পর্ব-৪ : সলাত ৩৭৭ বলেছেন এবং এমনও হতে পারে যে, তিনি উদ্দেশ্য করেছেন, নিশ্চয় সেটা (ডাক আযান) নাবী (-এর যামানায় ছিল না । আর প্রত্যেক বিষয় যা নাবী এ্র্ট-এর সময় ছিল না তাই “বিদ'আত । | সর্বোপরি কথা হলো : মির“আত প্রণেতা বলেন, আজকের দিনে যখন কোন শহরে “উসমান এব এর চালুকৃত আযানের প্রয়োজন হবে, যেমন “উসমান এর সময় মাদীনায় প্রয়োজন হয়েছিল তবে মাসজিদের বাইরে কোন উঁচু স্থান যেমন মিনার কিংবা বাড়ীর ছাদ ইত্যাদিতে ইমাম খুতবার জন্য বের হওয়ার পূর্বেই আযান (ডাক আযান) দেয়ায় কোন দোষ নেই । যেমন “উসমান এত দিয়েছিলেন । আর যদি কোন প্রয়োজন বা দরকার না থাকে তবে শুধু খুতবার আযানেই ক্ষ্যান্ত দিতে হবে । আর এ আযান খতীবের সামনে মিষ্বারের নিকটে দেয়া সুন্নাহ সম্মত নয় । বরং মাসজিদের দরজায় আযান দেয়াই সুন্নাত, যাতে যারা মাসজিদে উপস্থিত হয়নি তারা উপকৃত হতে পারে । মাসজিদের ভিতর মিম্বারের নিকট নয়। আবূ দাউদের বর্ণনায় রয়েছে, নাবী প্র্টু যখন মিম্বারে বসতেন তখন তার সামনে মাসজিদের দরজার উপর আযান দেয়া হত । 09801585445 44 94 EBB 85 ৬৫৪:0$ 84০91 ১৮ ৩55 1[2-154 25655. |6554:91056 14455665460, পৃ? ১৪০৫৫] জাবির ইবনু সামুরাহ্ এছ হতে বর্ণিত । তিনি বলেন, নাবী প্র: (জুমুআর দিন) দু'টি খুতবাহ্ (ভাষণ) দিতেন । উভয় খুতবার মধ্যখানে তিনি কিছু সময় বসতেন । তিনি (খুতবায়) কিছু কুরআন তিলাওয়াত করতেন এবং লোকদেরকে উপদেশ শুনাতেন। সুতরাং তার সলাত ও খুতবাহ্ উভয়ই ছিল নাতিদীৰ্ঘ । (মুসলিম)%৫ ব্যাখ্যা : আলোচ্য হাদীসে যিক্র বলতে উপদেশ ও নাসীহাত উদ্দেশ্য । আর যা ভয়, আশা, উৎসাহ ও উদ্দীপনা আবশ্যক করে তাই যিক্র ৷ সেটার দ্বারা (আলোচ্য হাদীস) দলীল গ্রহণ করা যায় যে, খুতবায় উপদেশমূলক বক্তৃতা ও কুরআন তিলাওয়াত শারী'আত সম্মত, এ ব্যাপারে কোন মতবিরোধ নেই, তবে আবশ্যকতা নিয়ে “উলামাগণের মাঝে মত-বিরোধ রয়েছে । ইমাম শাফি“ঈ (রহঃ)-এর মতে খুতবায় তিলাওয়াত ও ওয়াজ বা নাসীহাত শর্ত । আল্লামা নাবাবী (রহঃ) বলেন যে, ইমাম শাফি'ঈ (রহঃ) বলেন : আল্লাহর প্রশংসা ও নাবী শ্র্রু-এর উপর দরূদ পাঠ এবং ওয়াজ বা নাসীহাত ছাড়া জুমু'আর দু" খুতবাহ্ বিশুদ্ধ হবে না । এ তিনটি জুমু'আর দু’ খুতবার জন্য আবশ্যক এবং দু*য়ের একটিতে কুরআন তিলাওয়াত সর্বাধিক বিশুদ্ধ মতানুযায়ী আবশ্যক । আর দ্বিতীয় খুতবায় বিশ্ব মুমিনদের জন্য দু'আ করাও আবশ্যক । ইমাম মালিক, আবূ হানীফাহ্ ও জমহুরগণ বলেন : যতটুকু বিষয় খুতবাহ্ হিসেবে নামকরণ করা যায় তাই খুতবাহ্ হিসেবে যথেষ্ট হবে । আবু হানীফাহ্, ইউসুফ ও মালিক (রহঃ)-এর বর্ণনায় রয়েছে : হাম্দ, তাসবীহ ও তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ)-ই খুতবার জন্য যথেষ্ট । তবে এটা নিতান্তই দুর্বল মত । কেননা এটাকে খুতবাহ্ বলা যায় না এবং এর দ্বারা খুতবার চাহিদাও পূরণ হবে না । তবে মির“আত প্রণেতার মত অনুযায়ী অধিক বিশুদ্ধ মত হলো জুমু'আর ক্ষেত্রে হাম্দ ও নাসীহাত ছাড়া কোন কিছুই ওয়াজিব নয়, কেননা সেটাকে খুতবাহ্ হিসেবে গণ্য করা যায় এবং খুতবার উদ্দেশ্য অর্জন হয়। এছাড়া নাবী ক্র্ট-এর ওপর দরূদ পাঠ, কুরআন তিলাওয়াত ও মানুষদের জন্য দু'আ করা খুতবার জন্য শর্ত ও ওয়াজিব কোনটি নয় । ৫ সহীহ : মুসলিম ৮৬৬, আবূ দাউদ ১১০১, মুসান্নাফ ‘আবদুর রায্যাব্ ৫২৫৬, ইবনু আবী শায়বাহ্ ৪৬৫৫, আহমাদ ২০৮৮৫, আত্ তিরমিযী ৫০৭, দারিমী ১৫৯৮, সুনানুল কুবরা লিল বায়হাব্থী ৫৭৬১, শারহুস্ সুন্নাহ ১০৭৭ । https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ৩৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।