Contents ২৪২ তাহকীব্ মিশ্কা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) ১২২৩-[৫] আবু হুরায়রাহ্ ঞ্ থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ করল ইরশাদ করেছেন : প্রতি রাত্রে শেষ তৃতীয়াংশে আমাদের মর্যাদাবান বারাকাতপূর্ণ রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, ‘যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব । যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান : করব । যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব !’ (বুখারী, মুসলিম) মুসলিমের এক বর্ণনায় আছে, তারপর তিনি হাত বাড়িয়ে দেন এবং বলেন, কে আছে যে এমন লোককে করয দেবে যিনি ফকীর নন, না অত্যাচারী এবং সকাল পর্যন্ত এ কথা বলতে থাকেন । ব্যাখ্যা : আল্লাহ তা'আলার আসমানে অবতরণের ধরণ ও প্রকৃতি হলো তার পবিত্র স্বকীয় সত্তার জন্য যেভাবে শোভন সেভাবেই । এর অর্থ এতটুকু গ্রহণ করাটাই সবচেয়ে নিরাপদ । রাতের শেষ তৃতীয়াশং হলো দু'আ কবুলের সময় এবং ব্যাপক রহমাতের ও মাগফিরাতের অনুপম মুহূর্ত । আল্লাহর রহ্মাত কল্যাণ ও মাগফিরাত অনুসন্ধানীর জন্য উচিত হলো তা গ্রহণ করা এবং তা যেন কোনভাবেই ছুটে না যায় সেদিকে খেয়াল রাখা । আরো কর্তব্য হলো শারী'আতের এই সীমাতে পরিতুষ্ট থাকা এর অতিরিক্ত না করা । সমস্যা দেখা দিয়েছে ‘অবতরণ’ নিয়ে, কেননা অবতরণ হলো স্বশরীরে উপর থেকে নিচে স্থানান্তরিত হওয়া, অথচ আল্লাহ এ থেকে পবিত্র । মুহাদ্দিসগণ এ জাতীয় হাদীসকে “মুতাশা বিহাতে"র অন্তর্ভুক্ত মনে করে থাকেন । 'উলামাগণ এক্ষেত্রে দু'দলে বিভক্ত হয়েছেন, প্রথম দল তারা এটাকে ইজমালীভাবে নিয়ে এর প্রকৃতি ও ধরণকে যুক্তি তর্কের উর্ধ্বে রেখে এর অর্থকে আল্লাহর উপর সোপর্দ করেছেন । এটা মুমিনদের একটি দলের মত যারা আল্লাহকে ধরণ ও প্রকৃতি থেকে পবিত্র মনে করেন, জমহুর “উলামাহ্ এবং আয়িম্মায়ে আরবাআর এটাই মত । দ্বিতীয় আরেক দল এর তাবিল ও ব্যাখ্যাকারী দল । তারা এ জাতীয় কথার নানা ব্যাখ্যা করে থাকেন, . যেমন : তারা বলেন, আল্লাহর অবতরণ হলো তার মালায়িকাহ্ (ফেরেশতাগণ) তার নির্দেশ নিয়ে অবতরণ করা; অথবা এটি আল্লাহ তার রহ্মাত, অনুগ্রহ দ্বারা দু“আকারীর দু'আ এবং আশ্রয় প্রার্থনাকারীর আহ্বান শোনার জন্য এবং তা কবুলের জন্য এগিয়ে আসার একটি ইঙ্গিতমূলক রূপক কথা । কী বায়যাবী বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর অঢেল ও পরিপূর্ণ রহ্মাত । কেউ কেউ তাবিল করতে করতে সীমালজ্ঘন করে ফেলেছেন, এমনকি এটাকে তারা তাহরীফ বা বিকৃত করে ফেলেছে । এরা হলো মুশাব্বিহী সম্প্রদায়, অথচ আল্লাহ তাআলা তাদের এ বিকৃত চিন্তার বহু উধ্র্বে। আবার আরেক শ্রেণীর লোক তারা এতদসংক্রান্ত হাদীসগুলোকেই অস্বীকার করে থাকে, এরা হলো খারিজী এবং মুতাষিলা সম্প্রদায় । এরা কুরআনের মধ্যে তাবিল পর্যন্ত করে থাকে, অবশ্য অজ্ঞতা এবং হঠকারিতার কারণেই তারা এ কাজ করে থাকে । শায়খুল হাদীস আল্লামা মুবারকপুরী (রহঃ) বলেন, আমাদের নিকট হাকৃ হলো জমহুর সালাফগণ যা গ্রহণ করেছেন। কিতাবুল্লাহ এবং সুন্নাতে সহীহায় ইজমালীভাবে যা বিধৃত হয়েছে আমরা তার প্রতি ঈমাণ গ্রহণ করি, আর আল্লাহ সুবহানাহু ওয়াতা“আলাকে সৃষ্টির সাথে সাদৃশ্য দেয়া এবং তার ধরণ প্রকৃতি ইত্যাদি থেকে পবিত্র মনে করি । আমরা অহেতুক তাবিল থেকে বিরত থেকে তার প্রতি ঈমান রাখাই জরুরী মনে করি । আল্লাহ তা'আলার নাযিল হওয়া সংক্রান্ত হাদীস এবং সাদৃশ্য বিষয়ক বর্ণনাগুলো নিয়ে আমাদের পূর্বসুরী ইমামগণ রাতেই অবতরণ বলতে রাতের নির্দিষ্ট কিছু সময় আর সেটা হলো রাতের শেষ প্রহর । অবশ্য সেই নির্দিষ্ট সময় নিয়ে ছয়টি মতামত রয়েছে । ২ সহীহ : বুখারী ১১৪৫, মুসলিম ৭৫৮ । মিশকাত- ১৬/ খে). https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।