Musnad Ahmad Bin Hanbal - Bangla — Musnad Ahmad Part 1 Bangla
/ ৫৭০
📝 লেখা 📖 পিডিএফ

€ আরও পিডিএফ বই ডাউনলোড ৬/৬//.০০117215.০01 171119://85107771901.110 ৫৮ মুসনাদে আহমদ বিচ্যুত হননি (বরং তার সংসর্ণে একনিষ্ঠভাবে লেগে থাকেন) অথচ (এ সময়) লোকজন তাদের পরিবাহী পশুদেরকে নিয়ে সমতল ও মসৃন রাস্তায় ও আশপাশে বিচ্ছিন্ন হয়ে পড়েন; উদ্দেশ্য পশুদের খাবার খাওয়ান ও ভ্রমণ করা । এদিকে মু'আয (রো) রাসূল (সা)-এর অনুসরণ অব্যাহত রাখেন। ত্তার (রাসূলের) উদ্ত্রী ঘাস খাচ্ছে এবং (আপনমনে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। মু'আয (রা)-এর উ্্রীর (হঠাৎ) পা পিছলে যায়, তিনি লাগাম ধরে টান দেন। এতে তীর উ্ট্ী দ্রুত চলতে থাকে, ফলে রাসূল (সা)-এর উন্ত্রীও (ভয়ে) কিছুটা দূরে সরে যায় । এই পর্যায়ে রাসূল (সা) হাওদার পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালেন । তিনি দেখতে পেলেন সৈন্যদের মধ্যে মু'আয (রো) চেয়ে নিকটতর আর কেউ নেই। রাসূল (সা) তাকে ডাকলেন, হে মু'আয (এদিকে আস), মু'আয বললেন, আমি হাযির ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, আরো কাছে আস । মু'আয কাছে এগিয়ে গেলেন এমনকি তাদের বাহন দু'টি একটি অপরটির সাথে মিলিত হয়ে যায়। তখন রাসূল (সা) বললেন, আমি চিন্তাও করিনি (সেনাবাহিনীর) লোকজন (আমার কাছ থেকে) এত দূরে অবস্থান করছে। মু'আয বললেন, ইয়া রাসূলাল্লাহ (সা) লোকজন তন্দরাচ্ছন্ন হয়ে পড়েছে, এই সুযোগে তাদের বাহনগুলো তাদেরকে নিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং (আপন মনে) ঘাস খেয়ে বেড়াচ্ছে। রাসূল (সা) বললেন, আমিও তন্দ্রাঙ্ছন্ন হয়ে পড়েছিলাম। (এবার মু'আয যখন রাসূলের চেহারার ওজ্জবল্য দেখতে পেলেন এবং নির্জনতার সুযোগ পেলেন, তখন বললেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! আমাকে অনুমতি দিন, আমি আপনাকে এমন একটি প্রশ্ন করবো, যা আমাকে রোগ্ন, ক্লান্ত-শ্রান্ত ও চিন্তামুক্ত করে ফেলেছে । নবী করীম (সা) বললেন, যা খুশী প্রশ্ন কর মুআয বললেন, আমাকে এমন একটি কাজের কথা বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে- এছাড়া আমি আপনার কাছে অন্য কোন প্রশ্ন করবো না। রাসূল (সা) বললেন, বাহ, বাহ, বাহ, নিশ্চয় তুমি অতীব গুরুতৃপূর্ণ একটি প্রশ্ন করেছ কথাটি তিনি তিন বার বললেন, (জেনে রাখ) এ বিষয়টি আল্লাহ যার মঙ্গল চান তার জন্য খুবই সহজ । এরপরে নবী (সা) তাকে যে কথাটিই বলেছেন, তা তিনবার করে পুনরাবৃত্তি করেছেন, যেন কথাগুলোর গুরুত্ব অনুধাবন করে মু'আয তা মহানবী থেকে আত্মস্ত করে নেন অতঃপর নবী (সা) বলেন, বিশ্বাস স্থাপন কর আন্মাহ ও শেষ দিবসের উপর এবং সালাত কায়েম কর; ইবাদত করবে একমাত্র আল্লাহর, তার সাথে কোন কিছু শরীক করবে না তোমার মৃত্যু পর্যন্ত তুমি এর উপর অটল থাকবে । মু'আয বললেন, আল্লাহর নবী, আপনি পুনরায় বলুন। নবী (সা) কথাগুলো তিনবার বলে দিলেন, এরপর নবী করীম (সো) বললেন, মু'আয, তুমি চাইলে আমি তোমাকে সর্বোৎকৃষ্ট আমলের সার-সংক্ষেপ বলে দিতে পারি । মু'আয বললেন, ইয়া রাসূলাল্লাহ, অবশ্যই, আপনার তরে আমার মা-বাবা কুরবান হোক আপনি বলুন। নবী (সা) অতঃপর বললেন, সারকথা হচ্ছে- তুমি সাক্ষ্য প্রদান করবে যে, আল্লাহ ভিন্ন কোন ইলাহ নেই; তিনি এক, তার কোন শরীক নেই এবং মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল । আর এ বিষয়ের মৃলস্তন্ত হচ্ছে সালাত কায়েম করা এবং যাকাত প্রদান করা । আর এর শীর্ষের বিষয় হচ্ছে জিহাদ ফী সাবীলিল্লাহ বা আল্লাহর রাস্তায় জিহাদ করা । আমাকে অবশ্য নির্দেশ প্রদান করা হয়েছে যেন আমি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকি যতক্ষণ পর্যন্ত না তারা সালাত কায়েম করে যাকাত প্রদান করে, এবং এই সাক্ষ্য প্রদান করে যে, একমাত্র আল্লাহ ভিন্ন কোন উপাস্য নেই, তার কোন শরীক নেই এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল। যদি তারা এসব মেনে.নেয়, তবে তারা তাদের জীবন ও সম্পদ (এর অধিকার ব্যতীত) নিরাপদ করে নিল এবং তাদের (প্রকৃত) হিসাব-কিতাব আল্লাহর দায়িতে।.... রাসূল (সা) আরও বললেন, মুহাম্মদের জীবন যার হাতে সেই সত্তার শপথ, জান্নাতে উন্নততর মর্যাদা লাভের উদ্দেশ্যে যেসব ক্লেশময় আমলের জন্য মানুষের চেহারা মলিন হয় এবং পদ ধুলিময় হয় সে সবের মধ্যে ফরয সালাতের পর আল্লাহর রাস্তায় জিহাদের ন্যায় অন্য আমল নেই এবং কোন বান্দার মীযানকে (আখিরাতের মানদণ্ড) এমন চতুষ্পদ জন্তুর চেয়ে অধিক ভারী আর কিছুই করতে পারে না। যাকে আল্লাহর রাস্তায় খরচ করা হয় অথবা আল্লাহর রাস্তায় তার উপর আরোহণ করা হয় । (নাসাঈ, ইবন্‌ মাজাহ্‌ ও তিরমিধী) করুন

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।