ইসলাম বিরোধী আইন জারীর বিধান ও ফিতনাতুত তাকফীর
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

sjualuog কু কু কু রা জজ কণ ee +০৪৫৪ ৭৪কeee ee eee eeeaক eee ae রত eee ee ০৪৫৫৫৫৫ ee ee eee ae eee ee eee: +৫০ ০০৫৩৫ত ০৫ ক: eee, eee eee eee eeu essences ঈমানের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়- (যেমন) সালাত আদায় না করা, যাকাত আদায় না করা, সিয়াম পালন না করা প্রভৃতি সংঘটিত না হওয়ার পরও ঈমান (পূর্ণাঙ্গ) রয়েছে বলে দাবি করে, এরাই মুরজিয়া। পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের বক্তব্য হলো: যদি কেউ যাকাত আদায় না করে তবে তা পাপ, ঈমানের ক্রটি । যদি সিয়াম পালন না করে, তবে সেটাও ঈমানের ক্রটি । যদি সামর্থ্য থাকা সত্বেও হজ্জ পালন না করে, তবে সেটাও ঈমানের ক্রটি। তেমনি যিনাকারীর ঈমান ক্রটিযুক্ত, চোরের ঈমান ক্ৰটিযুক্ত- কিন্তু এজন্য তাকে কাফির বলে না, যেভাবে খারেজীরা বলে থাকে। এ জন্যে তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে না- যেভাবে মু’তাযিলারা (স্থায়ী জাহান্নামের হওয়ার কথা) বলে থাকে । কিন্তু সে অত্যন্ত ভয়াবহ আযাব ও বিপদের সম্মুখীন। তাদের অনেকে পাপের জন্যে জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর শাফায়াতের মাধ্যমে তাদের মুক্তি হবে। শেষাবধি কাফির যারা শিরক করেছে- তারা ছাড়া কেউই স্থায়ী ভাবে জাহান্নামে থাকবে না এবং তারাও যারা আল্লাহর নাযিলকৃত হারাম বিধানকে হালাল গণ্য করেছে। আর তারাও যারা আল্লাহর ওয়াজিবকৃত বিষয়গুলোর প্রতি ঘৃণা রাখে- তারাই স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। যিনাকারীও চিরস্থায়ী জাহান্নামী নয়, যদিও সে যিনারত অবস্থায় মারা যায়। সে চিরস্থায়ী জাহান্নামী নয়, যদিওবা সেখানে সে প্রবেশ করে। অনুরূপ মদপানকারীও৷ চিরস্থায়ী জাহান্নামী নয়। পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী যদিওবা জাহান্নামী, কিন্তু সেখানে সে চির স্থায়ীভাবে থাকবে না। সুদখোরের যদিওবা স্থায়ী জাহান্নামের ওয়াদা আছে, যেভাবে আল্লাহ চান। অতঃপর তাদেরকে পবিত্র করে জান্নাতে প্রবেশ করানো হবে- যেভাবে শাফায়াত সংক্রান্ত হাদীসে রসূলুল্লাহ $ বলেছেন। তাদের আখিরাতে (পাপীদের) মুক্তি পাওয়া সংক্রান্ত হাদীসটি সম্পর্কে সংশয় রয়েছে। যা প্রসিদ্ধ সুন্নাত দ্বারা জানা যায়। সেটা হল, নবী % ব্যাপক সংখ্যক পাপীকে শাফা‘য়াত দ্বারা মুক্তি দেবেন। তাদের শাফা'য়াতের মাধ্যমে জাহান্নাম থেকে বের করা হবে। অতঃপর মু’মিনগণ ও মালাইকাগণ শাফা‘য়াত করবে। শেষে অবশিষ্ট পাপীকে জাহার্াম থেকে আল্লাহ পুট মুক্তি দিবেন কারো শাফায়াত ছাড়া- যাদের আগুনে দঞ্ধ করা www.WaytoJannah.Com

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।