তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ২য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ২য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ তাহবীব্‌ মিশৃকা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) তিনি বলেছেন, এর উপর ভিত্তি করে যার দিকে নির্দেশ বর্তাবে সেই কেবল ইমামতি করবে । আর বাচ্চা সে নির্দেশিত ব্যক্তি নয় । কেননা তার নির্দেশ থেকে উঠিয়ে নেয়া হয়েছে, সুতরাং সে ইমামতি করবে না। তবে তার উক্তি বিশৃঙ্খল হওয়া গোপন নয় । কেননা বয়স্কদের তরফ থেকে নির্দেশ যার দিকে বর্তায় তাকে আমরা নির্দেশিত ব্যক্তি বলে থাকি । কেননা প্রাপ্তবয়স্করা এঁ ব্যক্তিকে ইমামতির জন্য এগিয়ে দেয় যে কুরআন অধিক অবলম্বনকারী । সুতরাং ইবনু হায্ম যার মাধ্যমে হুজ্জাত বা দলীল গ্রহণ করেছেন তা বাতিল হয়ে গেল । এভাবে ফাতহুল বারীতে আছে । হানাফী ও যারা তাদের অনুকূল হয়েছেন তারা বলেন, “আম্র-এর এ হাদীসে বাচ্চার ইমামতি বিশুদ্ধ হওয়ার ব্যাপারে কোন দলীল নেই । কেননা তাতে এমন কিছু বর্ণনা হয়নি যে, তা নাবী প্ল্-এর নির্দেশের “ইল্ম ও মৌন সম্মতির জন্য এগিয়ে দিয়েছিল । তবে তাদের উক্তিকে এভাবে প্রত্যাখ্যান করা হয়েছে যে, জায়িযের দলীল ওয়াহীর যুগে সংঘটিত হয়েছিল আর সে যুগে এমন কোন কাজের ব্যাপারে স্বীকৃতি দেয়া হত না যা জায়িয হবে না । বিশেষ করে সলাত যা ইসলামের রুকনসমূহের মাঝে সর্ববৃহৎ । নাবী প্র তার জুতার এ অপবিভ্রতার ব্যাপারে সতর্ক করা হয়েছিল যা তার জুতাতে লেগেছিল । সুতরাং বাচ্চার ইমামতি বিশুদ্ধ না হলে তখন সে ব্যাপারে অবশ্যই ওয়াহী অবতীর্ণ হত । আবু সা“ঈদ এবং জাবির এভাবে দলীল গ্রহণ করেছেন যে, তারা "'আয্ল করত এমতাবস্থায় কুরআন অবতীর্ণ হত এবং এ প্রতিনিধিদল যারা “আম্রকে ইমামতির জন্য এগিয়ে দিয়েছিল তারা সহাবীদের একটি দল হিল । ইবনু হাযূম তার আল মাহাল্লা গ্রন্থের চতুর্থ খণ্ডে ২১৮ পৃষ্ঠাতে এ হাদীসটি বর্ণনার পর বলেছেন, এটি 'আম্র বিন সালামাহ্‌ এবং তার সাথে একদল সহাবীর কর্ম । সহাবীদের থেকে যাদের বিরোধিতাকারী কাউকে পাওয়া যায় না । সুতরাং হানাফী ও দোষারোপকারী মালিকীরা সহাবীদের বিপরীতে কোথায় অবস্থান করছে । বিষয়টি যখন তাদের অন্ধ অনুকরণের অনুকূলে হবে তখন বিষয়টিকে তারাই সর্বাধিক পরিত্যাগকারী হবে; বিশেষ করে তাদের থেকে যারা বলেছেন, যে বিষয়ে কোন মতানৈক্য পাওয়া যাবে না মনে করতে হবে সে বিষয়ে তাদের ইজমা বা একমত্য সংঘটিত হয়েছে । ইবনু হায্ম (রহঃ) আরও বলেছেন, আমরা নাবীর সাথে “আম্র-এর সহচার্য ও নিজ পিতার সাথে নাবীর কাছে তার আগমন সম্পর্কে জানতে পেরেছি । হাফিয ইবনু হাজার ফাতহুল বারীতে বলেছেন, যারা বলে ছোট বাচ্চাকে ইমামতির জন্য এগিয়ে দেয়া সহাবীদের নিজস্ব ইজতিহাদ এবং নাবী শু: এ ব্যাপারে জানতেন না তারা ইনসাফপূর্ণ কথা বলেননি । কেননা এ রকম বলা মিথ্যা সাক্ষ্য । পক্ষান্তরে ওয়াহীর যুগে এমন যাতে নাজায়িয কিছু স্থির হতে পারে না। যেমন আবূ সা'ঈদ ও জাবির এ ‘আয্ল জায়িয হওয়ার ব্যাপারে এভাবে দলীল গ্রহণ করেছেন যে, তারা মাবীর যুগে 'আযৃল করত যদি তা নিষেধ হত অবশ্যই কুরআনে তা নিষেধ করা হত । তবে এ ব্যাপারেও হানাফীরা ও তাদের অনুকূল যারা তারা প্রতিউত্তর করেছে খাত্বাবী মা“আলিম গ্রন্থে * প্রথম খণ্ডে ১৬৯ পৃষ্ঠাতে যা উল্লেখ করেছে তার মাধ্যমে । তাতে খাত্বাবী (রহঃ) আহমাদ বিন হাম্বাল (রহঃ) থেকে বর্ণনা করেন । আহমাদ বিন হাম্বাল “আমৃর বিন সালামাহ্‌ এর বিষয়টি দুর্বল মনে করতেন । তিনি . একবার বলেছেন তার বিষয়টি ছেড়ে দাও । সেটা স্পষ্ট কিছু নয় এবং ইমাম বুখারী “আম্র-এর এ হাদীসটি দাস, মুক্ত দাস, ব্যভিচারের সন্তান, বেদুঈন এবং অপ্রাপ্তবয়স্ক বাচ্চার ইমামতির অধ্যায়ে নিয়ে আসেননি । অপ্রাপ্তবয়স্ক বাচ্চার ইমামতির ব্যাপারে এ হাদীস দ্বারা দলীলও গ্রহণ করনেনি । বরং এ ব্যাপারে তিনি ' __-একটি ব্যাপক হাদীস দ্বারা দলীল গ্রহণ করেছেন । আর তা হল নাবী প্র্ু-এর উক্তি তাদের ইমামতি করবে এ ব্যক্তি, যে আল্লাহর কিতাবকে সর্বাধিক পড়তে জানে । বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে অনুভূত হয় ইমাম বুখারী এ https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।