Musnad Ahmad Bin Hanbal - Bangla — Musnad Ahmad Part 1 Bangla
/ ٥٧٠
📝 نص 📖 PDF

€ আরও পিডিএফ বই ডাউনলোড ৬/৬//.০০117215.০011 171119://85107771901.170 মহাপরিচালকের কথা জারা রর রা অবস্থান। রাসূলুল্লাহ সো)-এর সুন্নতকে, তথা তীর বাণী, কাজ এবং অনুমোদনকে সঠিকভাবে সংরক্ষণের জন্য আমাদের শ্রদ্ধেয় ইমামগণ প্রাণাত্ত পরিশ্রম করে গেছেন, যার ফলশ্রুতিতে আজ আমরা গর্বের সাথে সহীহ হাদীসসমূহের বিশাল ভাণ্ডার বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছি। হাদীসে রাসূল (সা) সংহ ও সংরক্ষণের জন্য যে শ্রদ্ধেয় ইমামগণ অকরান্ত পরিশ্রম করে গেছেন, ইমাম আহমদ ইবন হাম্বল রে) (মৃ. ৮৫৫ খ্রি.) তাদের মধ্যে অন্যতম । ২৮,০০০ থেকে ২৯,০০০ হাদীসের বিশাল সংগ্রহ তার অমূল্য অবদান । “মুসনাদে আহমদ" শীর্ষক তার এ সংকলনকে “হাদীসশাস্ত্রের বিশ্বকোষ নামেও অভিহিত করা হয়। হাদীস সংকলনের ক্ষেত্রে তিনি বিষয় ভিত্তিতে বিন্যস্ত না করে বর্ণনাকারী তথা সাহাবায়ে কিরাম (রা)-এর নামানুসারে হাদীস সন্নিবেশ করেছেন । ফলে একই সাহাবী বর্ণিত বিভিন্ন বিষয়ক হাদীস সংশ্লিষ্ট সাহাবী (রা)-এর শিরোনামেই সংকলিত হয়েছে এবং এর রিপরীতে একই বিষয়ের হাদীস বিভিন্ন সাহাবী কর্তৃক বর্ণিত হওয়ায় ভিন্ন ভিন্ন শিরোনামে সংকলন করা হয়েছে। | পরবতীতে আহমদ ইবনে আবদুর রাহমান ইবন মুহাম্মদ আল-বান্না (র) এ মুসনাদকে অপরাপর সহীহ হাদীস সংকলনের ন্যায় বিষয়ভিত্তিক অধ্যায় ও পরিচ্ছেদে সুবিন্যস্ত করেন এবং এর নামকরণ করেন “আল-ফাতনুর রাব্বানী ফী তারতীবি মুসনাদি আল-ইমাম আহমদ ইবন হাম্বল আশ-শায়বানী' | তবে হাদীস চর্চাকারীদের নিকট মুসনাদে আহমদের এ সংক্করণটি “আল-ফাতহুর রাব্বানী" নামেই সমধিক পরিচিত । ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইতোমধ্যে সিহাহ সিত্তাহভুক্ত হাদীসগ্রন্থগুলো বাংলায় অনুবাদ করে সুধী পাঠকবর্গের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় “মুসনাদে আহমদ” -এর মত বিশাল হাদীস সংকলন অনুবাদ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এ ক্ষেত্রে সম্মানিত পাঠকবৃন্দের চাহিদার কথা বিবেচনায় এনে আমরা “ফাতহুর রাব্বানী'-কেই বেছে নিয়েছি-যাতে পাঠক ও গবেষকগণ এরদ্বারা উপকৃত হতে পারেন। মহান আল্লাহ এ হাদীস গ্রন্থটির বিজ্ঞ অনুবাদক ও সম্পাদকবৃন্দসহ প্রকাশনার সঙ্গে জড়িত সবাইকে উত্তম পুরস্কার দান করুন। আমাদের প্রকাশিত অপরাপর বঙ্গানুবাদ হাদীসের গ্রন্থগুলোর মত “মুসনাদে আহমদ'-ও সম্মানিত পাঠকবৃন্দের নিকট সমাদৃত হবে বলে আমরা আশাবাদী । সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের । মোঃ ফজলুর রহমান মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ করুন

— صفحة ٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.