€ আরও পিডিএফ বই ডাউনলোড ৬/৬//.০০117215.০01 171119://51077761901.170 ২৮ মুসনাদে আহমদ . ওই হাদীসের জন্য অধিক সামঞ্জস্যশীল । বিষয়টি আপনি অবিলম্বে দেখতে পাবেন, ইনশাআল্লাহ তা'আলা । এরপর অন্যান্য অধ্যায়ে এটির বিশেষ বিশেষ অংশ উল্লেখ করেছি, রুকুর সাথে সংশ্লিষ্ট অংশটি রুকু অধ্যায়ে, সিজদার সাথে সংশ্লিষ্ট অংশটি সিজদা অধ্যায়ে এবং এভাবে সংশ্লিষ্ট অংশ তৎসংশ্রিষ্ট অধ্যায়ে উল্লেখ করেছি। একাধিক বিধান ও বিষয়বিশিষ্ট হাদীস ছোট হয়ে থাকলে এবং সংশ্লিষ্ট অধ্যায়ে অন্য কোন মৌলিক ও পূর্ণাঙ্গ হাদীস না থাকলে এই হাদীসটি আমি সংশ্লিষ্ট অধ্যায়গুলোতে পূর্ণাঙ্গভাবে উল্লেখ করেছি। আর যদি সংশ্লিষ্ট অধ্যায়ে এটি ছাড়া অন্য পূর্ণাঙ্গ হাদীস বিদ্যমান থাকে, তাহলে আমি এই হাদীসটি পূর্ণভাবে উল্লেখ করেছি শুধু সেই অধ্যায়ে, যে অধ্যায়টির সাথে এটি অধিকতর সামঞ্জস্যশীল, মহান আল্লাহই সঠিক পথের দিশা দান করেন। ষ্ঠ পর্ব : মুসনাদের হাদীসগুলোকে ছয়ভাগে বিভক্তিকরণ এবং সেগুলোর প্রতীক মুসনাদ গ্রন্থটির হাদীসগুলো পর্যবেক্ষণের পর আমি দেখতে পেলাম যে, এগুলো ছয়ভাগে বিভক্ত : ১. এমন হাদীস, যেগুলো ইমাম আহমদের পুত্র আবু আবদুর রহমান আবদুল্লাহ তার পিতা ইমাম আহমদ (র) হতে বর্ণনা করেছেন তার নিকট হতে সরাসরি শ্রবণের পর। এগুলো ইমাম আহমদের মুসনাদ নামে পরিচিত। এই পর্যায়ের হাদীসের সংখ্যা বহু। মুসনাদ গ্রন্থের তিন-চতুর্থাংশ জুড়ে প্রায় এই পর্যায়ের হাদীসের অবস্থান । ২. এমন হাদীস, যেগুলো আবদুল্লাহ তার পিতা ইমাম আহমদ (র) থেকেও শুনেছেন এবং অন্য কারো নিকট থেকেও শুনেছেন । এই প্রকারের হাদীসের সংখ্যা খুবই কম। ৃ ৩. এমন হাদীস, যেগুলো আবদুল্লাহ্ তার পিতা থেকে নয় বরং অন্য কারো সুত্রে বর্ণনা করেছেন। মুহান্দিসগণের পরিভাষায় এগুলো “যাওয়াইদ-ই আবদুল্লাহ (আবদুল্লাহ -এর বর্ণিত অতিরিক্ত হাদীস) নামে পরিচিত। এই প্রকারের হাদীসের সংখ্যা প্রথম প্রকারের হাদীসের সংখ্যা হতে কম কিন্তু অন্য সকল প্রকারের হাদীসের সংখ্যা হতে বেশি। | ৪. এমন হাদীস যেগুলো আবদুল্লাহ তার পিতা ইমাম আহমদের সামনে পাঠ করে শুনিয়েছেন, ইমাম আহমদ (র)-এর মুখ হতে শোনেন নি। এই প্রকারের হাদীস কম। ৫. এমন হাদীস, যেগুলো আবদুন্াহ তার পিতা ইমাম আহমদ (রে)-এর মুখ হতে শোনেন নি এবং তার সামনে পাঠ ও করেন নি, বরং ইমাম আহমদের স্বহস্তে লিখিত পার্ুলিপিতে পেয়েছেন, এ পর্যায়ের হাদীসের সংখ্যা ও খুব বেশীনয়। _ .৬. এমন হাদীস, যেগুলো হাকিম আবূ বকর কাতীঈ বর্ণনা করেছেন 'আবদুল্লাহ ও তার পিতার সনদ বাদ দিয়ে অন্য সনদে, এই প্রকারের হাদীসের সংখ্যা অন্য সকল প্রকারের হাদীস থেকে কম। উপরোল্লেখিত ছয় ভাগে বিভক্ত করা হল মুসনাদের হাদীসগুলোকে, প্রথম ও দ্বিতীয় প্রকারের হাদীসে আমি কোন প্রতীক বা পরিচিতি চিহ্ন ব্যবহার করি নি। অবশিষ্ট চার প্রকারের হাদীসের শুরুতে প্রতীক ও পরিচিতি চিহ্ ব্যবহার করেছি। তৃতীয় প্রকারের হাদীসে এভাবে যা (3) বর্ণ ব্যবহার করেছি। এটি দ্বারা “যাওয়াইদে আবদুল্লাহ” (411 ১ ১153) বুঝানো হয়েছে চতুর্থ প্রকারের হাদীসে ব্যবহার করেছি কাফ্ এবং রা বর্ণ (১ 5) সংকেত। এতদ্বারা বুঝানো হয়েছে যে, আবদুল্লাহ্ (র) এই হাদীস তীর পিতা ইমাম আহমদ (র)-এর সামনে পাঠ করেছেন। পঞ্চম প্রকারের হাদীসের জন্যে ব্যবহার করেছি খা এবং তা বর্ণ (৮-১) সংকেত। এতদ্বারা বুঝানো হয়েছে যে, এই হাদীস আব্দুল্লাহ (র) তার পিতার সামনে পাঠ করেন নি.এবং তীর মুখ থেকেও শোনেন নি, বরং তার পিতার স্বহস্তে লিখিত পার্গুলিপিতে তিনি এটি পেয়েছেন। ষষ্ঠ প্রকারের হাদীসের ক্ষেত্রে আমি কফ এবং ত্বা বর্ণ (৮৪) সংকেত ব্যবহার করেছি, এতদ্বারা বুঝানো হয়েছে যে, এগুলো আবূ বকর কাতীঈ-এর বর্ণনা করা হাদীস। এগুলো আবদুল্লাহ্ (র)-এর নিজের বর্ণনাও নয় এবং তীর পিতা ইমাম আহমদেরও নয়। বস্তুত তৃতীয় প্রকারের হাদীস হলো আবদুল্লাহ (রে)-এর বাইরের সংগ্রহ এবং ষষ্ঠ প্রকারের হাদীস হলো আবূ বকর কাতীঈ-এর বাইরের সংগ্রহ, এগুলো ইমাম করুন
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।