তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ২য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ২য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents পর্ব-৪ : সলাত ১৭৩ . থাকার মাধ্যমে ইমামের বিপরীত করবে না । আর ইমাম যখন দীড়িয়ে সলাত আদায় করবে অর্থাৎ দাড়ানো অবস্থায় থাকবে তখন তোমরাও দাড়িয়ে যাবে, বসার মাধ্যমে তার বিপরীত করবে না । : অনুরূপভাবে করবে রসূলের উক্তি “অতঃপর ইমাম যখন রুকৃ“ করবে তখন তোমরাও রুকু করবে আর ' ' যখন সাজদাহ করবে তখন তোমরাও সাজদাহ্‌ করবে” এর ক্ষেত্রে । তবে ইবনু দাকীক আল ঈদ ও অন্যান্যগণ অসম্ভাবনার কথা উল্লেখ করে এর সমালোচনা করেছেন যে, হাদীসের সানাদসমূহের বাচনভঙ্গি এটাকে অস্বীকার করে । কেননা যদি রুকৃ* করণের ক্ষেত্রে বসার নির্দেশ করা উদ্দেশ্য হত অবশ্যই রসূল তার উক্তি “আর ইমাম যখন রুকূ' করে তখন তোমরা রুক্‌' কর আর রধন সাজদাহু করে তখন তোয়রা সাজদাহ্‌ কর” এর সাথে সামঞ্জস্য করার লক্ষ্যে বলতেন । “আর ইমাম যখন বসে তখন তোমরাও বস” অতএব বিষয়টির গতি যখন এ অবস্থা থেকে রসূলের উক্তি “আর ইমাম যখন বসে সলাত আদায় করবে” এর দিকে ঘুরে গেল তখন স্পষ্ট হয়ে গেল নিশ্চয় তা দ্বারা সমস্ত সলাত উদ্দেশ্য । আর একে সমর্থন যোগাচ্ছে আনাস-এর “অতঃপর আমরা তাঁর পেছনে বসে সলাত আদায় করলাম” এ উক্তিকে । “উবায়দুল্লাহ মুবারকপুরী বলেন, পূর্বোক্ত আলোচনাগুলো জানার পর আমার নিকট সর্বোত্তম ও সর্বাধিক গ্রহণযোগ্য উক্তি হল দু’ ঘটনার মাঝে সামঞ্জস্যতা সাধন করা যে, বসার ব্যাপারে নির্দেশ সুন্নাতের জন্য এবং রসূলের পেছনে সহাবীদের দাঁড়িয়ে থাকার ব্যাপারে নির্দেশ যদি প্রমাণিত হয় তাহলে তা বৈধতা বর্ণনা করার জন্য । সুতরাং যে ব্যক্তি আপত্তিবশতঃ বসে ইমামতি করবে তার পেছনে সলাত আদায়কারী মুক্তাদীদেরকে বসে ও দাঁড়িয়ে সলাত আদায় করার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা দেয়া হয়েছে । তবে পূর্ণাঙ্গ অনুসরণের ক্ষেত্রে নির্দেশ প্রমাণিত হওয়ার এবং এ ব্যাপারে বর্ণিত হাদীসের আধিক্যতার কারণে বসে সলাত আদায় করাই উত্তম । আর এ সমম্বয়কে সমর্থন করছে এ অবস্থা যে, এর উপরই রসূলের জীবদ্দশাতে ও তার মরণের পর ' সহালীদের “আমাল স্থায়িত্ব লাভ করেছে । হাফিয ইবনু হাজার ফাতহুল বারী এর ৩য় খণ্ডে ৩৮২ পৃষ্ঠাতে ব্বায়স বিন ব্বাহ্দ, উসায়দ বিন হুযায়র এবং জাবির বিন ‘আবদুল্লাহর বরাত দিয়ে উল্লেখ করেন তারা বসে সলাত আদায় করেছে এমতাবস্থায় মানুষ তাদের পেছনে বসা ছিল । আর আবু হুরায়রাহ্‌ থেকে উল্লেখ করা হয়েছে নিশ্চয় তিনি বসার ব্যাপারে ফাতাওয়া দিয়েছেন । আরও উল্লেখ করা হয়েছে যারা এ আসারসমূহ উল্লেখ করেছে এবং এগুলোর সানাদকে বিশুদ্ধ বলেছেন তাদের কথা । ইবনু হায্ম তার মুহাল্লা গ্রন্থের ৩য় খণ্ডে ৭০ পৃষ্ঠাতেও এটা বর্ণনা করেছেন । দারাকুত্বনী তার কিতাবে ৫২ পৃষ্ঠাতে উসায়দ বিন হুযায়র থেকে সংকলন করেছেন । ১৬২ পৃষ্ঠাতে জাবির থেকে সংকলন করা হয়েছে তারা দু'জন বসাবস্থায় ছিল এবং মুক্তাদীরাও বসাবস্থায় ছিল। ইবনু হিব্বান “আমালের ব্যাপারে একমত্য দাবি করেছেন। যেমন তিনি এ ব্যাপারে নীরবতাকে উদ্দেশ্য করেছেন । কেননা তিনি এটা চারজন সহাবী থেকে উল্লেখ করেছেন যাদের আলোচনা ইতিপূর্বে গেল । আর তিনি বলেন, চারজন ছাড়া সহাবীদের অন্য কারো থেকে এটা উল্লেখ করা হয়নি । আর উল্লেখিত-উক্তির বিপরীত উক্তি কোন বিশুদ্ধ বা দুর্বল সানাদে পাওয়া যায় না। অনুরূপ ইবনু হাযূম বলেন, সহাবীদের কারো থেকে এর বিপরীত বর্ণনা করা হয়নি । পক্ষান্তরে ইমাম শাফিঈ যা বলেন : তা হল নিশ্চয়ই এ সহাবীগণ থেকে যা বর্ণনা করা হয়েছে তা হল নিশ্চয় তারা বসাবস্থায় ইমামতি করেছে এবং তাদের পেছনে যারা মুক্তাদী ছিল তারাও বসাবস্থায় ছিল । এ বর্ণনাটিকে এ অবস্থার উপর চাপিয়ে দিতে হবে যে, এ সহাবীদের মাঝে রহিত হওয়ার খবর পৌছেনি ৷ অতঃপর এতে তারা যা দাবী করেছে সে দাবির সম্পূর্ণই রহিত হওয়ার দাবি । https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।