Musnad Ahmad Bin Hanbal - Bangla — Musnad Ahmad Part 1 Bangla
/ ৫৭০
📝 লেখা 📖 পিডিএফ

€ আরও পিডিএফ বই ডাউনলোড ৬/৬//.০০117215.০01 171119://851077761901.170 মুসনাদে আহমদ [ও ২৭ হযরত উসমান (রা)-এর হাদীসে এমন কোন অতিরিক্ত তথ্য থাকে, যা আবূ বকর (রা) ও উমর (রা)-এর হাদীসে নেই, আবার এই দু'টোতে এমন বিষয় থাকে, যা উসমান (রা)-এর হাদীসে নেই, তাহলে আমি এভাবে বলব, : “হযরত উসমান (রা) থেকে অনুরূপ অর্থবিশিষ্ট হাদীস বর্ণিত আছে এবং সেই হাদীসে এই এই বিষয় অতিরিক্ত বর্ণিত হয়েছে।” এই প্রক্রিয়া অনুসরণে আমার উদ্দেশ্য হলো, কোন মৌলিক হাদীস যেন বাদ পড়ে না যায় এবং একাধিক সনদে বর্ণিত হবার প্রেক্ষিতে হাদীসের মান ও শক্তি বৃদ্ধি পায়। চতুর্থ পর্ব : আল্‌ ফাত্হুর রাব্বানী কিতাবে মুসনাদের সকল হাদীসের অন্তর্ভুক্তি মহান আল্লাহ আমাকে এবং আপনাকে তার সম্তুষ্টিমূলক কাজের তাওফীক দিন। জেনে রাখুন যে, আমি আমার “আল্-ফাতহুর রাব্বানী" গ্রন্থে ইমাম আহমদ (র)-এর মূল “মুসনাদ' কিতাবের সবগুলো হাদীস অন্তর্ভুক্ত করেছি। সেটিতে থাকা রাসূলুল্লাহ (সা)-এর হাদীস, সাহাবা-ই-কিরামের বক্তব্য এবং এ জাতীয় কোন কিছুই আমি ইচ্ছাকৃতভাবে বাদ দিই নি, ভুলক্রমে বাদ পড়ে গেলে সেটি ভিন্ন ব্যাপার । মানুষতো ভুল-বিভ্রমের উর্ধ্বে নয়। এই পন্থা অবলম্বনে আমার উদ্দেশ্য হলো ইমাম আহমদ (র)-এর কিতাবটিকে সুবিন্যস্ত ও সাজিয়ে দেয়া এবং ওই কিতাবে সকল বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে অনুসন্ধানী ব্যক্তিবর্গের জন্য হাদীস খুঁজে নেয়া সহজতর করে দেয়া । অবশ্য কতক প্রাথমিক ও সুচনামূলক বিষয় যেমন সনদ, আমি বিলুপ্ত করেছি বটে। ইমাম আহমদ (র)-এর মুসনাদ গ্রন্থে আছে এমন কোন হাদীস যদি আপনি আমার এই গ্রন্থে খুজতে গিয়ে না পান, তাহলে এই সিদ্ধান্ত নিবেন না যে, এই গ্রন্থে হাদীসটি নেই। হাদীসটি নিশ্চিতই আছে । কারণ এই কিতাবে এমন বহু হাদীস রয়েছে যেগুলোর এক-একটিতে বহু বিধি-বিধান বর্ণিত রয়েছে। ফলে এগুলোকে শুধু একটি অধ্যায়ের মধ্যে সীমিত রাখা সম্ভব নয়। যেমন একটি হাদীস তারগীব বা উৎসাহিতকরণ বিভাগের, শিষ্টাচার, ওয়ায়-নসীহত, প্রজ্ঞা ও সর্বব্যাপী বাণী-এর অধ্যায়ে থাকতে পারে । তারগীব বা উৎসাহিতকরণ বিভাগটি চতুর্থ বিভাগ এবং উপরোল্লেখিত অধ্যায়টি এই বিভাগের শেষ অধ্যায়। আবার ওই হাদীসটি “কতক পাপাচারিতা সম্পর্কে সর্তকীকরণ ও ভীতি প্রদর্শন” অধ্যায়েও থাকতে পারে । এই অধ্যায়টি বিভাগসমূহের পঞ্চম বিভাগের অন্তর্ভূক্ত । আবার এ হাদীসটি রাসূলুল্লাহ (সা)-এর খুতবাসমূহ অধ্যায়ের মধ্যেও থাকতে পারে। এটি তৃতীয় বিভাগের সীরাতুন্নবী (সা) অধ্যায়ের অন্তর্ভুক্ত । সুতরাং সংশ্লিষ্ট হাদীসটি আপনি এই স্থানগুলোতে খুঁজুন, ইন্শাআন্লাহ আপনার কাজিিত হাদীস খুঁজে পাবেন। কোন কোন সময় এমনও হতে পারে যে, আপনি মনে করেছেন হাদীসটি এই অধ্যায়ের অধীন হবে, অথচ অন্য কোন দৃষ্টিকোণ থেকে হাদীসটিকে অন্য একটি অধ্যায়ের অন্তর্ভূক্ত করা হয়েছে। সুতরাং হাদীসের প্রেক্ষাপট ও মর্ম সম্পর্কে জেনে নিন, এরপর সম্ভাব্য স্থানগুলোতে সেটিকে খুঁজতে শুরু করুন। সেটি খুঁজে পাওয়া থেকে আপনি বঞ্চিত হবেন না। তবে এত জটিল অবস্থায় আপনাকে খুব কমই পড়তে হবে । মহান আল্লাহই হিদায়াতকারী। . | পঞ্চম পর্ব £ একাধিক বিধান সম্বলিত দীর্ঘ হাদীসগুলোর ক্ষেত্রে গৃহীত কর্মনীতি “মুসনাদ, গ্রন্থে বহু বিধানবিশিষ্ট দীর্ঘ হাদীস রয়েছে প্রচুর । একই হাদীস একাধিক অধ্যায়ে উল্লেখ করার মত। এখন প্রত্যেক অধ্যায়ে প্রতিবার পূর্ণ হাদীস উল্লেখ করলে গ্রন্থের কলেবর বৃদ্ধি পাবে এবং গ্রন্থটি অনেক বড় হয়ে যাবে । আর যদি এটিকে শুধু একটি অধ্যায়ে সীমিত রাখি, তাহলে অন্যান্য অধ্যায়ের সাথে সং্রিষ্ট বিষয়সমূহ হতে বঞ্চিত হতে হবে। এ জন্যে আমি একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছি যে, যে অধ্যায়ের সাথে হাদীসটি বেশি মাননসই, হাদীসটি পূর্ণাঙ্গভাবে ওই অধ্যায়েই উল্লেখ করব। এরপর সংশিষ্ট অধ্যায় এলে সে অধ্যায়ের সাথে সম্পৃক্ত অংশটুকু ওই অধ্যায়ে উল্লেখ করব এবং পূর্বে উল্লেখিত হাদীসের প্রতি ইঙ্গিত দিয়ে দেব। যেমন হযরত আলী (রা)- এর একটি হাদীস । ওই হাদীসে নামাযের শুরুর দু'আ থেকে সালাম ফেরানোর পরের দুআ পর্যন্ত ব্যাপক ও বিভিন্ন বিষয় রয়েছে । আমি এই হাদীসটিকে প্রথমে নামায শুরুর অধ্যায়ে পরিপূর্ণভাবে উল্লেখ করেছি। কারণ এই অধ্যায়টি করুন

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।