€ আরও পিডিএফ বই ডাউনলোড ৬/৬//.০০117215.০01 181179://15107781905.170 ৩২ মুসনাদে আহমদ দ্বিতীয় ভাগ : ফিক্হ, এটি ৪ প্রকার প্রথম প্রকার : ইবাদত বিষয়ক ফিক্হ, এতে রয়েছে, পবিত্রতা অধ্যায়, তায়াম্মুম অধ্যায়, হায়েয ও নিফাস রেক্তস্রাব) অধ্যায়, নামায অধ্যায়, এটি সবচেয়ে বড় অধ্যায়, এটির একটি বিশেষ প্রকরণ রয়েছে; জানাযা অধ্যায়, যাকাত অধ্যায়, রোযা অধ্যায়, হজ্জ ও উমরাহ্ অধ্যায়, হাদয়ী ও কুরবানীর পশু অধ্যায়, আকীকাহ্ ও আতীরাহ অধ্যায়, কসম ও মান্নত অধ্যায়, জিহাদ অধ্যায়, প্রতিযোগিতা ও তীরন্দাজী অধ্যায়, দাসমুক্তি অধ্যায় এবং যিকর-আযকার অধ্যায় । . দ্বিতীয় প্রকার : মু'আমালাহ বা লেনদেন বিষয়ক ফিকাহ এতে রয়েছে-ক্রয়-বিক্রয় ও আয়-উপার্জন অধ্যায়, অগ্রিম ক্রয় অধ্যায়, খণ ও কর্জ অধ্যায়, বন্ধক অধ্যায়, হাওয়ালা ও ক্ষতিপূরণ, দেউলিয়া অধ্যায়, লেন দেনে নিষেধাজ্ঞা অধ্যায়, সন্ধি চুক্তি ও আপোষ মীমাংসা অধ্যায়, শরীকানা বা যৌথ ব্যবসা, উকীল নির্ধারণ অধ্যায়, ফসলের বিনিময়ে জমিচাষ অধ্যায়, লীজ ও ভাড়ায় জমি চাষ, আমানত ও ধারথহণ অধ্যায়, পতিত জমি আবাদ অধ্যায়, গাসাব ও লুট-তরাজ অধ্যায়, ক্ষতিপূরণ অধ্যায়, শুকআহ্ বা অধ্িম ক্রয় অধিকার অধ্যায়, হারানো মাল প্রাপ্তি অধ্যায়, দান ও উপহার অধ্যায়, জীবনকালের দান ও মূল বস্তু দান অধ্যায়, ওয়াকৃফ অধ্যায়, ওসিয়ত অধ্যায় এবং ফারায়েষ অধ্যায় । তৃতীয় প্রকার : বিচার কার্য ও বিধি-বিধান বিষয়ক ফিক্হ এতে রয়েছে বিচার ও সাক্ষ্য অধ্যায়, খুনাখুনি, অপরাধ ও খুনের শাস্তি বিষয়ক অধ্যায়, কিসাস বা খুনের দায়ে মৃত্যুদণ্ড অধ্যায়, দিয়ত ও তার দায় বণ্টন অধ্যায়, দণ্তবিধি অধ্যায়, এতে যাদুটোনা গণনা ও জ্যোতিষশাস্ত্র অধ্যায় রয়েছে। পর্থ প্রকার : ব্যক্তি জীবন বিষয়ক ফিক্হ্ ূ্ এতে আছে বিবাহ অধ্যায়, তালাক অধ্যায় :তালাকের পর ফেরত নেয়া অধ্যায়, ঈলা বা দাম্পত্য বিষয়ক কসম অধ্যায়, যিহার অধ্যায়, লি“আন বা পরস্পর অভিশীপ বর্ষণ অধ্যায়, ইদ্দত অধ্যায়, খোরপোষ, বাচ্চা-লালন পালন ও দুগ্ধ পান অধ্যায়, খাদ্যদ্রব্য অধ্যায়, পানীয় অধ্যায়, শিকার অধ্যায়, যবাহ অধ্যায়, চিকিৎসা অধ্যায়, ঝাড় ফুঁক, তাবিয-কবয, রোগব্যধির সংক্রমণ, শুভ ও অশুভ যাত্রা অধ্যায়, প্রেগ ও মহামারী অধ্যায়, ফিতরা, সালাম ও অনুমতি গ্রহণ অধ্যায় এবং অন্যান্য অধ্যায় । | কিতাবের তৃতীয় বিভাগ : তাফসীরুল কুরআন এইভাগে আছে কুরআন মজীদের ফযীলত, বিধি-বিধান, পঠন রীতি, শানে 'নুযূল, রহিত ও রহিতকারী, ব্যাখ্যা, এগুলো কুরআন মজীদের সূরা এবং আয়াতের ক্রমানুসারে সাজানো হয়েছে। চতুর্থ ভাগ : উৎসাহ প্রদান এভাগে মুসনাদে উল্লেখিত উৎসাহ প্রদান বিষয়ক সকল হাদীস সন্নিবেশিত করা হয়েছে। নিম্নোক্ত অধ্যায়গুলোর ক্রমানুসারে, আমল ও কর্মে নিয়ত ও নিষ্ঠা অধ্যায়, মিতব্যয়িতা অধ্যায়, মহান আল্লাহকে ভয় করা অধ্যায়, সৎকর্ম ও আত্মীয়তা বজায় রাখা অধ্যায় : এতে রয়েছে পিতা-মাতার প্রতি সম্মান প্রদর্শন ও সদাচরণ, আত্মীয়তা রক্ষা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর অধিকার আদায়, মেহমানদের অধিকার আদায়, মুসলমানদের নিদর্শনাদির প্রতি সম্মান প্রদর্শন, পরস্পর সাহায্য-সহযোগিতা ইত্যাদি । চরিত্র অধ্যায় 8 সৎচরিত্র বিষয়ক যত হাদীস মুসনাদ গ্রন্থে রয়েছে, তার সবগুলো এই অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন পরিচ্ছেদ অনুসারে জাগতিক বিষয় নিয়েই থাকা অধ্যায়, বন্ধুত্ব ও তার হক আদায়, আল্লাহ্র সন্তুষ্টি বিধানে পরস্পর বন্ধুত স্থাপন অধ্যায়, সত্কর্মে আদেশ ও অসৎ কর্মে বারণ অধ্যায়, শিষ্টাচার, ওয়ায ও নসীহত, হিকমত ও প্রজ্ঞা, স্বল্প বাক্যে ব্যাপক অর্থ প্রকাশ এবং কতক ইবাদত বিষয়ক আচার-আচরণ বিষয়ক হাদীস। এগুলো সাজানো হয়েছে, নিম্নোক্ত অনুচ্ছেদের ক্রমানুসারে । প্রথম অনুচ্ছেদ : একটি সৎকর্ম বিষয়ক হাদীস, দ্বিতীয় অনুচ্ছেদ : দুটি সৎকর্ম বিষয়ক হাদীস, এভাবে দশম অনুচ্ছেদে দশটি সৎকর্ম বিষয়ক হাদীস। এই ভাগে শেষাংশে হলো এমন কতক হাদীস যেগুলো উদাহরণ ও দৃষ্টান্ত স্বরূপ ব্যবহৃত হয়, আর আছে মহিলাদের সাথে সম্পৃক্ত হাদীসগুলো। করুন
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।