€ আরও পিডিএফ বই ডাউনলোড ৬/৬//.০০117215.০011 171119://851077761901.170 মুসনাদে আহমদ ২৫ আমার দুনিয়াবী ঝন্ধি -ঝামেলা, জাগতিক ব্যস্ততা ও সময়ের সংকীর্ণতা সত্তেও আমি এ পথে যাত্রা শুরু করি। স্বীয় দায়বদ্ধতা না থাকলে এবং পরকালীন কল্যাণের আশা না থাকলে এই কাজে আমার সামর্থ্য একেবারেই শূন্যের কোঠায় নেমে যেত। কাজ শুরুর ইচ্ছা বাধাগ্রস্ত হত। তবে আমাকে উদ্বুদ্ধকারী চেতনা শক্তিশালী ছিল এবং আকর্ষণকারী শক্তি ছিল অভিজাত ও উন্নত । ফলে আমি আমার লক্ষ্য অর্জনে সমর্থ হয়েছি। - এখন আমার অনুরোধ যীরা এ গ্রন্থ অধ্যয়ন করবেন এতে কোনরূপ ক্রুটি-বিষ্তি খুঁজে পেলে তারা তা সংশোধন করে দেবেন। আমি তীদের প্রতি কৃতজ্ঞ থাকব । তীরা প্রচুর সওয়াব পাবেন। কারণ পরিশুদ্ধ ও পরিমার্জনকারীর সংখ্যা কম, পূর্ণাঙ্গ ব্যক্তিত্বের মানুষ প্রায় নেই-ই। আমার অযোগ্যতা ও ত্রুটির কথা আমি স্বীকার, করছি। এই মহা কর্মে আমার দীনতার কথা আমি মেনে নিচ্ছি। তাছাড়া এই মুসনাদ গ্রন্থ তো অতল মহাসমুদ্র; ঢেউয়ের পর ঢেউ খেলে যাচ্ছে যেখানে । এটি তো বিস্তৃত বিশাল প্রান্তর-এটির বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিষয়গুলো একত্রিত ও বিন্যস্ত করা সহজসাধ্য নয়, এটির হাদীসের সংখ্যা বহু এবং বর্ণনাধারাও বিভিন্ন । এগুলো সংকলন ও বিন্যাসে আমি আমার সাধ্যমত শ্রম দিয়েছি। পরিমার্জন, পরিশোধন ও অলংকরণে আল্লাহর তাওফীক ও সাহায্য কামনা করেছি এবং পরিমার্জিত সংস্করণের নাম দিয়েছি “আল ফাত্হুর রাব্বানী ফী তারতীব-ই মুসনাদ আল-ইমাম আহমদ ইবন্ হাম্বল শায়বানী (৮১৮:৩|| ১: ০১ ১১৯] (৮০3 ১১০০০) (৯৯3০৪ গেজ ১০১|| 0511 মহান মালিক আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা, তিনি যেন এটিকে একমাত্র তারই জন্যে নিবেদিতরূপে কবুল করেন। এটি দ্বারা সর্বসাধারণের উপকৃত হবার ব্যবস্থা করেন এবং আমার জন্যে জান্নাত-ই-নাঈম মঞ্জুর করেন। আমাকে তাদের সাথী বানিয়ে -দেন, ধাঁদের প্রতি আল্লাহ্ অনুহ করেছেন, তথা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সতকর্মশীল পুণ্যবানগণ। হে আমাদের রব! আমাদেরকে ক্ষমা করে দিন, ঈমানে যারা আমাদের অগ্রগামী তাদেরকেও ক্ষমা করে দিন, আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি যেন কোন হিংসা-বিদ্বেষ না থাকে । হে আমাদের প্রতি পালক! আপনি নিশ্চয়ই পরম দয়াময়, অসীম দয়ালু। এই গ্রন্থ সম্পাদনার নীতিমালা : এটি একাধিক পর্বে বিভক্ত প্রথমপর্ব : হাদীসের সনদ উল্লেখ না করার যুক্তি এহন হাতি নি রজত রাখুন, মহান আল্লাহ্র সাহায্য ও দয়ায় আমি যখন এই গ্রন্থ সম্পাদনায় হাত দেই, তখন আমি এমন একটি নীতির সন্ধান করতে থাকি, যাতে পাঠক, অধ্যয়নকারী ও তথ্যানুসন্ধানী ব্যক্তি সহজে এই গ্রন্থ থেকে উপকার ও কল্যাণ অর্জন করতে পারেন। সে প্রেক্ষাপটেই আমি সনদ বিলুপ্ত করে দেই। হাদীসটি সরাসরি রাসূলুল্লাহ (সা)-এর বাণী হলে, আমি তীর থেকে বর্ণনাকারী সাহাবীর নামটি উল্লেখ করেছি মাত্র। আর হাদীসটি যদি সাহাবীর বাণী হয়ে থাকে, তাহলে ওই সাহাবী থেকে যিনি বর্ণনা করেছেন শুধু সেই বর্ণনাকারীর নাম উল্লেখ করেছি। অবশ্য কোন কোন ক্ষেত্রে অন্য কোন বর্ণনাকারীর নাম উল্লেখ করা একান্ত জরুরী মনে হলে শুধু সে ক্ষেত্রে অন্য বর্ণনাকারীর নাম উল্লেখ করেছি, এটা সনদের শুরুর দিকেও হয়েছে শেষের দিকেও হয়েছে, সনদ বিলুপ্তকরণের এই কাজটি আমি করেছি একাধিক বড় বড় আলিম ও জ্ঞান সমৃদ্ধ ব্যক্তির পরামর্শক্রমে, তীরা সনদ বিলুপ্তিকরণে সমর্থন দিয়েছেন। কারণ সহজে লক্ষ্য অর্জন, বিরক্তি হতে আত্মরক্ষা এবং সময় বাচানোর জন্যে বৃহত্তর জনগোষ্ঠী এখন মুসনাদ জাতীয় বড় বড় কিতাবগুলো ছেড়ে ছোট ও সংক্ষেপিত কিতাবগুলোর প্রতি ঝুঁকে পড়েছে। বড় বড় মুহাদ্দিসগণ জনসাধারণের মধ্যে এই রোগ খুঁজে পেয়েছেন | তাই তারা হাদীসের সনদ বিলুপ্ত করে তাদের কিতাবগুলোকে সংক্ষেপিত করেছেন । ইমাম বাগভী (র) তার “মাসাবীহুস সুন্নাহ কিতাবে, হাফিয ইবনুল আসীর তার “জামিউল উসুল" কিতাবে, যুবারদী তীর “আত্-তাজরীদুস সারীহ-লি-আহাদীসিল জামি' ইস-সাহীহ” কিতাবে এবং অন্যরা তাদের নিজ নিজ কিতাবে এ করুন
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।