(উত্রং আরও পিডিএফ বই ডাউনলোড ৬/৬/৬/১০111269.00]1 171119://851077861901.170 ২২ _ মুসনাদে আহমদ | এবং আল্লাহ্র পথে যথার্থ জিহাদ করেছেন, তি তিনি জগতকে মূর্খতা ও বিশৃংখলতা থেকে মুক্ত করেছেন। মুমিনদের প্রতি তিনি দয়ালু ছিলেন। সুতরাং হে আল্লাহ্! অসংখ্য দরূদ ও রহমত নাধিল, জরুরী নিরাপত্তা ও বরকত নাধিল করুন তার উপর, তীর পবিত্র বংশধরদের উপর, জ্ঞানের-ভাণ্তার তার সাহাবীগণ, তাবিঈগণ, তাব-ই-তাবিঈগণ এবং কিয়ামতের দিন পর্যন্ত ধারা সততার সাথে তাদের অনুসরণ করবেন, তাদের সকলের উপর আর আমাদেরকে তাওফীক দিন তাদের অনুসরণ করার, তাদের পথের পথিক হবার এবং আমাদেরকে তাঁদের দলভুক্ত করে দিন আমীন; হে আল্লাহ! কবুল করুন। আর এ অধম নিজের অক্ষমতা ্বীকারকারী এবং সর্বশক্তিমান রবের ক্ষমা ্ত্যাশী বান্দা আহমদ ইবন্ আবদুর রহমান ইবন্ মুহাম্মদ আল বান্না ওরফে সাআতী বলছে : ব্যস্ত মানুষ যে বিষয়ে ব্যতিব্যস্ত থাকে, সৌন্দর্যমন্তিত মানুষ যে কর্মে নিয়োজিত থাকে এবং আগ্রহী মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে কাজে অংশ নেয়, তার সর্বাধিক গুরুত্পূর্ণ ও প্রধান _বিষয় হলো আল্লাহর কিতাবের এবং তার রাসূলের হাদীসের মর্ম উপলব্ধি করা । ইসলামী শরী“আতের ভিত্তি তো এ দু'টোই । অধিকাংশ ফিক্হ বিষয়ক বিধি-বিধানের তিত্তি হাদীসের উপর, কারণ শাখাগত বিষয়গুলোর ব্যাপারে কুরআন মজীদের অধিকাংশ আয়াত সংক্ষিপ্ত ও মূলনীতি নির্দেশক, আর হাদীস সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছে। প্রথম যুগের সৎকর্মশীল পূর্বসূরীগণ এমন সব ব্যবস্থা গ্রহণ করেছিলেন, যা দ্বারা মুসলমানদের শরী'আত সংরক্ষিত ও অক্ষুণ্ন থাকে, যা দ্বারা তাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ হয়। এই সুত্রে তারা মহান রাসূলের বিচ্ছিন্ন হয়ে থাকা বাণী ও হাদীসগুলো একত্রিত করেছেন, এ জন্যে তারা শ্রম দিয়েছেন। তীরা দেশ দেশান্তর মফর করেছেন । সাইয়েদুল মুরসালীন, ইমামুল মুস্তাকীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ (সা)-এর রেখে যাওয়া এই সম্পদ অর্জন ও আত্মস্থ করার জন্যে তারা স্ত্রী-পুত্র ও পরিবার-পরিজন ছেড়ে গিয়েছেন । এরপর তারা যা চেয়েছেন, তা পেয়ে ধন্য হয়েছেন । যা কামনা করেছেন, তা লাভ করেছেন । যা শুনেছেন ও মুখস্থ করেছেন, তা অন্যের নিকট পৌছাতে সামান্যতম কার্পণ্যও করেন নি; বরং তারা মুসনাদ, জা“মে ও বিভিন্ন আকারের কিতাব প্রস্তুত করেছেন, যাতে নিজ যুগের এবং পরবর্তী সকল যুগের জনসাধারণ উপকৃত হতে পারে । তাঁদের কিতাব ও সংকলনগুলো নিজ এলাকার গণ্ডি অতিক্রম করে ছড়িয়ে পড়ে দেশ হতে দেশান্তরে । উপকৃত হয় গ্রাম, নগর ও শহরের অধিবাসিগণ। আত্মার খাদ্যরূপে, সৎকর্মশীলদের অনুসরণের মাধ্যমরূপে এখনো সেগুলো অক্ষুণ্ন ও বিদ্যমান রয়েছে, আরো বিদ্যমান থাকবে যতদিন আল্লাহ্ তাআলা চাইবেন ততদিন? দৈহিকভাবে দুনিয়ার যিন্দেগী হতে বিচ্ছিন্ন হয়ে মর্যাদা ও সম্মানের জগত আখিরাতে যাবার পরও এই ময়দানে যাদের পদচিহ্ন এখনো সুস্পষ্ট, যাদের কণ্ঠ এখনো সমুচ্চ, তাদের অন্যতম হলেন ইমামুল মুহাদ্দিসীনির তাক্ওয়া ও সততায় দীনের ইমামদের অনুকরণীয় ব্যক্তিতৃ, ইমামুস্ সুন্নাহ, উম্মতের পতাকাবাহী ইমাম আবূ আবদুল্লাহ্ আহমদ ইবন্ মুহাম্মদ ইবন্ হাম্বল শায়িবানী আল মার্যী রে)। কারণ তিনি তার মুসনাদে ইমাম আহমদ গ্রন্থ তৈরি.ও প্রকাশ করে এই উম্মতের প্রতি বিরাট দায়িত্ পালন করেছেন। প্রাচীন ও আধুনিক হাদীস বিশেষজ্ঞ মুহাদ্দিসগণ সাক্ষ্য দিয়েছেন যে, এই কিতাবখানি সিহাহ্ সিত্তাহ্ বা বিশুদ্ধ ছয়খানা হাদীস থন্থের মধ্যে সর্বাধিক সংখ্যক হাদীস সম্বলিত এবং সহীহ বুখারী ও সহীহ মুসলিমের পর সর্বাধিক বিশুদ্ধ হাদীস গ্রন্থ। ইহকাল ও পরকালে একজন মুসলমানের জন্য যা-যা প্রয়োজন, তার সবগুলো বিষয় সম্পর্কিত হাদীস এই গ্রন্থে স্থান পেয়েছে। সুতরাং এই কিতাবের বরকত সর্বকালীন ও সার্বজনীন । প্রিয়নবী সো)-এর হাদীসের মর্ম উপলব্ধি করতে পারেন এমন সকলেই এই কিতাবের মূল্য অনুধাবন করে থাকেন ইসলাম ও মুসলমান যতদিন এই ধরাপৃষ্ঠে থাকবে, ইমাম আহমদ রে)-এর এই শ্রম ও সাধনা ততদিনই স্বীকৃতি পাবে । মহান আল্লাহ তাকে, তার পূর্বসূরী ও উত্তরসূরীদেরকে উত্তম পুরস্কার দান করুন। তার ব্যাপক দয়ায় তাদেরকে শামিল করুন, তার বিস্তৃত-বিশাল জান্নাতে তাদেরকে স্থান দিন । আমাদেরকে হিদায়তের পথে পরিচালিত করুন এবং কিয়ামতের দিনের ভয়াবহ বিপদ হতে আমাদের নাজাত ও মুক্তি দিন, আমীন। করুন
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।