Contents ১৭৮ তাহৰ্বীক্ মিশ্কা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) বলেন : ইমাম শাফি'ঈ স্পষ্ট করে দিয়েছেন নাবী প্র তার মরণের অসুস্থতায় মানুষকে নিয়ে মাসজিদে মাত্র একবার সলাত আদায় করেছেন । আর তা হল এই সলাত যাতে তিনি বসে সলাত আদায় করেছেন । আবু বাক্র তাতে প্রথমে ইমাম ছিলেন তারপর মানুষকে তাকবীর শোনানো অবস্থায় মুক্তাদী হয়ে যান । ইবনু “আবদুল বার বলেন : বিশুদ্ধ আসারসমূহ এ কথার উপর বর্তায় যে, নাবী এট ইমাম ছিলেন । এ ঘটনাতে যা অতিবাহিত হয়েছে তা ছাড়াও অনেক উপকারিতা রয়েছে সকল সহাবীর উপর আবু বাক্রকে অগ্রাধিকার দেয়া, প্রাধান্য দেয়া, কাতার থেকে পিছিয়ে থাকার মাধ্যমে, মর্যাদাবানকে সম্মান জানানোর মাধ্যমে তাদের বয়োজ্যেষ্ঠের সাথে শিষ্টাচার প্রদর্শন । কেননা আবূ বাক্র পিছিয়ে আসতে চেয়েছিলেন যাতে পিছনের কাতারগুলোর সমান হয়ে যান কিন্তু রাসুল প্রু্টু তাকে তার স্থান হতে সরে আসতে দেননি । হাদীসে ইঙ্গিত করা কথা বলার স্থলাভিষিক্ত । ইঙ্গিতের উপর রসূল -্র্র-এর সীমাবদ্ধ থাকা সম্ভবত তার আওয়াজের দুর্বলতার কারণে । তারও সম্ভাবনা রাখছে ইঙ্গিত মূলত এঁ বিষয়টি জানিয়ে দেয়ার জন্য যে, যে ব্যক্তি সলাতে থাকে তাকে ইঙ্গিতের মাধ্যমে সম্বোধন করে কথা বলা অপেক্ষা উত্তম । হাদীসটিতে জামা'আতের ব্যাপারে গুরুত্ব এবং তার ক্ষেত্রে কঠোরতাকে অবলম্বন করা হয়েছে যদিও রোগ জামা'আত বর্জনের অবকাশ দিয়ে থাকে | হাদীসটিতে জামা'আত বর্জনে অবকাশ উত্তম তথাপিও অসুস্থাবস্থায় জামা'আতের সলাত আদায় করা বৈধ এ কারণে রসূল প্রক্টর তা করেছে। ত্ববারী বলেন : নাবী ক্র এটা কেবল এজন্য করেছেন যাতে তারপর কোন ইমাম তার নিজের মাঝে সর্বনিম আপত্তি পেলেই ইমামতি থেকে পিছিয়ে থাকতে না পারে ৷ নাবী প্র আবূ বাক্রকে এগিয়ে দেয়ার মাধ্যমে মানুষকে এ কথা বুঝিয়ে দেয়া যে, আবু বাক্র এ বিষয়ের যোগ্য । এমনকি তিনি তার পেছনে সলাত আদায় করেছেন । তিনি আরও প্রমাণ গ্রহণ করেছেন যে, প্রয়োজনে মুক্তাদীর স্থান পরিবর্তন করা বৈধ । আর এর মাধ্যমে তিনি বিনা প্রয়োজনে ইমামের স্থলাভিষিক্ত তৈরি করা বৈধ হওয়ার ব্যাপারে প্রমাণ গ্রহণ করেছেন । আর তা আবূ বাক্রকে করা বৈধ । এটা মুলত এ ব্যক্তির মতো যে ব্যক্তি ইমামের কাছে পৌছে কাতারের চাপাচাপির কারণে তার সাথে মিলিত হওয়ার ইচ্ছা করেছে । তিনি আরও দলীল গ্রহণ করেছেন কতক মুক্তাদী কতকের অনুসরণ করা বৈধ হওয়ার ক্ষেত্রে । আর তা শা'বীর উক্তি এবং তৃবারী এর বাছাই করা কথা । বুখারী এদিকে ইঙ্গিত করেছেন যেমন গত হয়েছে। ূ তবে এক্ষেত্রে এভাবে সমালোচনা করা হয়েছে যে, আবু বাক্র কেবল আওয়াজ পৌছিয়ে দিচ্ছিলেন । যেমন অচিরেই তা আসছে । আর এর উপর ভিত্তি করেই অনুসরণ বলতে মুক্তাদীদের কর্তৃক আবূ বাক্র-এর আওয়াজের অনুসরণ করা । একে আরও সমর্থন করছে যে, নাবী প্র বসা ছিলেন এবং আবু বাক্র দাড়ানো ছিলেন । তখন নাবী প্প্ু-এর সলাতের কতক কর্ম কতক মুক্তাদীদের নিকট অস্পষ্ট হয়ে যাচ্ছিল । এখান থেকেই আবু বাক্র তাদের ক্ষেত্রে ইমামের মতই । এর ব্যাখ্যা হল নিশ্চয়ই এ থেকে উদ্দেশ্য আবূ বাক্র সলাতে কিয়াম, রুকু“, সাজদার ক্ষেত্রে তার অবস্থার অনুসরণ করছিল । আবু বাক্র যেন তার অনুসরণকারী । যেমন হাদীসে এসেছে “আর তুমি তাদের সর্বাধিক দুর্বল ব্যক্তির প্রতি খেয়াল রাখবে” । এ ধরনের অপব্যাখ্যা খুবই অসম্ভব । একে প্রত্যাখ্যান করেছে তার আগত বাণী “আবূ বাক্র মানুষকে তাকবীর শোনাচ্ছিল” ত্ববারী এর মাধ্যমে এ ব্যাপারে দলীল গ্রহণ করেছেন যে, ইমাম তার প্রতি মুক্তাদীদের ' অনুসরণ বিচ্ছিন্ন করে সলাত বিচ্ছিন্ন না করে তিনি নিজেই অন্য আরেকজনের অনুসরণ করা । আর এ দলীল এ অবস্থার উপর ভিত্তি করে যে, আবূ বাক্র প্রথমে ইমামতি শুরু করে তারপর তীর প্রতি যুক্তাদীদের অনুসরণ বিচ্ছিন্ন করে তিনি নিজেই রসূলের অনুসরণ করলেন । এর মাধ্যমে তিনি এ ব্যাপারে প্রমাণ গ্রহণ মিশকাত- ১২/ খে) | https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।