১৭০ তাহকীকৃ্ মিশৃকা-তুল মাঁসা-বীহ (দ্বিতীয় খণ্ড) ব্যাপারে দলীল গ্রহণ করেছেন। জাবির বলেন : রসূল প্র অসুস্থ হলেন, অতঃপর আমরা তার পেছনে সলাত আদায় করলাম, এমতাবস্থায় তিনি বসে সলাত আদায় করছিলেন । আর আবূ বাক্র মানুষকে তার তাকবীর শুনাচ্ছিলেন। জাবির বলেন, অতঃপর রসূল আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে দাড়ানো দেখতে পান। অতঃপর তিনি আমাদের দিকে ইঙ্গিত করলে আমরা বসে . গেলাম । এরপর রসূল যখন সালাম ফিরালেন তখন তিনি বললেন, তোমরা পারস্য (ইরান) ও (ইটালী'র) রুমবাসীদের মতো করার উপক্রম হয়েছিল । তবে তোমরা এমন করবে না। এটি একটি বিশুদ্ধ হাদীস । যা মুসলিম, তৃহাবী, নাসায়ী ও ইবনু মাজাহ সংকলন করেছেন । ইবনু হিব্বান বলেন, আবূ বাক্র-এর তাকবীর শোনানো একমাত্র রসূলের মরণের রোগেই হয়েছিল । কেননা প্রথম রোগে রসূল এ্র্ট-এর সলাত আদায় “আয়িশার পান কক্ষে হয়েছিল এবং তার সাথে তার সহাবীদের একটি দল ছিল । তারা এমন কারো প্রয়াজনবোধ করছিল না যে ব্যক্তি তাদেরকে তাকবীর শোনাবে | যা রসূল এ্র্-এর মরণের রোগে সলাত আদায়ের বিপরীত । কেননা তা মাসজিদে অনেক লোকের সাথে ছিল । তখন আবু বাক্র তাদেরকে তাকবীর শোনানোর প্রয়োজনবোধ করেছিল । | হাফিয ইবনু হাজার এ হাদীসকে রসুলের প্রথম রোগে 'আয়িশার পান কক্ষে সলাত আদায়ের ব্যাপারে : আনাস-এর হাদীসের উপর চাপিয়ে দিয়ে উত্তর প্রদান করেছেন । তিনি বলেন : এ হাদীসে তাকবীর শোনানোর ক্ষেত্রে আবুয্ যুবায়র-এর মুতাবা“আহ্ (সমর্থনে অন্য হাদীস) কেউ আনতে পারেনি । আনাস হাদীসটি সংরক্ষণ করেছেন এ অর্থ নিরূপণার্থে এ অবস্থাতে আবূ বাক্র মানুষকে তাকবীর শোনানোর ব্যাপারে কোন প্রতিবন্ধকতা থাকছে না। কেননা ব্যপারটি এ দিকে চাপবে যে, ব্যথার কারণে নাবী এ্র-এর আওয়াজ ক্ষীণ ছিল । র আর তার অভ্যাস ছিল তাকবীর প্রকাশ করে পড়া । এ কারণে আবু বাক্র রসূল থেকে তাকবীরকে . প্রকাশ করে পড়ছিলেন। হ্যা, “আত্মার উল্লেখিত মুরসাল হাদীসে “এবং মানুষ তার পেছনে দাড়িয়ে সলাত আদায় করেছে” এ উক্তির পর অবিচ্ছিন্নভাবে এসেছে । অতঃপর নাবী ক্র বললেন, “আমি পরে যা জেনেছি তা যদি আগে জানতাম তা হলে তোমরা কেবল বসেই সলাত আদায় করতে । সুতরাং তোমরা তোমাদের ইমামের মতই সলাত আদায় কর । যদি তিনি দাড়িয়ে সলাত আদায় করেন তাহলে তোমরাও দাড়িয়ে সলাত আদায় কর আর যদি বসে সলাত আদায় করে তাহলে তোমরাও বসে সলাত আদায় কর।” এ অতিরিক্ত অংশটুকু ইবনু হিববান-এর উক্তি “নিশ্চয়ই এ ঘটনাটি রসূলের মরণের রোগ ছিল”-কে শক্তিশালী করছে । অতঃপর আমি সিনদীকে লক্ষ্য করেছি তিনি বুখারীর হাশিয়াতে প্রথম খণ্ডে ৮৮ পৃষ্ঠাতে তৃতীয় দৃষ্টির দিকটি উল্লেখ করেছেন । সর্বাধিক উত্তমভাবে তা স্বীকৃতি দিয়েছেন। তাতে আলোচনা বিস্তৃত করেছেন, পর ভাল বলেছেন । যেমন তিনি বলেছেন, রসূলের মরণের রোগ সম্পর্কে “আয়িশাহ্ বর্ণিত হাদীসে এ ব্যাপারে কোন দলীল নেই যে, সহাবীগণ দাড়ানো ছিল । হ্যা, প্রমাণিত হয়েছে যে, আবূ বাক্র দীড়ানো ছিল আর সম্ভবত তিনি তাকবীর শোনানোর প্রয়োজনে দাড়িয়ে ছিলেন । এভাবে বলা যাবে না যে, কতক বর্ণনাতে এসেছে নিশ্চয়ই তারা দীড়িয়েছিল, কেননা তখন , রহিতকরণের মূল উৎস এ সকল বর্ণনার উপর গড়াবে । সহীহ এর লেখক বা সহীহ গ্রস্থসমূহের লেখকদের বর্ণনার উপর না । তখন এঁ সকল বর্ণনার মাঝে দৃষ্টি দিতে হবে । এ বর্ণনাগুলো থেকে কোনটি কি “যখন ইমাম বসে সলাত আদায় করবে তখন তোমরাও বসে সলাত আদায় করবে” এ হাদীসটির শক্তিকে অতিক্রম করছে কি-না? তারা যা উল্লেখ করেছে তা*মূলত এ হাদীসের সমপর্যায়ে পৌছবে না। বরং এ হাদীসের কাছাকাছিও পৌঁছবে না। সুতরাং এ বর্ণনাগুলোর মাধ্যমে এ হাদীস রহিতকরণে কোন হুকুম https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।