তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ২য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ২য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

পর্ব-৪ : সলাত ১২৩ ব্যাখ্যা : অত্র হাদীসে “আম্র-এর শব্দ দ্বারা মুস্তাহাব হুকুম বুঝানো হয়েছে । (90৯) থেকে উদ্দেশ্য- যারা সময়সমূহের ব্যাপারে সংরক্ষণ করে এবং হারাম ও লজ্জাস্থানসমূহের ব্যাপারে সংরক্ষণ করে । কেননা তাদেরকে সুউচ্চ মিনারের উপরে সম্মানের উপর সম্মান জানানো হবে । এ অভিমতটি সিনদীর । ক্বারী (রহঃ) বলেন,. যে সর্বাধিক সততার অধিকারী হবে সে আযান দিবে যাতে যে লজ্জাস্থানসমূহ থেকে তার দৃষ্টিকে সংযত রাখে এবং সময় সম্পর্কে যথার্থভাবে সংরক্ষণ করে । জাওহারী বলেছেন, মুয়ায্যিনদেরকে সর্বোত্তম হতে হবে, এর কারণ হাদীসে মুয়া্যিনদের আমানাতদার হওয়ার কথা বর্ণিত হয়েছে । কেননা সিয়াম পালনকারী ইফত্বার, পানাহার এবং স্ত্রীর সাথে মেলামেশার বিষয়টি তাদের আযানের সাথে সম্পৃক্ত । এভাবে সলাতের সময়সমূহ সংরক্ষণের ব্যাপারে স্ুসল্লীর বিষয় তাদের সাথে সম্পৃক্ত । এ বিবেচনাতে তাদের ভাল ব্যক্তি হতে হবে। এ অভিমতটি ত্বীবী (রহঃ) পেশ করেছেন । হাদীসে উল্লেখিত (৯1) অংশটি সকল নুসখাহ্‌ বা কপিতে এভাবে এসেছে । এভাবে মাসাবীহ, সুনান আবূ দাউদ ও ইবনু মাজাহতে এসেছে। জাযারী জামি'উল উসূলে ষষ্ঠ খণ্ডে ৩৭৭ পৃষ্ঠাতে আবু দাউদ হতে ০৯১31 ৮১) শব্দে বর্ণনা করছেন। এমনিভাবে ইমাম বায়হাকী তার কিতাবে ১ম খণ্ডে ৪২৬ পৃষ্ঠাতে বর্ণনা করেছেন । উল্লেখিত হাদীসাংশে ইমামতিতে কুরআন পাঠে শ্রেষ্ঠ ব্যক্তিকে সুন্নাহ সম্পর্কে অধিক অবগত ব্যক্তির ওপর প্রাধান্য দেয়ার উপর দলীল রয়েছে । সিনদী বলেছেন, হাদীসের বাহ্যিক দিক হল ইমামতির ক্ষেত্রে কুরআন পাঠে সর্বাধিক শ্রেয় ব্যক্তি সুন্নাহ সম্পর্কে অধিক জ্ঞাত ব্যক্তি অপেক্ষা বেশি অধিকার রাখে এবং ক্বারী (রহঃ) বলেছেন, যখনই কুরআন পাঠে সর্বাধিক শ্রেয় ব্যক্তির আলোচনা আসবে তখন সে ব্যক্তি সলাতের মাসআলাসমূহ সম্পর্কে জ্ঞাত হয় তাহলে সে ব্যক্তিই ইমামতিতে সর্বোত্তম ব্যক্তি হিসেবে বিবেচিত হবে । কেননা সলাতে সর্বোত্তম, যিকর সর্বাধিক দীর্ঘ ও সর্বাধিক কঠিন বিষয় হচ্ছে ব্িরাআত । তাতে আছে আল্লাহর কালামের সম্মান প্রদর্শন এবং পাঠককে অগ্রগামীতা দান উভয় জগতে এর পাঠককে সুউচ্চ মর্যাদার দিকে ইঙ্গিত করণ; যেমন রসূল প্র্টু দাফনের ক্ষেত্রে কুরআন পাঠে সর্বোত্তম ব্যক্তিকে অগ্রগামীতা দানের ক্ষেত্রে নির্দেশ করতেন । (ইমাম আবু দাউদ একে বর্ণনা করেছেন) ইমাম ইবনু মাজাহ ও বায়হাব্বীও একে সংকলন করেছেন। আবূ দাউদ এ ব্যাপারে চুপ থেকেছেন । মুনযিরী (রহঃ) বলেছেন, এর সানাদে হুসায়ন বিন “ঈসা আল হানাফী আল কৃফী আছে; তার সম্পর্কে আবূ হাতিম আর্‌ রাধী ও আবু যুর“আহ্‌ আর্‌ রাযী সমালোচনা করেছেন । ইমাম দারাকুত্নী (রহঃ) উল্লেখ করেছেন, নিশ্চয় হুসায়ন বিন ‘ঈসা এ হাদীসটি হাকাম বিন আবান থেকে একাকী বর্ণনা করেছেন । “উবায়দুল্লাহ মুবারকপূরী (রহঃ) বলেন, আমি বলব : ইমাম বুখারী হুসায়ন বিন “ঈসাকে মাজহুল ও তার হাদীসকে মুনকার বলেছেন । আবু যুর‘আহ্‌ বলে মুনকারুল হাদীস । আবূ হাতিম বলেন, সে শক্তিশালী নয়; সে হাকাম বিন আবান থেকে অনেক মুনকার হাদীস বর্ণনা করেছেন । আজুরী আবূ দাউদ কর্তৃক বর্ণনা করেন আমার কাছে সংবাদ পৌছেছে নিশ্চয়ই সে দুর্বল ৷ ইবনু হিব্বান তাকে নির্ভরশীল রাবীদের মাঝে গণ্য করেছেন (ইবনু হিব্বান রাবীদের হাদীসের ক্ষেত্রে হুকুম লাগানোতে শিথিল) হাফিয (রহঃ) তাবৃরীবে গ্রন্থে বলেছেন, ৪, | ৩৫ 0 4] (6৯94 নি 0 950 8৯5 gloss [এ-))াত BG 024 ১৫5 S45 1255 (৫0455 285 এ এর ০ 0৫ ৪ 552 NE ০০৫ https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।