পর্ব-৪ : সলাত : ১০৩ ধারাবাহিক হয়ে দাড়ানো আবশ্যক | তবে উত্তম হল মর্যাদায় যে অগ্রগামী সে তার অপেক্ষা নিম্নগামী মর্যাদাবানের আগে দীড়াবে । আর এজন্যই নাবী প্র বলেছেন, তোমাদের মাঝে যে বুদ্ধিতে ও জ্ঞানে বড় সে যেন আমার কাছাকাছি হয়ে দাড়ায় । ভাল মন্দের পার্থক্য করতে পারে এমন বাচ্চার সলাত বিশুদ্ধ । নিশ্চয় এমন বাচ্চার পুরুষ- মহিলার মাঝে দীড়ানোকে গুরুত্ব দেয়া হয় এবং পুরুষ মহিলার সাথে সংঘটিত হওয়া সম্ভব এমন অপরাধ থেকে সে বাধা দেয় । “ইয়াতীম' শব্দের উল্লেখ দ্বারা তাই বুঝা যায়, কেননা প্রাপ্তবয়স্ক হওয়ার পর কেউ ইয়াতীম থাকে না । ভাল-মন্দের পার্থক্য করতে পারে এমন বাচ্চার সলাত বিশুদ্ধ এ কথাটিকে আরও জোরদার করছে নাবী এট কর্তৃক ইবনু “আব্বাসকে বামদিক হতে ডানদিকে নিয়ে আসা এবং নাবী এ্-এর সাথে ইবনু “আব্বাসের সলাত আদায় করা এমতাবস্থায় ইবনু “আববাস বাচ্চা বয়সের । হাদীসটি আরও প্রমাণ করছে বাচ্চা একা হলে সে বড় পুরুষের সাথে একই কাতারে দাড়াবে । এমনিভাবে মহিলা পুরুষদের সাথে দাড়াবে না। মহিলা একাকী হলে একা এক কাতারে দাড়াবে । মহিলার সাথে অন্য মহিলা না থাকা মহিলার ক্ষেত্রে আপত্তি স্বরূপ । তবে মহিলা যদি একাকীবস্থায় কোন পুরুষের সাথে দাড়ায় তাহলে তার সলাত যথেষ্ট বা জায়িয হবে, কেননা হাদীসে মহিলাদেরকে পেছনের কাতারে দাড়ানোর কথা আছে আর সেটাই মহিলার দাড়ানোর স্থান । তাতে এমন কোন প্রমাণ নেই যে, মহিলা অন্যের সাথে সলাত আদায় করলে তার সলাত ৰাতিল হয়ে যাবে । তবে আবূ হানীফাহ্ বলেন, তা পুরুষের সলাত নষ্ট করে দিবে মহিলার নয় । কিন্তু এ ব্যাপারে কোন প্রমাণ নেই। হাফিয ইবনু হাজার আসব্বালানী বলেন, নিশ্চয় মহিলা পুরুষদের সাথে কাতারবন্দী হবে না এ নিষেধাজ্ঞার মূল কারণ হচ্ছে মহিলাদের কারণে পুরুষদের ফেতনার আশংকা । তবে ষহিলা উল্লেখিত নিষেধাজ্ঞার বিপরীত করলে জমহুরের নিকট মহিলার সলাত যথেষ্ট হয়ে যাবে । তবে হানাফীদের কাছে পুরুষের সলাত নষ্ট হয়ে যাবে মহিলার নয়; মূলত তা খুবই আশ্চর্যজনক । তার এ ধরনের দিক নির্দেশনাতে দুঃখ রয়েছে । যেমন হানাফীদের কেউ বলেন, এর স্বপক্ষে দলীল ইবনু সাস্নউদের উক্তি তোমরা মহিলাদেরকে পেছনে রাখ যেভাবে আল্লাহ তাদের পেছনে রেখেছেন । উল্লেখিত উক্তিতে নির্দেশসূচক বাক্য ওয়াজিবের উপর প্রমাণ স্বরূপ । সুতরাং কোন নারী পুরুষদের কাতারে দীড়ালে পুরুষের সলাত নষ্ট হয়ে যাবে আর তা মূলত নারীদের পেছনের কাতারে রাখার ব্যাপারে পুরুষদের যে নির্দেশ করা হয় তা বর্জন করার কারণে । এ ধরনের উত্তর তার পক্ষ থেকে কৃত্রিমতামূলক | আর আল্লাহই এ সত্ত্বা যার কাছে সাহায্য চাওয়া হয়। এ ধরনের আরও শারঈ বিষয় যেমন ছ্ছিনতাইকৃত কাপড়ে সলাত পড়া থেকে নিষেধ করার বিষয়টি প্রমাণিত আছে; এ ধরনের কাপড় পরিধানকারীকে কাপড় খুলে ফেলতে নির্দেশ করা হয়েছে, এরপরও যদি এ ধরনের কাপড় পরিধানকারী উল্লেখিত নির্দেশের বিরোধিতা করে এ কাপড়েই সলাত আদায় করে তাহলে সে পাপী হবে তার সলাত জ্ঞায়িয হবে । এ ধরনের সলাত আদায়কারীর সলাত, নাজায়িয হওয়ার ব্যাপারে কিছু বলা হয়নি, অতএব এ ব্যক্তি যার বরাবর হয়ে কোন নারী সলাত আদায় করছে তার সলাত জায়িয না হওয়ার ব্যাপারে কথা বলা হবে কেন? এর অপেক্ষাও সুস্পষ্ট যুক্তি যদি কোন মাসজিদের দরজার মালিকানাতুক্ত বারান্দা থাকে, অতঃপর - ফসজিদের জায়গার দিকে এক কদমে স্থানান্তর হওয়ার উপর ক্ষমতা থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি বারান্দার ফালিক-এর অনুমতি ছাড়া সেখানে সলাত আদায় করে তাহলে তার সলাত বিশুদ্ধ হবে । এমনিভাবে এ ব্যক্তির (পুঃ) সলাত যার কাতারে কোন মহিলা প্রবেশে করে গেছে তার সলাত বাতিল হবে না । বিশেষ করে https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।