সহীহ মুসলিম ৪র্থ খণ্ড
/ ৪৪৮
📝 লেখা 📖 পিডিএফ

http’//islamiBoi.wordpress.com সহীহ মুসলিম ১০১ পৌছলাম ৷ তার বাড়ির সামনেই ছিল একটি মসজিদ । আমরা সেখানে গিয়ে বসলাম এবং তাকে খবর দেয়ার জন্য একটি লোক পাঠালাম । তিনি বাড়ির ভিতর থেকে বের হয়ে আমাদের কাছে এসে বললেন, তোমরা ইচ্ছা করলে ঘরে গিয়েও বসতে পার অথবা এখানেও বসতে পারো । আমরা বললাম, অবশ্যই আমরা এখানে বসবো। অতঃপর তিনি আমাদের কাছে হাদীস বর্ণনা করতে শুরু করলেন। তিনি বললেন, আবদুল্পাহ ইবনে আমর ইবনুল আস (রা) আমার কাছে বলেছেন £ঃ আমি সর্বদা রোযা রাখতাম এবং প্রতি রাতেই (রাতভর) কুরআন তিলাওয়াত করতাম । পরে হয়তোবা আমার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করা হয়েছে অথবা (রাবীর সন্দেহ) তিনি নিজেই আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি গিয়ে তার কাছে হাজির হলাম । তিনি বললেন ৪ আমি জানতে পারলাম, তুমি নাকি সর্বদা রোযা রাখ এবং প্রতি রাতেই (সারারাত) কুরআন. শরীফ তিলাওয়াত কর? আমি বললাম, হ্যা, হে আল্লাহর নবী! আমি কল্যাণ লাভ করার উদ্দেশ্যেই তা করে থাকে৷ তিনি বললেন £ প্রতি মাসে তিনটি করে রোযা রাখাই তোমার জন্য যথেষ্ট । আমি বললাম, হে আল্লাহর নবী! আমি এর চেয়েও বেশী করতে সক্ষম ৷ তিনি বললেন ৪ (এরূপ করো না)। কেননা তোমার ওপর তোমার স্ত্রীর অধিকার রয়েছে, যারা তোমার সাথে সাক্ষাত করতে আসে তাদেরও তোমার ওপর অধিকার রয়েছে। আর তোমার ওপর তোমার দেহেরও হক আছে । তাই তুমি আল্লাহর নবী দাউদ আলাইহিস্‌ সালামের রোযা অনুসরণ কর । কেননা তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশী ইবাদত করতেন । আবদুল্লাহ ইবনে আমর (রা) বলেন, আমি বললাম, হে আল্লাহর নবী! দাউদের (আ) রোযা কি? তিনি বললেন $ দাউদ (আ) একদিন রোযা '_. রাখতেন এবং একদিন রাখতেন না (অর্থাৎ একদিন পরপর রোযা রাখতেন। তিনি (আরো) বললেন ঃ তুমি প্রতি মাসে একবার কুরআন খতম কর। আমি বললাম, হে আল্লাহর নবী! আমি এর চেয়েও বেশী পড়ার সামর্থ্য রাখি । তিনি বললেন, £ঃ তাহলে তুমি প্রতি বিশ দিনে একবার কুরআন খতম করো। আমি আরয করলাম, হে আল্লাহর নবী! আমি এর চেয়েও বেশী করতে সক্ষম তিনি বললেন ঃ তাহলে প্রতি দশ দিনে একবার কুরআন খতম করো । আমি আবার বললাম, হে আল্লাহর নবী! আমি এর চেয়ে বেশী পারি। তিনি বললেন £ তাহলে তুমি সাতদিন অন্তর কুরআন খতম কর, তবে এর চেয়ে বেশী পড়ো না কেননা তোমার ওপর তোমার স্ত্রীর হক আছে, তোমার সাক্ষাত - প্রার্থীদেরও তোমার ওপর হক আছে, আর তোমার শরীরেরও তোমার ওপর হক আছে। আবদুল্লাহ (রা) বলেন, আমি (সর্বদা রোযা রেখে) নিজের ওপর কঠোরতা করেছি । ফলে (আমার ওপরও) কঠোরতা চেপে বসেছে । তিনি আরো বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি (তখন তোমার পক্ষে এত বেশী আমল করা অসম্ভব হয়ে পড়বে) । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন বাস্তবে তাই হলো। আমি যখন বয়োবৃদ্ধ হয়ে পড়লাম তখন অনুশোচনা করে বলতাম, “হায়! আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া অবকাশটুকু গ্রহণ করতাম!

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।