171119://851077761901.170 প্রকাশকের কথা হাদীসে রাসূল (সা) সংঘহ ও সংরক্ষণের জন্য যে সকল শ্রদ্ধেয় ইমাম প্রাণান্ত পরিশ্রম করে গেছেন, ইমাম আহমদ ইবন হাম্বল রে) (মূ. ৮৫৫ খর.) তাদের মধ্যে অন্যতম । হাদীসের এই মুজতাহিদ হাদীসের শরীআতী মাসআলা-মাসায়েল সংগ্রহ অপেক্ষা প্রিয় রাসূল (সা)-এর হাদীস যাতে সঠিক অবস্থায় সংরক্ষণ করা যায়, এ ব্যাপারে অধিক দৃষ্টি দেন। সুতরাং হাদীস সংকলনের ক্ষেত্রে তিনি বিষয়ভিত্তিক বিন্যাস না করে বরং বর্ণনাকারী তথা সাহাবায়ে কিরাম রা)-এর নামানুসারে হাদীস সন্নিবেশ করেছেন। ফলে একই সাহাবী বর্ণিত বিভিন্ন বিষয়ক হাদীস সংশিষ্ট সাহাবী রো)-এর শিরোনামেই সংকলন করা হয়েছে এবং এর বিপরীতে একই বিষয়ের হাদীস বিভিন্ন সাহাবী কর্তৃক বর্ণিত হওয়ায় ভিন্ন ভিন্ন শিরোনামে সংকলিত হয়েছে। আটাশ কিংবা উনত্রিশ হাজার হাদীসের বিশাল এক সংকলন “মুসনাদে আহমদ'-যাকে ইলমে হাদীসের বিশ্বকোষও বলা হয়। পরবর্তীতে আহমদ ইবৃন আবদুর রাহমান ইব্ন মুহাম্মদ আল-বান্না (র) আহমদ ইব্ন হাম্বল (র)-এর মুসনাদকে অপরাপর সহীহ্ হাদীস সংকলনের ন্যায় বিষয়ভিত্তিক অধ্যায় ও পরিচ্ছেদে সুবিন্যত্ত করেন এবং এর নামকরণ করেন “আল-ফাতহুর রাব্বানী ফী তারতীবি মুসনাদি আল-ইমাম আহমদ ইবন হাম্বল আশ-শায়বানী' । মুসনাদে আহমদের এ সংক্করণটি 'আল-ফাতহুর রাব্বানী' নামে সমধিক পরিচিত । ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইতোমধ্যে সিহাহ সিত্তাহভুক্ত হাদীসগ্রন্থগুলো বাংলায় অনুবাদ করে সুধী পাঠকবর্গের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় “মুসনাদে আহমদ' অনুবাদ করার উদ্যোগ গ্রহণ করা হয় এবং এ ক্ষেত্রে সম্মানিত পাঠকবৃন্দের চাহিদার কথা বিবেচনায় এনে “ফাতহুর রাব্বানী'কেই বেছে নেয়া হয়-যাতে পাঠক ও গবেষকগণ এরদ্বারা উপকৃত হতে পারেন | মুসনাদে আহমদ-এর প্রথম খণ্ডটি অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ এমদাদ উদ্দীন, ড. এ কে এম নূরুল আলম, ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, ড. মাহফুজুর রহমান, ড. মুখলেসুর রহমান, ড. আবুল কালাম পাটোয়ারী ও মুহাম্মদ ওবায়দুল ইসলাম । সম্পাদনা করেছেন অধ্যাপক ড. আ ফ ম আবু বকর সিদ্দীক, ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, অধ্যাপক ড. মাহফুজুর রহমান ও ড. এ কে এম নূরুল আলম এবং প্রুফ দেখেছেন জনাব আবু তাহের সিদ্দিকী । আল্লাহ তাদেরকেসহ এ হাদীস গ্রন্থটি প্রকাশের সাথে জড়িত সবাইকে জাযায়ে খায়ের দান করুন। যথেষ্ট সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও প্রথম প্রকাশহেতু এতে কিছু মুদ্রণজনিত ভুল থেকে যাওয়া অসম্ভব নয়। এ ধরনের কোন ভুল-ক্রুটি চোখে পড়লে. পরবর্তী সংস্করণে সংশোধনের স্বার্থে আমাদেরকে অবহিত করার জন্য বিজ্ঞ পাঠকদের প্রতি অনুরোধ রইল। প্রিয় রাসূল (সা)-এর এ হাদীস গ্রন্থটি সুধী পাঠক মহল কর্তৃক সমাদূত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের এ প্রচেষ্টা কবুল করুন। আমিন! মুহাম্মাদ শামসুল হক | পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ডি গে কী
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।