Musnad Ahmad Bin Hanbal - Bangla — Musnad Ahmad Part 1 Bangla
/ ৫৭০
📝 লেখা 📖 পিডিএফ

€ আরও পিডিএফ বই ডাউনলোড ৬/৬//.০০117215.০01 171119://851077761901.170 মুসনাদে আহমদ ৩১ জানেন রানা জগ রাজারা লাতিন ঘানার সিনা ভা সারার সাহায্যকারী । অষ্টম পর্ব : ্রস্থ সজ্জিতকরণ ও বিন্যাসকরণের বিষয় এবং এটি সাতভাগে বিভক্ত মহান আল্লাহ্‌ আমাকে এবং আপনাকে কল্যাণের পথে পরিচালিত করুন| জেনে নিন যে, মহান আল্লাহ এই গ্রন্থের জন্যে একটি অভিন্ন বিভক্তিকরণ নীতির ব্যবস্থা করে দেন, যা আমার অন্তরে উদিত হয়। ইতিপূর্বে আমি এটিকে কয়েকবার বিভাজন করেছি কিন্তু কোনটিতেই আমি মানসিক তৃপ্তি পাই নি। এরপর আমি আল্লাহ্‌ তা'আলার নিকট প্রার্থনা করি, যেন তিনি আমাকে এমন একটি বিভাজন প্রক্রিয়া জানিয়ে দেন, যাতে কল্যাণ রয়েছে । মহান আল্লাহ্‌ আমাকে এই অভূতপূর্ব বিভাজন প্রক্রিয়া জানিয়ে দিলেন যে, ইতিপূর্বে কেউ এই রীতি অবলম্বন করেছে বলে আমার জানা নেই। ০055 ০ 4556 4101 158 035 বেটি আল্লাহর অনুথহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন)।” সেরা হাদীদ : ২১)। এটি পেয়ে আমার বক্ষ প্রসারিত হলো। আমার অন্তর শান্তিময় হলো। বস্তুত আমি এই কিতাবকে সাত ভাগে বিভক্ত করলাম। এই বিভক্তিকরণে সংখ্যানুপাতে হাদীসগুলোর সমান সংখ্যক সাত ভাগে বিভক্তিকরণ আমার উদ্দেশ্য নয়। কাগজের পৃষ্ঠাগুলোকে সমসংখ্যক ভাগে বিভক্ত করাও উদ্দেশ্য নয়; বরং আমি ভাগ করেছি বিষয়বস্তুর দৃষ্টিকোণ থেকে । ফলে কোন কোন ভাগ অন্য ভাগের চেয়ে দীর্ঘ ও লম্বা হয়েছে। এমনকি এর প্রত্যেকটি ভাগই এক-একটি আলাদা গ্রন্থ হবার যোগ্যতা রাখে । এক্ষেত্রে বিষয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্বের বিষয়টিকে সামনে রেখে সর্বাধিক গুরুতৃপূর্ণ বিষয়গুলোকে সবার আগে উল্লেখ করেছি। এজন্যে সবার আগে উল্লেখ করেছি তাওহীদ, একত্ববাদ ও দীনের মৌলিক বিষয়গুলোকে । কারণ দায়িত্বশীল ব্যক্তির জন্যে সবার আগে এগুলো জানা ওয়াজিব ও জরুরী । এরপর উল্লেখ করেছি ফিক্হ বিষয়ক বিভাগ । এরপর তাফসীর বিষয়ক, এরপর উৎসাহ প্রদান বিষয়ক, এরপর সতকঁকিরণ ও ভীতিপ্রদর্শন বিষয়ক, এরপর ইতিহাস বিষয়ক এবং সর্বশেষে কিয়ামত ও আখিরাতের বিবরণ বিষয়ক বিভাগ উল্লেখ করেছি। একটির পর একটি উল্লেখের পেছনে এক মহাপ্রজ্ঞা ও রহস্য রয়েছে, যা চিন্তাশীল ব্যক্তি হৃদয়ঙ্গম করতে পারেন। প্রত্যেক বিভাগের অধীনে কতক কিতাব বা অধ্যায় রয়েছে। প্রত্যেক কিতাব বা অধ্যায়ের অধীনে রয়েছে কতক বাব বা পরিচ্ছেদ । কতক পরিচ্ছেদ এমন আছে, যার অধীনে একাধিক ফসল (4.০) বা অনুচ্ছেদ রয়েছে। বাব বা পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে এমন রীতিতে যে, পরিচ্ছেদের শিরোনাম থেকে ওই পরিচ্ছেদে বর্ণিত হাদীসের বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করা যাবে । হাদীস অনুসন্ধান সহজতর করার লক্ষে এমনটি করা হয়েছে। অধ্যায়, পরিচ্ছেদ ও অনুচ্ছেদের পরস্পর উপস্থাপনের পেছনে গভীর প্রজ্ঞা ও যুক্তি রয়েছে। এই পর্বে আমি বিভাগ ও অধ্যায়গুলো উল্লেখ করেছি, পরিচ্ছেদ উল্লেখ করি নি। কারণ পরিচ্ছেদের সংখ্যা বহু-অনেক, অত্যধিক । এগুলো বিস্তারিত উল্লেখ করতে গেলে কিতাবের একটি পূর্ণ অংশ সে কাজেই ব্যবহার করতে হবে । তাই আমি পাঠকের জন্যে সহজ হয়, সে জন্য তা সংক্ষিপ্তভাবে প্রস্তুত করলাম। এই রীতিতে সম্পাদন ও পরিমার্জনের দিক-নিদের্শনাই আল্লাহ্‌ তা'আলা আমাকে দিয়েছেন। €১: 4১115 ০165 415 411: 91 “০৪৮5 055 “আর আমার কার্যসাধন তো আল্লাহ্রই সাহায্যে, আমি তারই উপর নির্ভর করি এবং আমি তারই অভিমুখী” (সূরা-হুদ : ৮৮) প্রথম ভাগ : একত্ববাদ ও দীনের মৌলিক স্তভসমূহ একত্বাদ অধ্যায়, ঈমান ও ইসলাম অধ্যায়, তাকদীর অধ্যায়, জ্ঞান অধ্যায় এবং কুরআন ও সুন্নাহ্‌কে দৃঢ়ভাবে আকড়ে ধরে রাখার অধ্যায় । করুন

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।