Musnad Ahmad Bin Hanbal - Bangla — Musnad Ahmad Part 1 Bangla
/ ৫৭০
📝 লেখা 📖 পিডিএফ

€ আরও পিডিএফ বই ডাউনলোড ৬/৬//.০০117215.০011 171119://85107771901.170 ২৬ মুসনাদে আহমদ নীতি অনুসরণ করেছেন। আমরাও তাদের এই নীতির অনুসরণ করেছি। এতদসত্তেও প্রত্যেক হাদীসের টাকায় আমি ওই হাদীসের পূর্ণ সনদ উল্লেখ করেছি, যাতে গবেষক ও অনুসন্ধানী ব্যক্তিবর্গ এ সম্পর্কিত কল্যাণ থেকে বঞ্চিত না হ্ন। দ্বিতীয় পর্ব : :মুহাদিসবৃন্দের হাদীস্র্থসমূহে হাদীসের পুনঃগুনঃ উল্লেখের যু _. মহান আল্লাহ্‌ আমাকে এবং আপনাকে সৎপথের দিশা দান করুন। জেনে রাখুন, সহীহ বুখারী, সহীহ্‌ মুসলিম, সুনান চতুষ্টয় ও অন্যান্য মৌলিক হাদীস গ্রন্থের ন্যায় এই মুসনাদ গ্রন্থেও হাদীসের পুনঃ পুনঃ উল্লেখ রয়েছে। মুহাদ্দিস ও সংকলকগণ অযথা ও নিরর্থক এ কাজ করেন নি; বরং এর মধ্যে বহু প্রজ্ঞা ও দৃূরদর্শিতা রয়েছে । একটি হলো, সনদে একাধিক সূত্র শাখা ও ধারাবাহিকতা বিদ্যমান থাকা, দ্বিতীয় হল মতন (১) বা মূল হাদীসে ভিন্ন ভিন্ন শব্দ বিদ্যমান থাকা, এ জাতীয় আরো প্রজ্ঞা রয়েছে! ফলে কখনো কখনো একই সাহাবী হতে একই হাদীস একাধিকবার উল্লেখ করা হয়েছে ভিন্ন ভিন্ন শব্দ সহকারে । বস্তুত সবগুলো বর্ণনা উল্লেখ করার প্রবল আগ্রহ ও প্রয়াসের ফলশ্রুতিতে তীদের গ্রন্থরাজিতে একই হাদীসের বার বার উল্লেখ ঘটেছে। মুসনাদের হাদীসগুলো সম্পর্কে যাচাই-বাছাই ও গভীর অনুসন্ধানের পর পুনরুল্লেখের কারণরূপে এটা ছাড়া আমি অন্য কিছু দেখতে পাই নি। তৃতীয় পর্ব £ পুনঃ পুনঃ উল্লেখযোগ্য হাদীসের ক্ষেত্রে আমার কর্ম পরিকল্পনা যখন কোন হাদীস একই সাহাবী হতে একাধিকবার উল্লেখযোগ্য হবে, সনদের বিভিন্নতার প্রেক্ষিতে কিংবা শব্দের বিভিন্নতার প্রেক্ষিতে, তখন আমি গভীরভাবে সেটিকে দেখব । এরপর যেটি অধিক-এর মর্মবিশিষ্ট এবং বিশুদ্ধত্রে সনদবিশিষ্ট হবে, সেটিকে কিতাবে লিখে অন্যগুলো বাদ দিয়ে দিব । বাদপড়া হাদীসে যদি লিখে রাখা হাদীস অপেক্ষা অর্থগত রিংবা ব্যাখ্যাগত অতিরিক্ত কোন তথ্য থাকে তাহলে বাদ দেয়া হাদীস থেকে ওই অংশটুকু বেছে নিয়ে লিখে রেখে, হাদীসের সংশিষ্ট স্থানে দু'টো ব্র্যাকেটের মধ্যে এই কথা বলে উল্লেখ করে দিব যে, (অন্য এক বর্ণনায় এমন এমন রয়েছে)। তাতে ইঙ্গিত পাওয়া যাবে যে, সংযুক্ত বিষয়টিও একই সাহাবীর বর্ণিত, এমনভাবে সংযোজন করবো যে, সংযুক্ত অংশসহ যদি হাদীসটি পাঠ করা হয়, তবে মূল হাদীসের অর্থে বিকৃতি ও বৈপরীত্য ঘটবে না, অতিরিক্ত অংশ যদি এমন হয় যে, মূল হাদীসের মাঝখানে উল্লেখ করলে মূল অর্থে বিদ্ন সৃষ্টি হবে কিংবা শব্দগত সমস্যা দেখা দিবে, তাহলে উল্লেখিত হাদীসের শেষ প্রান্তে আমি বলব যে, (তার থেকে অন্য এক হাদীসে এ জাতীয় তথ্য কিংবা অন্য এক সনদে এ জাতীয় তথ্য বর্ণিত হয়েছে)। প্রইলীহাহী হতে বরমিভাএকামিক হাদীসের জেরে একটি ঘিরে দিক বেরি বাপিকহ আর অন্যটি সনদের দিক থেকে বিশুদ্ধতর হয়, তাহলে হুবহু শব্দ সহকারে দু'টো হাদীসই আমি উল্লেখ করব । প্রথমটি অধিক বিধান প্রাপ্তির কারণে, দ্বিতীয়টি বিশুদ্ধ সনদের কারণে । কিন্তু গণনার ক্ষেত্রে এইগুলোকে এক্ষেত্রে একটি হাদীস বলে গণ্য করব । আমি অনুরূপ নীতি গ্রহণ করব সেই হাদীসের ক্ষেত্রেও, যেটি একাধিক সাহাবী হতে বর্ণিত হয়েছে । যে সাহাবীর বর্ণিত হাদীসটি বিধান জ্ঞাপনে ব্যাপক এবং সনদের দিক থেকে অধিকতর বিশুদ্ধ, আমি সেটি পুরোপুরি _ উল্লেখ করব এবং অন্যগুলোর প্রতি ইঙ্গিত দিয়ে যাব এবং এর প্রত্যেকটিকে আলাদা আলাদা ও পৃথক হাদীসরূপে গণনা করে যাব । যেহেতু এগুলো পৃথক পৃথকভাবে একাধিক সাহাবী হতে বর্ণিত হয়েছে। যেমন, হযরত আবূ বকর (রো) পবিত্রতা অধ্যায়ে একটি হাদীস বর্ণনা করলেন, অতঃপর সেই হাদীসটি হযরত উমর (রা), উসমান (রা) ও আলী (রো) বর্ণনা করলেন। আবু বকর রো)-এর হাদীসটি সনদের দিক থেকে অধিকতর বিশুদ্ধ, আর উমর রো)-এর হাদীসটি বিধান জ্ঞাপনে ব্যাপকতর | তাহলে আমি তাদের দু'জনের হাদীস দু'টো হুবহু ও পরিপূর্ণ উল্লেখ করব এবং উসমান (রা) থেকে অনুরূপ, আলী (রা) থেকে অনুরূপ বর্ণিত হয়েছে বলে সেগুলোর প্রতি ইঙ্গিত করব । যদি এক্ষেত্রে হযরত আবূ বকর (রা) -এর হাদীসটি সনদের বিশুদ্ধতা এবং বিধানের ব্যাপকতার দিক থেকে উৎকৃষ্ট হয়, তাহলে আমি হুবহু ও পূর্ণরূপে সেটি উল্লেখ করে হযরত উমর (রো) হাদীসটির কথা ইঙ্গিতে জানিয়ে দেব। যদি করুন

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।