Contents ২৮৬ তাহব্বীক্্ মিশৃকা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) বিষয়ে তারা ওকমত্য পোষণ করেছেন। তারা মতবিরোধ করেছেন ফাজ্রের ব্যাপারে, ইমাম শাফি'ঈ ও , মালিক (রহঃ)-এর মতে ফাজ্রে সর্বদাই কুনুত বৈধ । আর ইমাম আবু হানীফাহ্ ও আহমাদ (রহঃ)-এর মতে : বিনা কারণে ফাজ্রে কুনৃত বৈধ না। ফাজ্রের কুনুত পড়ার পক্ষের “উলামাগণের দলীল দারাকুত্বনী (২য় খণ্ড, ১১৮ পৃঃ), আহমাদ (৩য় খণ্ড, ১৬২ পৃঃ), তৃহাবী (১ম খণ্ড, ১৪৩ পৃঃ)..... আনাস ঞ্প্ হতে বর্ণিত, নাবী হল দুনিয়া থেকে বিদায় নেয়া পর্যন্ত ফাজ্র সলাতে কুনুত পড়তেন । আত্ তানব্হি প্রণেতা বলেন, এ হাদীস দ্বারা উদ্দেশ্য হলো নাবী পটু সর্বদা কুনুতে নাধিলাহ্ পড়তেন । অথবা নাবী প্র সর্বদাই সলাত দীর্ঘ করে আদায় করতেন । কেননা (৩৯৩) শব্দটি আনুগত্য, সলাত, দীর্ঘ কিয়াম, সলাতে নম্রতা ও নীরবতা ইত্যাদিকে সম্পৃক্ত করে । ইবনুল কৃইঘ্যুম (রহঃ) বলেন, উল্লেখিত হাদীস সহীহ হলেও তা এ নির্দিষ্ট কুনৃতের দলীল নয় কারণ সেখানে এমন কথা উল্লেখ নেই যে, এটাই দু'আ কুনুত | বরং তা সলাতে কিয়াম, নীরবতা, সর্বদাই “ইবাদাত, দু'আ, তাসবীহ ইত্যাদি বুঝায় । মির“আত প্রণেতা বলেন, আমাদের নিকট ইমাম আবু হানীফাহ্ ও আহমাদ (রহঃ)- এর মত অধিক বিশুদ্ধ । কেননা বিত্র ছাড়া বিনা কারণে কুনৃত পড়া ফাজ্র কিংবা অন্যান্য সলাতে শারী“আত সম্মত নয় । ফাজ্রে কুনৃত পড়াটা কুনৃতে নাযিলাহ্ এর সাথে নির্দিষ্ট । কেননা বিত্র ব্যতীত অন্য সলাতে কুনৃত পড়াটা বিশুদ্ধ মারফ্* হাদীস দ্বারা প্রমাণিত নয় । ৬ষ্ঠ মাসআলাহ্ : যখন মুসলিমগণ কোন বিপদ মুসীবাত বা শক্রর কিংবা অনুরূপ কোন বিপদের কারণে কুনৃতে নাহিলার প্রয়োজন মনে করবে | তখন বিত্র ছাড়া অন্য সলাতে কুনুত পড়া কি বৈধ? যদি বৈধ হয় তবে কি তা ফাজ্র কিংবা উচ্চৈঃস্বরে ক্বরাআত বিশিষ্ট সলাতের মধ্য সীমিত থাকবে নাকি পাচ ওয়াক্ত সলাতেও তা বৈধ হবে । এ ব্যাপারে জমহ্র হাদীস বিশারদগণ ও ইমাম শাফি“ঈ (রহঃ)-এর মতে পাচ ওয়াক্ত সলাতে কুনৃতে নাহিলাহ্ পড়া শারী“আত সম্মত । তবে হানাফী ও হাম্বালীদের মতে তা ফাজ্রের সলাতের সাথে খাস । মিরআত প্রণেতা বলেন যে, অধিক গ্রহণযোগ্য মত হলো জমহ্র হাদীস বিশারদ ও শাফি“ঈ রেহঃ)- এর মত । অর্থাৎ কুনৃতে নাযিলাহ্ পাচ ওয়াক্ত সলাতেই বৈধ । কারণ এ ব্যাপারে একাধিক সহীহ হাদীস রয়েছে । কিন্তু কুনৃতে নাযিলাহ্ ফাজ্র কিংবা জিহরী বিরাআত বিশিষ্ট সলাতের সাথে নির্দিষ্ট এ মর্মে কোন কোন সহীহ কিংবা য'ঈফ হাদীসও নেই । সপ্তম মাসআলাহ্ : কুনুতে নাধিলাটি রুকৃ'র আগে পড়তে হবে, নাকি রুকৃ'র পড়ে । ইমাম শাফি'ঈ ও আহমাদ (রহঃ)-এর মতে কুনুতে নাধিলাহ্ রুকু'র পরে পড়তে হবে । তবে আবু হানীফাহ্ (রহঃ) তার পা হৰ াং সর্বপছন্দনীয় মত | কেননা নাবী প্র থেকে এর বিকল্প কোন সিদ্ধান্ত প্রমাণিত হয়নি । তবে রুকৃর পূর্বে কুনৃতে নাযিলা পড়লে তা জায়িয হবে কারণ এ ব্যাপারে সহাবী ঞ্্*্ট-দের কারো কারো ‘আমাল রয়েছে। ভা ঠা 9 https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।