সহীহ মুসলিম ৪র্থ খণ্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

http’//islamiBoi.wordpress.com সহীহ মুসলিম ২১৫ Ne ah I 3 sd নহ Rs পালা ললাল LB oa Paris FDNY Sf 0s se ie 2৯ 3১; 5% s 4b ss Es 5 3% G লন id td EULA PUN ps a Ss PL aS, A - Ae 2 NIG seh থে ll GN পপ পন ২৮০৮ ৷ ’'আত্বা থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ও আমার সাথে কিছু সংখ্যক লোক জাবির ইবনে আবদুল্লাহকে (রা) বলতে শুনেছি £ “আমরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ শুধুমাত্র হজ্জের ইহরাম বেঁধেছিলাম” 'আতা বলেন, জাবির (রা) বলেছেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহজ্জ মাসের চতুর্থ দিনে মক্কায় পৌছে আমাদেরকে ইহরাম খুলে ফেলার হুকুম দিলেন। রাবী ’'আতা জাবিরের (রা) মাধ্যমে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা ইহরাম খুলে ফেল এবং স্ত্রীদের কাছে যাও।” 'আতা আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এ জন্য বাধ্য করলেন না বরং স্ত্রীদের তাদের জন্য হালাল করে দিলেন । তখন আমরা বললাম, যখন আমাদের ও আরাফাতে উপস্থিত হবার মধ্যে মাত্র পাঁচ দিন বাকি আছে এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্ত্রীর সাথে মেলামেশা করার অনুমতি দিলেন। আমরা আরাফাতে এমন অবস্থায় উপস্থিত হলাম যে, এই কিছুক্ষণ পূর্বেও আমরা সহবাস করেছি। রাবী বলেন, এ সময় জাবির তার হাত নেড়ে ইংগিত করলেন। আমি যেন তার হাত নেড়ে ইঙ্গিত করার দৃশ্য এখনো দেখতে পাচ্ছি। জাবির বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাড়িয়ে বললেন, “তোমরা তো জান, আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশী ভয় করি, তোমাদের অপেক্ষা অধিক সত্যবাদী এবং তোমাদের তুলনায় অধিক পরিমাণে ভাল কাজ করি। আমি যদি কুরবানীর পশু সাথে নিয়ে না আসতাম তাহলে আমিও তোমাদের ন্যায় ইহরাম খুলে ফেলতাম । আর আমি যদি আমার ব্যাপারে পূর্বেই বুঝতাম যা আমি পরে বুঝেছি, তাহলে কুরবানীর পশু সাথে আনতাম না৷” সুতরাং তারা ইহরাম খুলে ফেললো এবং আমরা সকলেই তার কথা

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।