sjualuog ইসলাম বিরোধি আইন জারীর বিধান ও ফিতনাতুত তাকফীর ১৫৩ ccecseseccoaccnsscecteste eee nnontsteccssescasestr ete acutcocsr enter e rns ctotcsecctansescccccnscstcecccecnctsnereecneseeee কাছে গিয়ে তাদের অভিযোগ শোনেন ও জওয়াব দেন। ফলে তাদের অধিকাংশ লোক মত পরিবর্তন করে ফিরে আসে, আর অবশিষ্টরা আপন মতে অনড় থাকে । আলী % তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন৷” অন্য বর্ণনানুযায়ী, আলী %% যখন মু‘আবিয়াকে চুক্তিপত্র লিখে দেন এবং সালিস নিযুক্ত করেন, তখন তার দল থেকে আট হাজার ক্বারী বেরিয়ে যায় এবং কুফা নগরীর উপকণ্ঠে হারুরা নামক স্থানে গিয়ে সমবেত হয়। তারা আলীর উপরে দোষারোপ ও তাকে তিরস্কার করে বলতে থাকে: Cod CHL dhl a ID el Cn aS 2S CAS) dh SL IG oY “মহান আল্লাহ আপনাকে যে জামা (খিলাফত), পরিধান করিয়েছিলেন, আপনি সে জামা খুলে ফেলেছেন। যে উপাধিতে মহান আল্লাহ আপনাকে ভূষিত করেছিলেন আপনি সে উপাধি প্রত্যাহার করেছেন। এরপর আপনি আরো অগ্রসর হয়ে মহান আল্লাহর দ্বীনের ব্যাপারে হাকিম নিযুক্ত করেছেন। অথচ মহান আল্লাহ ব্যতীত আর কোন হাকিম নেই” আলীর কাছে যখন তাদের এসব অভিযোগের কথা পৌছালো এবং তিনি জানতে পারলেন যে, এসব অভিযোগের ভিত্তিতে তারা তার থেকে পৃথক হয়ে গেছে। তিনি এক ঘোষণাকারীর মাধ্যমে নির্দেশ জারি করলেন যে, আমীরুল মু‘মিনীনের দরবারে যেন কেবল এসব লোক প্রবেশ করে যারা পবিত্র কুরআন বহন করে (হাফিযে কুরআন) । আমীরুল মু‘মিনীনের দরবার যখন ক্বারীদের সমাগমে পরিপূর্ণ হয়ে গেল, তখন তিনি পবিত্র কুরআনের একটি কপি এনে সবার সম্মুখে রাখলেন । এরপর তিনি হাতের আংগুল দ্বারা পবিত্র কুরআনে উপর জোরে টোকা মেরে বললেন, “হে কুরআন! তুমি লোকদের তোমার কথা জানাও ৷” উপস্থিত লোকজন আলীকে বললো, “হে আমীরুল মুমিনীন । আপনি পবিত্র কুরআনের কপির কাছে এ কি জিজ্ঞেস করছেন? ও তো কাগজ আর কালি ছাড়া আর কিছু নয়। আমরা তো ওর মধ্যে যা দেখি তা নিয়ে কথা বলছি। তাহলে এরূপ করায় আপনার উদ্দেশ্য কী?” তিনি »২ আলবিদায়া ওয়ান নিহায়া (ইফা) ৭/৫০৩-৫০৫ (সংক্ষেপিত) । www.WaytoJannah.Com
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।