১২০ তাহবীব্ মিশৃকা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) পারস্পরিক ভালোবাসা, স্নেহ ও আনুগত্যের উপর একত্রিত হওয়ার জন্যই প্রণয়ন করা হয়েছে । অতএব ব্যক্তি যখন অপর ব্যক্তির কর্তৃত্বের স্থানে ইমামতি করবে তখন এ বিষয়টি নেতার নির্দেশ হেয় প্রতিপন্ন করার দিকে গড়াবে ও আনুগত্যের রশিকে খুলে দিবে । : এমনিভাবে ব্যক্তি যখন অন্যের পরিবারের ক্ষেত্রে কর্তৃত্ব করবে তখন এ আচরণটিও পারস্পরিক হিংসা-বিদ্বেষ, বিচ্ছিন্নতা এবং মতানৈক্য প্রকাশের দিকে ঠেলে দিবে যা দূরীভূত করার জন্য জামা“আত প্রণয়ন করা হয়েছে। সুতরাং নেতৃত্বের অধিকারী ব্যক্তির উপর অন্যকে প্রাধান্য দেয়া যাবে না । বিশেষ করে : ঈদ ও জুমু‘আতে এলাকার ইমাম ও ঘরের মালিক-এর উপর তবে অনুমতিক্রমে । ইমাম নাবাবী বলেছেন, এর অর্থ নিশ্চয় ঘর, মাজলিস এবং মাসজিদের ইমাম অন্যদের অপেক্ষা বেশি অধিকার রাখে । ইবনু রিসলান (রহঃ) বলেছেন, কেননা তা তার কর্তৃত্বের স্থান । ইমাম শাওকানী বলেন, তবে বাহ্যিক দিক সুলতান দ্বারা ও নেতা উদ্দেশ্য যার কাছে সকল মানুষের কর্তৃত্ব অর্পিত ঘরের ও অন্য কিছুর মালিক উদ্দেশ্য নয় এর উপর পয়াণ করছে আৰু দাউ এর বর্ণনায় (200 394২০ 0 04:51 2 5) শন কর্তৃক যা বর্ণিত আছে। এর বাহ্যিক দিক হল সুলতান বাদশাহ অন্যের উপর প্রাধান্য পাবে । যদিও অন্য ব্যক্তি সুলতান অপেক্ষা কুরআন পাঠে, ফিক্হী মাসআলাহ্, আল্লাহ ভীতিতে ও মর্যাদার দিক থেকে সুলতান অপেক্ষা বেশি ভালো হয় এ বর্ণনাটি পূর্বের বর্ণনাকে খাস করার মতো । অর্থাৎ নিশ্চয় প্রথম হাদীসটি বড় ইমাম এবং তার স্থলাভিষিক্ত যারা তারা ছাড়া অন্যান্য ইমামের ওপরে বর্তাবে । বাড়ীর মালিক সম্পর্কে একটি খাস হাদীস বর্ণিত হয়েছে যে, তিনি বাড়ীর কর্তৃত্ব সম্পর্কে বেশি হাব্ব্দার । ইমাম ত্ববারানী আবূ মাস্“উদ- এর একটি হাদীস সংকলন করেছেন তিনি বলেন, সুম্নাহের অন্তর্ভুক্ত হচ্ছে বাড়ীর মালিককে অন্যের উপর প্রাধান্য দেয়া । হাফিয (রহঃ) বলেন, এর রাবীগণ নির্ভরশীল । হায়সামী (রঃ) বলেন, এর রাবীগুলো সহীহ গ্রন্থের রাবী। বাযযার ও ত্ববারানী আওসাত ও কাবীর গ্রন্থে “আবদুল্লাহ বিন হানযালাহ্ কর্তৃক মারফ্' সূত্রে একটি হাদীস সংকলন করেছেন । তা হল ৫০৬ ৪ 432 ০1৬1 ০৭ 1) অর্থাৎ ব্যক্তি নিজ বাড়ীতে কর্তৃত্ব করার বেশি হাবৃদার । হায়সামী বলেন, এর সূত্রে ইসহাক বিন ইয়াহ্ইয়া বিন ত্বলহাহ্ রয়েছে । ইমাম আহমাদ, ইবনু মাঈন ও ইমাম বুখারী (রহঃ) তাকে দুর্বল বলেছেন, ইয়া“কুব বিন শায়বাহ্ ও ইবনু হিব্বান তাকে নির্ভরশীল বলেছেন । ইমাম শাফি'ঈর সাথীবর্গ বলেন, সুলতান এবং নায়েবে সুলতানকে ঘরের মালিক মাসজিদের ইমাম এবং এতদুভয় ছাড়া অন্যান্যদের উপরে প্রাধান্য দিতে হবে | কেননা তার কর্তৃত্ব ও নেতৃত্ব ব্যাপক তারা বলেছে বাড়ীর মালিক-এর জন্য মুস্তাহাব হবে যে তার অপেক্ষা উত্তম তাকে কর্তৃত্বের অনুমতি দেয়া (545 4% (544 $ 5442 অর্থাৎ এক ব্যক্তি অপর ব্যক্তির বাড়ীতে তার সম্মানের স্থানে বসবে না। আর তা বিছানা ও জায়নামায এবং অনুরূপ বস্তুর দিক থেকে তার বাড়ীতে. তাকে সম্মান দেয়া স্বরূপ । নিহায়া গ্রন্থে তিনি বলেন, সেটা, বিছানা অথবা খাট এর দিক থেকে ব্যক্তির জন্য নির্দিষ্ট স্থান যা ব্যক্তির সম্মানে গণ্য করা হয় ৷ (5১0১1) ইবনুল মালিক বলেছেন, এ অংশটুকু পূর্বে সমস্ত কথার সঙ্গে সংশিষ্ট । । 'উবায়দুল্লাহ মুবারকপূর্ী (রহঃ) বলেছেন, আমি বলব : এ কথাটি আরো কতিপয় রিওয়ায়াতে নস " স্বরূপ এসেছে । মাজ্দ ইবনু তায়মিয়্যাহ্ আল মুলতাব্বা* গ্রন্থে বলেছেন, উল্লেখিত হাদীসটিকে সাঈদ বিন '_ মানসুর বর্ণনা করেছেন । কিন্তু তিনি সেখানে বলেছেন, ব্যক্তি অপর ব্যক্তির কর্তৃত্বের স্থানে তার ইমামতি করবে না । তবে তার অনুমতিক্রমে করতে পারে এবং ব্যক্তি অপর ব্যক্তির বাড়ীতে তার সম্মানের স্থানে বসবে না । তবে তার অনুমতিক্ৰমে বসতে পারে । অতঃপর প্রতিটি বর্ণনায় অনুমতির কথা আছে এবং ইমাম আহমাদ ও জমহ্র “উলামাহ্ এ ব্যাপারে বলেন, এটাই ঠিক । https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।