তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ২য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ২য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents পর্ব-৪ : সলাত ্‌ ১৬৩ যা পরিচিতি লা করছে তা হল ভর সহাহীগণ ফার্‌য সলাতের জন্য একজরিত হত । লাহ্‌লের জনয । ইয়ায ইবনুল ব্বাসিম থেকে বর্ণনা করেন নিশ্চয় তা ছিল নাফ্ল সলাতে । তবে এ মতের সমালোচনা করা ' - হয়েছে যে, আবূ দাউদে জাবির-এর বর্ণনাতে দৃঢ়ভাবে যা আছে তা হল নিশ্চয় তা ফার্য সলাতে ছিল । ' হাফিয বলেন : এ সলাত নির্দিষ্ট করার ব্যাপারে আমি অবহিত হতে পারিনি । তবে আনাসের হাদীসে ' আছে “সেদিন আমাদেরকে নিয়ে তিনি সলাত আদায় করালেন যেন তা দিনের যুহরের অথবা 'আস্রের সলাত |” (৩৫ 225) ব্বাধী ‘আয়ায বলেন, সম্ভবত রসূল এ৫-এর উপর কিছু পতিত হয়েছিল ফলে অঙ্গ-প্রত্যঙ্গ থেঁতলে যাওয়াতে তিনি দাড়াতে বাধাপ্রাপ্ত হন। তবে একে প্রত্যাখ্যান করা হয়েছে নিশ্চয়ই তা এরূপ না উক্তির মাধ্যমে । নাবী এ্র্-এর পা কেবল মচকে গিয়েছিল । যেমন আমরা জাবির-এর হাদীস থেকে উল্লেখ করেছি এবং অনুরূপ আহ্মাদে আনাস- এর বর্ণনাতে এবং ইসমা“ঈলী বর্ণনাতে এসেছে। 0$৯4$ 82159 (£15) এভাবে এ বর্ণনাতে আছে “নিশ্চয়ই তারা তার পেছনে বসা ছিল” । এটি আনাস থেকে যুহরী কর্তৃক মালিক-এর বর্ণনা । এর বাহ্যিক দিক 'আয়িশাহ্‌ থেকে ইমাম বুখারী ও অন্যান্যগণ যা বর্ণনা করেছেন তার বিপরীত । আর তা এ শব্দে “অতঃপর তিনি নাবী শরহে বসে সলাত আদায় করলেন এবং সম্প্রদায় তার পেছনে দাড়িয়ে সলাত আদায় করল । অতঃপর তিনি তাদের দিকে ইঙ্গিত করলেন . তোমরা বস” । উভয় হাদীসের মাঝে সমন্বয় নিশ্চয় আনাসের এ বর্ণনাতে সংক্ষিপ্ততা রয়েছে । রসূল এরি সহাবীগণকে বসার নির্দেশ দেয়ার পর অবস্থা যেদিকে গড়িয়েছে আনাস তার উপরই যেন সীমাবদ্ধ থেকেছেন । বুখারীতে ছাদে সলাত আদায় অধ্যায়ে আনাস থেকে হুমায়দ এর বর্ণনাতে এ শব্দে এসেছে, “অতঃপর তিনি তাদেরকে নিয়ে বসাবস্থায় সলাত আদায় করেছেন যে, এমতাবস্থায় তারা দাড়ানো । অতঃপর তিনি যখন সালাম ফিরালেন বললেন, ইমাম কেবল বানানো হয়েছে..... শেষ পর্যন্ত” আর এতেও সংক্ষিপ্ততা রয়েছে । কেননা সে তীর উক্তি “তাদেরকে তিনি বললেন, তোমরা বস” উল্লেখ করেনি । উভয় হাদীসের সমন্বয় প্রথমে সহাবীগণ দীড়িয়ে সলাত আদায় করেছিল, অতঃপর রসূল এ তাদেরকে বসার জন্য ইশারা করলে তারা বসে যায় । যুহরী এবং হুমায়দ প্রত্যেকে দু'টি বিষয়ের একটি বর্ণনা করেছেন । 'আয়িশাহ্‌ এগ উভয় হাদীসকে একত্র করেছেন, অনুরূপভাবে মুসলিমে জাবির এগ উভয় হাদীসকে একত্র করেছেন । কুরতুবী উভয় হাদীসের মাঝে এ সম্ভাবনার কথা বলে হাদীস বর্ণনা করেছেন যে, তাদের কতক শুরুতে বসা ছিল আর এ বিষয়টিকেই আনাস বর্ণনা করেছেন । আর কতকে দাড়ানো ছিল অতঃপর রসূল এট তাদেরকে বসার ব্যাপারে ইঙ্গিত করে আর এটি এ বিষয় যা “আয়িশাহ্‌ পপ বর্ণনা করেছেন । তবে নাবী এ্র্ট-এর অনুমতি ছাড়া সহাবীদের কতক বসে যাওয়ার বিষয়টিকে অসম্ভব মনে করে সমালোচনা করা হয়েছে, কেননা রসূল এ্র্-এর অনুমতি ছাড়া বসে যাওয়া মূলত ইজতিহাদের মাধ্যমে রহিতকরণকে দাবি করছে। কেননা সক্ষম ব্যক্তির ফার্য সলাত মূলত দাঁড়িয়ে আদায় করতে হয়। অন্যান্যগণ উভয় নির্দেশের মাঝে এ সম্ভাবনা দিয়ে সমন্বয় সাধন করেছেন যে, ঘটনার একাধিকতা রয়েছে । তবে এতেও অসন্ভাবনা রয়েছে । কেননা আনাসের ঘটনা যদি পূর্বের ঘটনা হয় তাহলে ইজতিহাদের মাধ্যমে রহিতকরণ আবশ্যক হয়ে যাওয়ার যে কথাটি ইতিপূর্বে বলা হল তা আবশ্যক হয়ে যাচ্ছে “অথচ ইজতিহাদের মাধ্যমে রহিত করা বিশুদ্ধ না” । পক্ষান্তরে যদি পরের ঘটনা হয় তাহলে (3 45% 20) ০৯৭ ৬০ দোহরানোর প্রয়োজন ছিল না। কেননা ইতিপূর্বে তারা সহাবীগণ রসূলের পূর্বোক্ত নির্দেশ বাস্তবায়ন করেছে এবং রসূলের বসে সলাত আদায়ের কারণে তারাও বসে সলাত আদায় করেছে । ফাতহুল বারীতে এভাবেই আছে । https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।