তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ২য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ২য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ তাহবকীব্ মিশৃকা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) ইল্লা- আনৃতা, ওয়ালা- ইলা-হা গয়রুকা ।” অর্থাৎ “হে আল্লাহ! সব প্রশংসাই তোমার । তুমিই আসমান জমিন এবং যা এ উভয়ের মাঝে আছে ক্বায়িম রেখেছ । সকল প্রশংসা তোমার । তুমি আসমান-জমিন এবং এ উভয়ের মধ্যে যা আছে সকলের বাদশাহ । সকল প্রশংসা তোমারই | তুমিই সত্য । তোমার ওয়াদা সত্য । তোমার সাক্ষাৎ সত্য । তোমার কালাম সত্য । জান্নাত সত্য । জাহান্নাম সত্য । সকল নাবী সত্য । মুহাম্মাদ (রসূলুল্লাহ) পু সত্য । ব্বিয়ামাত সত্য । হে আল্লাহ! আমি তোমার প্রতি আত্মসমর্পণ করেছি । আমি তোমার ওপর ঈমান এনেছি । তোমার ওপরই ভরসা করেছি । তোমার দিকেই আমি ফিরেছি । তোমার মদদেই আমি শত্রুর মুকাবিলা করছি । তোমার নিকট আমার ফরিয়াদ । তুমি আমার আগের ও পরের সকল গুনাহ মাফ করে দাও । আমার গোপন ও প্রকাশ্য গুনাহ তুমি মাফ করে দাও | আমার ওসব গুনাহও তুমি ক্ষমা করে দাও, যা আমার চেয়ে তুমি ভাল অবগত আছো । তুমি যাকে ইচ্ছা করবে আগে আনবে, যাকে ইচ্ছা করবে পেছনে সরিয়ে দিবে । তুমি ছাড়া (প্রকৃত) কোন মাবুদ নেই । (বুখারী, মুসলিম)২৫5 ব্যাখ্যা : ‘তাহাজ্জুদ’ শব্দের মূল হলো, (১৯৫। ৩,5) অর্থ নিদ্রা বর্জন । এখানে নিদ্রা বর্জন পূর্বক সলাত আদায়কে বুঝানো হয়েছে । এ হাদীসে দেখা যায় তিনি (পট) রাত্রিতে তাহাজ্জুদের জন্য যখন উঠতেন তখন পড়তেন : 'আলু-হুম্মা লাকাল হামদ আনতা কৃইয়্যিমুস সামা-ওয়া-তি......" কিন্তু মুসলিম, মালিকসহ আসহাবুস্‌ সুনানগণের বর্ণনায় এসেছে, তিনি (প্র) মধ্যরাতে যখন সলাতের জন্য দীড়াতেন তখন পড়তেন ....... । হাফিয ইবনু হাজার আস্কলানী (রহঃ) বলেন, বাক্যের প্রকাশ্য অর্থে বুঝা যায় যে, তিনি যখন সলাতের জন্য দীড়াতেন তখনই বলতেন (এই দু'আ পাঠ করতেন ।) ইমাম ইবনু খুযায়মাহ্‌ এর প্রমাণে ইবনু ‘আব্বাস এছ থেকে নিম্নের এ হাদীসও পেশ করেছেন : নাবী লুট যখন তাহাজ্জুদের জন্য দীড়াতেন 'আল্ল-হু আকবার” (তাকবীরে তাহরীমা) বলার পর বলতেন, 'আল্-হুম্মা লাকাল হামৃদ ........... 1” সুনানে আবু দাউদেও উক্ত সানাদে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে । “কৃইয়্যিম' শব্দটি বহুভাবে পড়া যায়, সকল পদ্ধতির অর্থ একই । এটি আল্লাহর নির্দিষ্ট সুন্দর নামসমূহের একটি নাম । অর্থ হলো সৃষ্টির সকল কর্মকাণ্ড প্রতিষ্ঠা ও পরিচালনাকারী, যিনি স্বয়ং নিজেই প্রতিষ্ঠিত । তিনি ছাড়া আসমান ও জমিনে কোন বস্তুর অস্তিত্ব থাকবে না, সুতরাং তাহ্মীদ খাস তারই জন্য ৷ “তুমি আসমান জমিনের নূর, এর অর্থ : এ দুটিকে আলোকিত করেছ, তোমার কুদরত ও ক্ষমতার মাধমে আসমান জমিন আলোকিত হয়েছে এবং এ আলো থেকেই অন্যান্য সব সৃষ্টি আলোকিত । “মানুষের জ্ঞান-অনুভূতি তুমিই সৃষ্টি করেছ এবং এগুলোকে পরিমিত উপকরণ প্রদান করেছ'- এ বাক্যটি একটি দৃষ্টান্তের মতো, যেমন বলা হয়, অমুক ব্যক্তি শহরের নূর বা আলো, এর অর্থ হলো সে শহরকে আলোকিত করেছে । “তুমি আসমান জমিনের মালিক’ এর অর্থ হলো : প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার কাজের একক নির্বাহী, এ কাজে তোমার কোন শারীক বা অংশীদার নেই। “আনতাল হাক্ধু’ এর অর্থ হলো : তোমার অস্তিত্ব সন্দেহাতীত ও নিশ্চিত এবং সুপ্রতিষ্ঠিত এতে কোনই সন্দেহ নেই । ইমাম কুরতুবী (রহঃ) বলেন, এ গুণটি কেবল আল্লাহর জন্যই খাস, যেহেতু তার ওপর (৪৬৯) বা অনস্তিত্বের স্পর্শ লাগে না। রী ‘তোমার ওয়াদা হাৰ” এর অর্থ হলো : তুমি সত্যবাদী, তোমার কথার খেলাফ হয় না। ‘তোমার সাক্ষাৎ হাব বা সত্য’ এর অর্থ হলো : আখিরাতের দিকে প্রত্যাবর্তন এবং তার দর্শন লাভ । কেউ কেউ বলেছেন, নেককার বদকার সকলের জন্য আখিরাতে জাযা প্রাপ্তি । কেউ অর্থ নিয়েছেন মৃত্যু, যেহেতু মৃত্যু হলো সাক্ষাতের ওয়াসীলা; কিন্তু ইমাম নাববী এ ব্যাখ্যাকে বাতিল বলে অভিহিত করেছেন । ‘জান্নাত সত্য ২৫৩ সহীহ : বুখারী ১১২০, ৭৪৪২, মুসলিম ৭৬৯ । https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।