সহীহ মুসলিম ৪র্থ খণ্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

http’//islamiBoi.wordpress.com সহীহ মুসলিম ২২৯ আস্তে অবসর হও । আর যখনই তিনি কোন বালু স্তুপের ওপর এসে উপনীত হতেন, বাহনের রশি কিছুটা ঢিলা করে দিতেন যাতে টউদ্নরী ওপরে উঠতে পারে। এভাবে তিনি মুযুদালিফায় এসে পৌছলেন। সেখানে তিনি এক আযান ও দু'টি একামতের সাথে মাগরিব ও এশার নামায আদায়. করলেন এবং দু’টি নামাযের মাঝে কোন প্রকার সুন্নত 'বা নফল পড়লেন না। অতঃপর ভোর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকলেন এবং অন্ধকার কেটে গেলে আযান ও একামতের সাথে ফজরের নামায পড়লেন। এরপর কাসওয়ায় আরোহণ করে “মাশআরে হারাম” নামক স্থানে পৌছে কিবলামুখী হয়ে দু'আ করলেন, আল্লাহর মহত্ব বর্ণনা করলেন, কালেমায়ে তাওহীদ পাঠ করলেন এবং তার একত্ব ঘোষণা করলেন। দিনের আলো পরিদ্কার হওয়া পর্যন্ত তিনি: সেখানে দাড়িয়ে এরূপ করতে থাকলেন এবং সূর্য উঠার পূর্বে এখান থেকে রওয়ানা হলেন। এবার ফযল ইবনে আব্বাসকে (রা) তীর সওয়ারীর পিছনে বসিয়ে নিলেন। ফযল একজন সুন্দর চুল বিশিষ্ট সুঠাম ও সুদর্শন যুবক ছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে যাচ্ছিলেন, আর মহিলাদের একটি দলও পাশাপাশি অগ্রসর হচ্ছিল । আর ফযল (রা) তাদের দিকে তাকাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফযলের (রা) মুখমণ্ডলের ওপর তার হাত রাখলেন । ফযল তার মুখ অন্যদিকে ফিরিয়ে (আবারো) তাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার হাত পুনরায় ফযলের মুখের ওপর রাখলেন। এ অবস্থায় তিনি বাতনে মুহাস্সিরে' এসে পৌছলেন এবং সাওয়ারীকে কিছুটা উত্তেজিত করলেন। তিনি মাঝের পথ ধরে জামরায় আকাবার দিকে অগ্রসর হলেন। অতঃপর তিনি জামরার নিকট পৌছলেন যা গাছের কাছে অবস্থিত । উপত্যকার মাঝখান থেকে তিনি এখানে সাতটি কাকর মারলেন, কাকর মারার সময় “আল্লাহু আকবর” বললেন। অতঃপর কুরবানীর স্থানে গিয়ে তিনি নিজ হাতে তেষট্টিটি পশু কুরবানী করলেন। এরপর যা বাকি রইল তা আলীকে (রা) দিলেন এবং তিনি তা কুরবানী করলেন। তিনি (আলী রা.) নিজের কুরবানীর পশুতে শরীক করলেন। তারপর তিনি প্রত্যেক পশুর কিছু অংশ নিয়ে একটি হাঁড়িতে পাকানোর জন্য নির্দেশ দিলেন। গোশত পাকানো হল এবং তাঁরা দু'জনেই তা থেকে খেলেন ও এর ঝোল পান করলেন । অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে বায়তুল্লাহ পৌছলেন এবং তাওয়াফে ইযাফা করে মক্কায় যোহরের নামায পড়লেন। এরপর তিনি আপন গোত্র বনী মুত্তালিবের কাছে পৌছলেন। তারা যমযমের কূপের পাড়ে দাড়িয়ে লোকদেরকে পানি পান করাচ্ছিলেন। তিনি তাদের বললেন, হে বনী মুত্তালিব! তোমরা (পানি) টানতে থাক, তোমাদের পানি সরবরাহের অধিকার লোকেরা ছিনিয়ে নেবে বলে আশংকা না থাকলে আমিও তোমাদের যে দয হতাম হং ড় হাল ওক বাহ্য হি ময়েদ বেং তিনি তা থেকে পান করলেন । টীকা-১ £ জাফর ইবনে মুহাম্মাদ (রহ) ছিলেন হুসাইন (রা)-এর নাতি। তিনি ইতিহাস ও ফিকাহর এ্রস্থসমূহে জাফর সাদেক নামে প্রসিদ্ধ । তীর পিতা মুহাম্মাদ ইবনে জাবির (রা) মহানবীর সাল্লাল্লাহু

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।