদায় করা ওয়াজিব হওয়া প্রসঙ্গ” । অতঃপর তিনি হাসান বাস্রী ঞ্্ু-এর _ বক্তব্য উল্লেখ করেছেন যে, তার মা তাকে করুণার বশবর্তী হয়ে “ইশার সলাতে জামা 'আতে উপস্থিত হতে বারণ করেন, কিন্তু তিনি তার মায়ের আনুগত্য করেননি । এ থেকে বুঝা যায় যে, জামা'আতে সলাত আদায় করা ফার্যে আইন। আমি (মুবারকপূরী) মনে করি যে, জামা“আতে সলাত আদায় করা সুন্নাতে মুয়াক্কাদাহ্ হলেও তা ওয়াজিবের কাছাকাছি । যাতে উভয় প্রকারের হাদীসের মধ্যে সমন্বয় হয় । মিশকাত- ৫/ খে) https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।