তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ ২য় খন্ড — তাহক্বীক্ব মিশকা তুল মাসা বীহ ২য় খন্ড হাদীস একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ তাহবীব্ব মিশ্কা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) আবু হুরায়রার সূত্রে হাদীসটি হল যখন তোমাদের কেউ সলাতে আসবে তখন যেন নির্দিষ্ট কাতার ছাড়া রুকু না করে বরং নির্দিষ্ট কাতারে পৌছার পর রুকৃ* করে । এ মতের দিকে গিয়েছেন আবু হুরায়রাহ্‌ । যেমন ইবনু “আবদুল বার ও ইবনু আবী শায়বাহ্‌ তার থেকে সংকালন করেছেন হাসান এবং ইবরাহীমও এ ব্যাপারে উক্তি.করেছেন । আবূ বাকরাহ্‌ এর হাদীস দ্বারা প্রমাণ গ্রহণ করা হয়েছে, নিশ্চয় যে ব্যক্তি ইমামকে রুকৃ* অবস্থায় পেয়ে তার সাথে শামিল হবে তাহলে এ ব্যক্তির জন্য এ রাক্'আতটিকে গণ্য করা হবে যদিও সে রুকৃ* ও কিয়াম হতে কিছু না পায়। তার কারণ রাক'আত ছুটে যাওয়ার আশংকায় আবু বাকরাহ্‌ কাতারের পিছনে রুর্কু' করেছিল । অতঃপর রসূল প্রঃ তার জন্য লালসা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে দু'আ করেছিলেন; তাকে এ রাক'আত দোহরানোর জন্য নির্দেশ দেননি । এটা জমহূরের মাযহাব । আবু হুরায়রাহ্‌, আহলে যাহের, ইবনু খুযায়মাহ্‌, আবূ বাক্র আয্‌ যব্*ঈ এবং বুখারী বলেন, যখন ব্যক্তির সূরাহ্‌ ফাতিহাহ্‌ পাঠ এবং ব্য়াম ছুটে যাবে তখন ইমামের সাথে রুকৃ* পেলেও এ রাক'আত গণ্য করা হবে না। হাফিয ইবনু হাজার আসকালানী তার ফাতহুল বারী গ্রন্থে একদল শাফি'ঈ মতাবলম্বীদের থেকে এ মাযহাবটির উল্লেখ করেছেন । শাইখ তাকিউদ্দীন সুবকী ও শাফি“ঈ মতাবলম্বী অন্যান্য মুহাদ্দিস এ মাযহাবটি শক্তিশালী করেছেন । এ মুকবিলী এ মতটিকে প্রাধান্য দিয়েছেন । মুকবিলী বলেন, আমি এ মাসআলাটি হাদীস ও ফিকহী সর্বপ্রকারের গবেষণা দিয়ে গবেষণা করেছি, অতঃপর আমি যা উল্লেখ করেছি তার অপেক্ষা অতিরিক্ত কিছু আমি অর্জন করতে পারিনি । অর্থাৎ শুধু রুক্‌' পাওয়ার মাধ্যমে রাক'আত গণ্য হবে না। এটাই আমার কাছে প্রাধান্যতর উক্তি । সুতরাং যে ব্যক্তির সুরাহ ফাতিহাহ্‌ পাঠ ও কিয়াম থেকে কিছু ছুটে যাবে এ ব্যক্তি রুকু' পেলেও তার এ রাক'আত গণ্য হবে না। কারণ রুকু' এবং ব্বিয়াম উভয়টি সলাতের ফার্য ও রুকনের অন্তর্ভূক্ত । অপর কারণ হাদীসে এসেছে তুমি যা পাও তা সলাত হিসেবে আদায় কর আর তোমার থেকে যা ছুটে যাবে তা তুমি পূর্ণ করবে। হাফিয ইবনু হাজার আসব্বালানী বলেন, উল্লেখিত হাদীস দ্বারা দলীল গ্রহণ করা হয়েছে, যে ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পাবে তাহলে এ রুক্‌' পাওয়া রাক*আতটি ব্যক্তির জন্য রাক'আত হিসেবে গণ্য করা হবে না। কারণ হাদীসে সলাত আদায়কারীর যা ছুটে যাবে তা পূর্ণ করতে বলা হয়েছে আর ব্য়াম ও সূরাহ্‌ ফাতিহাহ্‌ পাঠ রাক্‌'আতেরই অন্তর্ভুক্ত । আবু বাক্রার হাদীস : জমহূর যে মত পোষণ করেছেন সে ব্যাপারে আবূ বাকরার হাদীসে কোন দলীল নেই । কেননা আবু বাকরার কিয়াম ও সূরাহ্‌ ফাতিহাহ্‌ ছুটে যাওয়া রাক্*আতটি দোহরানোর ব্যাপারে হাদীসে যেমন কোন নির্দেশ করা হয়নি তেমনিভাবে আবূ বাকরাহ্‌ শুধু রুক্‌' পাওয়া রাক'আতটিকে রাক'আত হিসেবে গণ্য করছেন এমন কোন দলীলও আমাদের কাছে বর্ণনা করা হয়নি । পক্ষান্তরে হাদীসে রসূল ক্র্ট-এর যে দু‘আর উল্লেখ আছে তা রুকৃ* পাওয়া রাক্‌'আতটি গণ্য করাকে আবশ্যক করে না। কেননা ইমামের সাথে শামিল হতে নির্দেশ করা হয়েছে চাই মুক্তাদী ইমামের সাথে যা পায় তা তার জন্য গণ্য করা হোক বা না হোক, যেমন হাদীসে এসেছে তোমরা যখন সলাতে আসবে এমতাবস্থায় আমরা (ইমামগণ) সাজদাহ্‌ অবস্থায় থাকলে তোমরাও সাজদাহ্‌ করবে তবে সে সাজদাহ্‌কে কিছু গণ্য করবে না। একে বর্ণনা করেছেন আবু দাউদ ও অন্যান্যগণ এ কথার পিছনে যে, নাবী শরহে আবূ বাক্রাহ্‌-কে তার কৃতকর্মের ন্যায় কাজের পুনরাবৃত্তি করা থেকে নিষেধ করেছেন । যে হাদীসে কোন একটি বিষয়কে নিষেধ করেছেন সে হাদীস থেকে আবার এ বিষয়ের স্বপক্ষে দলীল গ্রহণ করা বিশুদ্ধ হবে না । শাওকানী “নায়লুল আওতার'-এ এভাবেই উল্লেখ করেছেন। | https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।