আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

৯৮ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী নিয়ম অগ্রহণযোগ্য ৷ মানুষের নিকট পরিচিত শাফা'আতের স্বরূপ হলো, তাদের বড়দের নিকট বিনা অনুমতিতেই শাফা'আতকারীগণ কারো জন্য শাফাঁআত করার দাবি নিয়ে আসে। বড়রা এ ক্ষেত্রে সুপারিশকারীদের সুপারিশ কবুল করতে বাধ্য । যার ব্যাপারে সুপারিশ করা হচ্ছে, যদিও তারা তার প্রতি অসন্তুষ্ট থাকে । কারণ সুপারিশ কারীদের প্রতি তাদের প্রয়োজন রয়েছে। তাদের সাহায্য, সহযোগিতা ও সমর্থন ছাড়া চলতে পারে না। সুতরাং তারা তাদের কাজে সমর্থক ও সাহায্যকারীদের প্রতি মুখাপেক্ষী । আর আল্লাহ তা'আলার ব্যাপারে কথা হলো, তার অনুমতি ছাড়া কেউ তার কাছে সুপারিশ করতে পারবে না এবং যার জন্য সুপারিশ করা হবে, তার প্রতিও আল্লাহ তা'আলার সন্তুষ্টি থাকতে হবে । কেননা আল্লাহ তা'আলার কোনো সাহায্য-সহযোগিতার প্রয়োজন পড়ে না এবং তিনি কারো প্রতি মুখাপেক্ষীও নন। আল্লাহ তা'আলা আরো বলেন, ৬০১ 504 ৬০ এ 858 91 94 ৬ খু! ৫০ 28০45 ও 3594৭ ও 4৩ ৬ পি “আকাশ মণ্ডলে এমন অনেক ফেরেশতা রয়েছে, যাদের শাফা'আত কোনো কাজেই আসবে না, তবে আল্লাহ তা'আলা নিজ ইচ্ছায় যাকে খুশি তার জন্য সুপারিশ করার অনুমতি দিলে সে কথা ভিন্ন । (সুরা আন নাজম: ২৬) পঞ্চমত: এসব লোকের সন্দেহের মধ্যে এও রয়েছে যে, তারা বলে আল্লাহ তা'আলার নিকট ওলী ও সৎ লোকদের বিরাট মর্যাদা রয়েছে। সুতরাং আমরা তাদের সম্মান ও মর্যাদার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করছি। তাদের এ সন্দেহের জবাবে আমরা বলবো যে, সমস্ত মুমিন আল্লাহর ওলী । তবে খাছ করে দৃঢ়তার সাথে নির্দিষ্ট করে কোনো ব্যক্তির দিকে ইঙ্গিত করে এ কথা বলা যাবে না যে, অমুকের পুত্র অমুক আল্লাহর ওলী । কেননা এ রকম বলতে গেলে কুরআনুল কারীম এবং রসূলের সুন্নাহ থেকে কোনো না কোনো দলীলের প্রয়োজন রয়েছে। কুরআন ও সুন্নাহর দলীলের মাধ্যমে যার বেলায়াত প্রমাণিত হয়েছে, তার ব্যাপারে আমাদের জন্য বাড়াবাড়ি করা এবং তার থেকে বরকত ও কল্যাণ হাসিল করা বৈধ নয়। কেননা এটি শিরকের অন্যতম মাধ্যম । আল্লাহ তা'আলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন সরাসরি তার কাছে দু'আ করি, তার মাঝে ও আমাদের মাঝে কোনো মাধ্যম নির্ধারণ না করি। কেননা পূর্বের মুশরিকরাও এ কথা বলতো যে, তাদের ঘূর্তিগুলোকে তাদের মাঝে এবং আল্লাহর মাঝে সুপারিশকারী ও মধ্যছৃতাকারী নির্ধারণ করেছে। তারা আল্লাহর কাছে তাদের মর্ধাদা ও নৈকট্যের মাধ্যমে প্রার্থনা করে। আল্লাহ তা'আলা তাদের এ কাজের প্রতিবাদ করেছেন।

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।