Musnad Ahmad Bin Hanbal - Bangla — Musnad Ahmad Part 1 Bangla
/ ৫৭০
📝 লেখা 📖 পিডিএফ

ে আরও পিডিএফ বই ডাউনলোড ৬/৬//.০০117215.০01 171119://851077761901.170 ২৪ মুসনাদে আহমদ এ কারণেই আধুনিক গবেষকগণ মুসনাদ পর্যায়ের গ্রন্থ থেকে বিমুখ হয়ে, অধ্যায় ও পরিচ্ছেদ রীতিতে সম্পাদিত গ্রন্থসমূহের প্রতি আকৃষ্ট হচ্ছে। এটি ঠিক যে, সাহাবীগণের নামে নামে সংকলিত হাদীস গ্রন্থ, মুসনাদ ্রন্থগুলো পূর্বযুগে উপকারী ও কল্যাণকর ছিল। ইমাম আহমদ (রে)-এর পূর্বে উবায়দুল্লাহ্‌ ইবন্‌ মূসা আবাসী, আবু দাউদ তায়ালিসী ও অন্যরা এই রীতিতে গ্রন্থ প্রনয়ন করেছেন। এক্ষেত্রে তীদের মূল লক্ষ্য ছিল হাদীসগুলো গ্রস্থাবদ্ধ করা, যাতে হুবহু শব্দ ও বাক্যসহকারে সেগুলো সংরক্ষিত থাকে এবং সেগুলো থেকে বিধি-বিধান উদ্ভাবন করা যায়, হাদীস কণ্ঠস্থ ও মুখস্থ করার প্রতি সে যুগের লোকদের অত্যন্ত আগ্রহ ছিল। এক-একজন মানুষ তেমন মনোযোগ সহকারে সাহাবীগণের বর্ণিত হাদীস মুখস্থ করতেন, যেমন মুখস্থ করতেন কুরআন মজীদের সুরাগুলো। হাদীস স্মরণে রাখা ও প্রকাশ করার ব্যাপারে তাদের নিজেদের প্রতি আস্থা ও বিশ্বাস ছিল। কিতাবের কোন্‌ অধ্যায়ের কোন্‌ শিরোনামের মধ্যে কোন্‌ হাদীসের অবস্থান, তা তাদের জানা ছিল। __ কিন্তু এখন অবস্থা এর বিপরীত, এখনকার লোকজন অন্তরে মুখস্থ রাখার চেয়ে কিতাবে সংরক্ষণের জন্যে অধিক চেষ্টা করে, এরা কিতাব নির্ভর । এজন্যে মুসনাদের মত বড় বড় ও বিশালাকার গ্রন্থ হতে তাদের উপকৃত হওয়া বাধাগ্রস্ত হয়। ইমাম আহমদ রে)-এর এই মুসনাদ গ্রন্থটি সংকলিত হবার পর থেকে এ পর্যন্ত ঝিনুকের ভেতরে মুক্তা এবং ঘোমটার নিচে সুন্দর মুখের ন্যায় ঢাকা পড়ে রয়েছে। হাদীস শাস্ত্র ও বিদগ্ধজন ব্যতীত কেউ সেটি দ্বারা উপকৃত হতে পারে নি। শৈশব থেকে হাদীস শাস্ত্র প্রতি আমার প্রবল আকর্ষন ছিল । কৈশোর বয়সের মধ্যে হাদীসের বিশুদ্ধ ছয়টি ্রস্থসহ অন্যান্য বড় বড় মৌলিক গ্রন্থগুলো আমি পাঠ করে ফেলি। এরপর মনে আগ্রহ সৃষ্টি হয় মুসনাদ পাঠ করার । এটি ১৩৪৪ হিজরীর কথা, তখন আমার বয়স ৪০ এব্র কাছাকাছি। মুসনাদ অধ্যয়ন করতে গিয়ে দেখি, এটি একটি বিশাল সমুদ্ব ৷ জ্ঞানের ভাণ্তার, জনকল্যাণমূলক বিষয়গুলো ওই সমুদ্রে ঢেউ খেলছে। কিন্তু ওই জ্ঞান অর্জনের ও শিকার আয়ত্‌ করার সুযোগ সহজসাধ্য নয় । তাই আমি সিদ্ধান্ত নিলাম যে, এই গ্রন্থ্টিকে আমি অধ্যায়, পরিচ্ছেদ ও শিরোনামের অর্তভুক্ত করে পুনর্বিন্যাস করব । সংশিষ্ট হাদীসগুলোকে বিভিন্ন বিষয়ে শিরোনামভুক্ত করে সাজিয়ে দেব । কিন্তু আমি নিজেকে এ কাজের অযোগ্য ও অনুপযুক্ত মনে করলাম । তবুও আমার ওই সুচিন্তা ও চেতনা আমাকে অবিরাম নাড়া দিচ্ছিল, আমার আগ্রহ ক্রমে বৃদ্ধি পাচ্ছিল আর দোষারোপ ও সমালোচনার লক্ষ্যবন্তু হবার আশংকায় ৮5৮57753585 দেয়া, বরং ওই কাজ থেকে বিরত থাকা । কিন্তু মহান আল্লাহ্‌ তার জ্যোতি পূর্ণ করবেনই। শেষ পর্যন্ত মহান আল্লাহ্‌র সাহায্যে আমি স্থির িদ্ধা্ত নিলাম আমি নিয্যত ও সংকল্প দৃঢ় করলাম এবং মহান আল্লাহর ইচ্ছায় আমি উক্ত কাজে হাত দিলাম । ₹+১ 019 151595 4512 4115 41 115১5 ৩ “আর আমার কার্যসাধন তো আল্লাহরই সাহায্যে; আমি তীরই উপর নির্ভর করি এবং আমি তারই অভিমুখী ।” (সূরা হুদ : ৮৮) আমার পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা অনুযায়ী এ মহাঁকর্ম সম্পাদনের জন্যে আমি একটি নীতিমালা তৈরি করে নিয়েছিলাম, অবশ্য তার আগে আমি সমকালীন জ্ঞান সমৃদ্ধ বিদগ্ধজন বুদ্ধিজীবি ও বিচক্ষণ ব্যক্তিবর্ণের সাথে মত বিনিময় করেছিলাম । যাদের দীনদারী, আমানতদারী ও বিশ্বস্ততা, সততা ও নিষ্ঠা সম্পর্কে আমার আস্থা ছিল, আমি তীদের সাথে পরামর্শ করে নিয়েছিলাম । কর্ম পরিকল্পনা গ্রহণ ও নীতিমালা নির্ধারণের পর সেটি আমি তাদের নিকট উপস্থাপন করি এবং তারা তা সমর্থন করেন। তারা আমাকে উৎসাহিত করেন। যার ফলে এই কর্ম সম্পাদনে, পরিকল্পনা বাস্তবায়নে আমার হিম্মত ও সাহস বহুগুণে বেড়ে যায়। এরপর আমি আল্লাহ্‌র সমীপে ইস্তিখারা করি এবং ভাল-মন্দ বিষয়ে আল্লাহ্‌র ইঙ্গিত কামনা করি । আমার এই মেহনত একান্তভাবে তীরই জন্যে নিবেদিত, তিনি যেন এটি কবুল করেন সেজন্যে প্রার্থনা জীনাই। আমার এই কাজকে সহজ করে দেয়ার জন্যে তার নিকট সাহায্য প্রার্থনা করি। কেননা, গোপনীয় ও হদয়ে লুঞ্কায়িত বিষয়গুলো সম্পর্কে প্রতিফল দানকারী তো একমাত্র তিনিই। করুন

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।