Musnad Ahmad Bin Hanbal - Bangla — Musnad Ahmad Part 1 Bangla
/ ৫৭০
📝 লেখা 📖 পিডিএফ

€ আরও পিডিএফ বই ডাউনলোড ৬/৬//.০০117215.০011 716179://85167771১05.17- মুসনাদে আহমদ ২৩ মুসনাদ গ্রন্থনায় ইমাম আহমদ (র)-এর নীতিমালা মুসনাদ গ্রন্থনায় ইমাম আহমদ (র) তার সমকালীন গ্রন্থকারদের রীতি অনুসরণ করেছেন এবং এই সূত্রেতিনি . সাহাবীদের নাম ভিত্তি করে গ্রন্থ সংকলন করেছেন এবং একজন সাহাবীর নাম উল্লেখ করে তিনি সেই সাহাবীর বর্ণিত সবগুলো হাদীস উল্লেখ করেছেন, সেক্ষেত্রে হাদীসগুলোর বিষয়ভিত্তিক সামঞ্জস্য পরম্পরতার দিকে লক্ষ্য রাখা হয় নি। এক সাহাবীর বর্ণিত সকল হাদীস শেষ করার পর, অন্য এক সাহাবীর বর্ণিত হাদীসগুলোর উল্লেখ করেছেন এবং তারপর অন্য এক সাহাবীর । এর ফলে আপনি ইবাদত বিষয়ক হাদীসের পাশে দেখতে পাবেন অপরাধ ও দণ্ডবিধি বিষয়ক হাদীস এবং এগুলোর পাশে দেখতে পাবেন উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শন বিষয়ক ও অন্যান্য বিষয় সম্বলিত হাদীস । সুতরাং আপনি সহজে কোন একটি, নির্দিষ্ট হাদীস খুঁজে পাবেন না, কিংবা একই বিষয়ে উল্লেখ করা সবগুলো হাদীস একত্রিত করতে সক্ষম হবেন না। যেমন ইমাম আহমদ (র) তার মুসনাদ গ্রন্থে নিজ সনদে আবদুল্লাহ্‌ ইবন্‌ শাদ্দাদ র) সূত্রে তার পিতা হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) যোহর কিংবা আসরের নামাযের সময় আমাদের নিকট বেরিয়ে এলেন। এ সময় তার কীধে ছিলেন হযরত হাসান (রা) কিংবা হুসায়ন (রো) রাসূলুল্লাহ্‌ (সো) মসজিদে হাযির হলেন এবং হাসান কিংবা হুসায়ন রো)-কে নামিয়ে রাখলেন । এরপর তিনি নামাযের তাকবীর বললেন এবং নামায শুরু করলেন । নামাযের একটি সিজদাতে তিনি দীর্ঘক্ষণ কাটালেন। বর্ণনাকারী বলেন : সিজ্দার মাঝখানে আমি আমার মাথা তুললাম । আমি দেখলাম, ওই শিশুটি রাসূলুল্লাহ (সা)-এর পিঠের উপর অবস্থান করছেন। আমি পুনরায় আমার সিজদায় ফেরত গেলাম । নামায শেষ হবার পর লোকজন বলল : ইয়া রাসূলাল্লাহ্‌ ! নামাযের মধ্যে আপনি এত দীর্ঘ একটি সিজদা করলেন যে, আমরা মনে করেছিলাম যে, বড় কোন ঘটনা ঘটে যাচ্ছে কিংবা আপনার প্রতি ওহী নাযিল হচ্ছে! তিনি বললেন : মূলত এর কোনটিই ঘটেনি । তবে আমার নাতি আমার পিঠে চড়ে বসেছিল। তার সাধ পূর্ণ না হওয়া পর্যন্ত আমি তাকে নামিয়ে দিতে চাইনি । বস্তুত আমার এই সম্পাদনা গ্রন্থ “আল ফাত্হুর রাববানী'তে সবার শেষে “কিসে নামায নষ্ট হয়, নামাযে ,কোন্‌ কোন্‌ কাজ মাকরূহ এবং কোন্‌ কোন্‌ কাজ বৈধ, অধ্যায়ের নামাযের মধ্যে শিশুকে পিঠে তুলে নেয়া জায়েয _ অনুচ্ছেদে আমি এই হাদীসটি উল্লেখ করেছি। আপনি যদি মূল মুসনাদ গ্রন্থে এই হাদীস খুঁজতে যান এবং সংশ্লিষ্ট বর্ণনাকারীর নাম আপনার জানা না থাকে, তাহলে আপনি কী করবেন? এক্ষেত্রে দু'টো পথের যে কোন একটি অবলম্বন করা ছাড়া আপনার গতি নেই । হয়ত আপনি এই বিশাল গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন, আর এটি তো মহা কষ্টকর ৷ অথবা এই হাদীস খুঁজে নেয়ার চিন্তা ছেড়ে দেবেন। তাহলে এই কিতাব থেকে কল্যাণ লাভে আপনি বঞ্চিত হবেন । আবার বর্ণনাকারীর নাম আপনার জানা থাকলে আপনাকে গ্রন্থের সূচিপত্রে ও বর্ণনাকারীর নাম খুঁজতে হবে । আর সূচিপত্র হলো তেইশ . পৃষ্ঠাব্যাপী আপনি যদি কষ্ট করে এই কাজটি করেন তবুও সমস্যা হবে এ জন্যে যে, যদি সংশ্লিষ্ট বর্ণনাকারীর নামে জটিলতা সৃষ্টি হয়, তাহলে আপনাকে এঁ বর্ণনাকারীর বর্ণিত হাদীসগুলোর শুরু থেকে পাঠ করে যেতে হবে, তারপর আপনি এই হাদীসটি খুঁজে পাবেন। কোন কোন সময় এমনও হবে যে, সংশিষ্ট হাদীস থাকবে একেবারে শেষ পর্যায়ে । বস্তুত, এই প্রক্রিয়া ও নিয়ম বড়ই কষ্টকর ৷ বিশেষত সংশ্লিষ্ট বর্ণনাকারী যদি ব্যাপক সংখ্যক হাদীসের . বর্ণনাকারী হয়ে থাকেন । যেমন হযরত আবু হুরায়রা রো), আয়েশা (রা), ইবন্‌ আব্বাস (রা), আনাস রো), জাবির ইবন্‌ আবদুল্লাহ্‌ রো), ইবন্‌ উমর (রা) ও অন্যরা, তাদের একেকজনের বর্ণিত হাদীস তো এক-একটি আলাদা গ্রন্থ হবার দাবি রাখে । একটি হাদীস খুঁজতে গেলে আপনাকে এই বিড়ম্বনার শিকার হতে হবে । তাহলে একাধিক হাদীস খুঁজে নেয়ার প্রয়োজন হলে আপনি কী করবেন? হয়তো এই অনুসন্ধানের বিষয়টিই ছেড়ে দেবেন, কিংবা অন্য কোন গ্রন্থের শরণাপন্ন হবেন, যাতে আরো সহজে উদ্দিষ্ট হাদীস খুঁজে পাওয়া যায়। করুন

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।