Contents পর্ব ১৪৭ ইমামের জন্য জীঁয়িয আছে মাসজিদে প্রবেশকারীর প্রতি লক্ষ রেখে সলাত দীর্ঘ করা যাতে ব্যক্তি রাক'আত পেতে পারে আর এটি ঠিক অনুরূপ যেমন মুসল্লীদের প্রতি লক্ষ্য রেখে তাদের জন্য সলাত হালকা করা বৈধ ক্লয়েছে। তবে এ ধরনের করাকে লোক দেখানো আমল বলা যাবে না । বরং এটি কল্যাণকর কাজের ব্যাপারে সহযোগিতা ও অকল্যাণকর কাজ থেকে নিষ্কৃতি লাভ করার মাধ্যম । খাত্বাবী মা'আলিম গ্রন্থের ১ম খণ্ডে ২০১ পৃষ্ঠাতে বলেন, এ হাদীসে এ ব্যাপারে প্রমাণ রয়েছে যে, ইমাম যখন রুরু অবস্থায় থাকবে তখন যদি তিনি অনুভব করেন যে, কোন ব্যক্তি তার সাথে সলাত আদায়ের উদ্দেশ্য করছে তাহলে এমতাবস্থায় ইমামের পক্ষে এ মুসলীর জন্য রুকু অবস্থায় অপেক্ষা করা বৈধ রয়েছে কতিপয় বিষয়ে মানুষের প্রয়োজনার্থে সলাতের দীর্ঘতাকে বিলুপ্ত করা বৈধ হয়েছে তখন আল্লাহর “ইবাদাতের জক্ষ্যেও এ সলাতে প্রয়োজন মুহূর্তে কিছু সময় বৃদ্ধি করা বৈধ রয়েছে । বরং সময় বৃদ্ধি করাটাই বেশি হাব ও উত্তম । তবে কুরতুবী এর সমালোচনা করেছেন যে, এখানে সময় দীর্ঘ করা সলাতে অতিরিক্ত কাজ; যা সলাত হালকা করার বিপরীত ও উদ্দেশ্যহীন পক্ষান্তরে সলাতে দীর্ঘতাকে বিলুপ্ত করা উদ্দেশিত কাজ । ইবনু বাত্তাল : ৰলেন : যারা এ ধরনের দীর্ঘ করাকে জায়িয বলেছেন তাদের মাঝে রয়েছে শা'বী, হাসান ও “আবদুর রহমান বিন আবী লায়লা । অন্যরা বলেন : যতক্ষণ মুক্তাদীর ওপর জটিল না হবে ততক্ষণ ইমাম অপেক্ষা করবে । এটি মূলত আহমাদ, ইসহাক ও আবু সাওর-এর উক্তি । মালিক বলেন : অপেক্ষা করা যাবে না, কেননা তা পেছনের মুসল্লীদের ক্ষতি সাধন করবে এটি আওযা“ঈ, আবূ হানীফা ও শাফি‘ঈর কথা । “আয়নী এটি উল্লেখ করেন । হাফিয ইবনু হাজার বলেন : এ স্বাসআলার ক্ষেত্রে শাফি'ঈ মতাবলম্বীদের নিকট বিরূপ মন্তব্য ও বিশদ বিবরণ রয়েছে । ইমাম নাবাবী এটিকে ভার নতুন মতানুযায়ী এটিকে মাকরূহ হিসেবে উল্লেখ করেছেন । এ ব্যাপারে উক্তি করেছেন আওযা ঈ, যালিক, আবূ হানীফাহ্ ও আবু ইউসুফ । মুহাম্মাদ বিন হাসান বলেন : আমি এটিকে শির্ক হয়ে যাওয়ার আশংকা করছি। | “উবায়দুল্লাহ মুবারকপূরী বলেন : আমি বলব : ইমাম সলাতে কোন মুসল্লীর জন্য অপেক্ষা করা বিষয়টিকে যারা সলাতে অতিরিক্ত করা ও শির্কী সংশয় সৃষ্টি হওয়ার দিকে চাপিয়ে দিয়ে এমন কাজকে স্কাকরুহ বলেছেন তাদের এ ধরনের উক্তিতে বিশাল উদাসীনতা, দীনের মাঝে বিচ্ছিন্নতা এবং শারী“আতে এমন গভীরতায় পৌছা যা আল্লাহতীরু ব্যক্তিদের জন্য বিশুদ্ধ হবে না। দীন সহজ আর আল্লাহ আমাদের সাধ্যের উপর আমাদের ওপর কিছু চাপিয়ে দেননি । কোন মুসলিমের প্রতি দয়ার নিয়্যাত করা এক ধরনের ভাল সুন্দর নিয়্যাত । এর উপর ভিত্তি করে এর কর্তাকে সাওয়াব দেয়া হবে । আর তা একমাত্র আল্লাহর সন্তষ্টির লক্ষ্যে হওয়ার কারণে । কোন সন্দেহ নেই যে, মুসলী জামা'আত শুরু হওয়ার পর মাসজিদে প্রবেশ করবে ইমামের তার প্রতি লক্ষ্য রেখে রাক'আত দীর্ঘ করা এই উদ্দেশ্যে যে, যাতে পেছনের মুক্তাদীদের কোন রকম জটিলতা হওয়া ছাড়াই সেও রাক্*আতটি পায়; রুকৃ* দীর্ঘ করার : ফাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের নিয়্যাতে তাকে আনুগত্যের ব্যাপারে সাহায্য করার নামান্তর । এতে শির্ক ও. লোক দেখানো “আমালের সংস্পর্শতা নেই । কেনই বা থাকবে? অথচ আহমাদ, আবু দাউদ “আবদুল্লাহ বিন আবী আওফা এছ থেকে বর্ণনা করেন “নিশ্চয়ই নাবী শটে যুহরের প্রথম রাকৃ*আতে কিয়াম করতেন ষতক্ষণ না বসে পড়ার কথা শুনতেন”- আবু দাউদ, মুনযিরী এ ব্যাপারে চুপ থেকেছেন । এতে একজন অপরিচিত বর্ণনাকারী আছেন । https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।