তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ২য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ২য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

পর্ব-৪ : সলাত ১৩৯ করে যে, ভাল মন্দ পাথ্ক্ করার জ্ঞান আছে এমন বাচ্চার ফার্য অথবা নাফ্ল সলাতের ক্ষেত্রে ইমামতি | করা জায়িয জুমুআর সলাতের ব্যাপারে । তবে এ ব্যাপারে মানুষ (আলিমগণ) মতানৈক্য করেছে, অতঃগর যারা এটা জিত বলেছেন তারা হচ্ছেন হাসান বাসরী, ইসহাব্ব বিন রাহ্ওয়াইহ ও ইমাম বুখারী । ইমাম শাফি“ঈ (রহঃ)-এর সমন্বয় সাধনে তার দু'টি উক্তি রয়েছে, তিনি ‘উম’ গ্রন্থে বলেন, জায়িয হবে না । 'ইমলা'-তে বলেছেন, জায়িয হবে । একে ' “আত্মা, শাবী, মালিক, আওযা“ঈ, সাওরী ও আহমাদ মাকরূহ মনে করেন এবং “রায়ি'পন্থীরা এদিকে গিয়েছেন । মিরকাতে বলেছেন, হাদীসটিতে ছোট বাচ্চার ইমামতি করা বৈধ হওয়ার উপর প্রমাণ রয়েছে । এ ব্যাপারে উক্তি করেছেন ইমাম শাফি'ঈ । সমন্বয় সাধনে তার তরফ থেকে দু'টি উক্তি রয়েছে। মালিক ও আহমাদ (রহঃ) বলেন, বাচ্চার ইমামতি জায়িয হবে না । আবু হানীফাও অনুরূপ বলেছেন । তবে তার সাথীবর্গ নাফল সলাতের ব্যাপারে মতানৈক্য করেছেন । অতঃপর বাল্খ অঞ্চলের বিদ্বানগণ তা জায়িয বলেছেন এবং বাল্খবাসীদের “আমালের উপরই এবং মিসর ও শামেও (সিরিয়া) অনুরূপ । তবে অন্যরা তা নিষেধ করেছেন এবং মা-ওরাআন্‌ নাহার (মধ্য এশিয়া) বাসীদের এর উপরই “আমাল । হাফিয ইবনু হাজার ফাতহুল বারীতে বলেছেন, আবু হানীফাহ্‌ ও আহমাদ থেকে দু'টি বর্ণনা আছে। তবে এ ক্ষেত্রে নাফুল সলাতের ক্ষেত্রে যে বর্ণনাটি আছে তা তাদের উভয় থেকে প্রসিদ্ধ বর্ণনা ফার্যের ক্ষেত্রে না। যারা বাচ্চার ইমামতিতে নিষেধ করেছেন তারা এভাবে দলীল গ্রহণ করেছেন যে, বাচ্চার ওপর সলাত ওয়াজিব না হওয়ার কারণে বাচ্চা মূলত নাফল সলাত আদায়কারী (যদিও সে ফার্য সলাতের ইমামতিকারী) । সুতরাং এ অবস্থায় নাফল সলাত আদায়কারীর পেছনে ফার্য সলাত আদায়কারীর অনুকরণ করা জায়িয হবে । কেননা মুক্তাদীর সলাত বিশুদ্ধ হওয়ার ও নষ্ট হওয়ার ক্ষেত্রে ইমামের সলাত জিম্মাদার । আর তা রসূল এরু্ট-এর উক্তির কারণে । (ইমাম জিম্মাদার) আর এতে কোন সন্দেহ নেই যে, বস্তু সাধারণত ছোট কিছুর জিম্মাদার হয় তার অপেক্ষা বড় কিছু না। সুতরাং প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য ছোট বাচ্চার অনুকরণ করা জায়িয হবে না । তবে এর প্রতিউত্তরে বলা হয়েছে বাচ্চার উপর সলাত ওয়াজিব না হওয়া বাচ্চার ইমামতি বিশুদ্ধ না হওয়াকে আবশ্যক করে না । আর তা মূলত ব্বিরাআত অধ্যায়ে নাফল সলাত আদায়কারীর পেছনে ফার্য সলাত আদায়কারী এর সলাত বিশুদ্ধ হওয়ার দলীল থাকার কারণে । পক্ষান্তরে রসূল এ৪-এর উক্তি (৮০৬৬ ৪৩১) উল্লেখিত উক্তির অর্থের বর্ণনা এবং যারা বলে থাকে বাচ্চার ইমামতি বিশুদ্ধ না তাদের এ দাবির ব্যাপারে উল্লেখিত উক্তি দ্বারা দলীল পেশ বিশুদ্ধ না হওয়ার কারণ আযান অধ্যায়ে অতিবাহিত হয়েছে । এ ব্যাপারে তারা ইবনু মাস্্‌"উদ-এর বর্ণনা ছারা দলীল গ্রহণ করেছে যাতে বলা আছে তিনি বলেন, বালক ততক্ষণ পর্যন্ত ইমামতি করবে না যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হয় । আস্রাম তার সুনান গ্রন্থে একে সংকলন করেছেন । ইবনু “আব্বাস রেহঃ)-এর আস্বার যা “আবদুর রাযযাকৃ ইবনু “আব্বাস কর্তৃক মারফ্‌* সূত্রে বর্ণনা করেছেন । হাফিয ইবনু হাজার ফাতহুল বারীতে বলেছেন, এর সানাদ দুর্বল । তবে এ ব্যাপারে প্রতিউত্তর করা হয়েছে যে, তা সহাবীর উক্তি এবং এ ব্যাপারে ইজতিহাদ করার সুযোগ রয়েছে । সুতরাং তা প্রমাণযোগ্য হবে না। বিশেষ করে এমন কিছু বর্ণিত আছে যা এর বিপরীতের উপর প্রমাণ করে । আর তা ‘আম্র বিন সালামাহ আল জুরমী এর হাদীস । ইবনু হাযৃম রসূল এ্র্ট-এর হাদীস (নিশ্চয়ই তিনি মানুষের মাঝে যে ' কুরআনের বড় কারী বা পাঠক তাকে ইমামতির নির্দেশ করেছেন) এ হাদীস বিশুদ্ধ না হওয়ার ব্যাপারে দলীল পেশ করেছেন । https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।