আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ৯৭ পান্রীদেরকে আল্লাহর পরিবর্তে প্রভূ হিসাবে গ্রহণ করেছিল । আর নাবী ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সংবাদ দিয়েছেন যে, ততোক্ষণ পর্যন্ত ব্িয়ামত সংঘটিত হবে না যতোক্ষণ না তার একদল উম্মত মুশরিকদের সাথে মিলিত হবে এবং যতোক্ষণ না তার উম্মতের একটি শ্রেণি মূর্তি পূজা করবে । বাস্তবেই এ উম্মতের মধ্যে এমন শিরক এবং ধ্বংসাত্মক মতবাদ এবং ভ্রান্ত বিশ্বাস প্রবেশ করেছে, যা অনেক মানুষকে ইসলামের গণ্ডি থেকেই বের করে দিয়েছে। অথচ তারা লা-ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে থাকে । চতুর্থত: তারা আরো যেসব সন্দেহের আশ্রয় নিয়েছে, তার মধ্যে শাফা'আতের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ তারা বলে, আমরা আল্লাহর পরিবর্তে আওলীয়া ও দ্বলেহীনদের কাছে প্রয়োজন পুরণ করার জন্য দু'আ করি না। তবে তাদের থেকে আমরা চাই যে, তারা আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবেন। কেননা তারা খুব ভালো মানুষ এবং আল্লাহ তা'আলার নিকট তাদের বিশেষ মর্যাদা রয়েছে। সুতরাং আমরা তাদের সম্মানের মাধ্যমে এবং তাদের শাফা“আতের মাধ্যমে আল্লাহর কাছেই চাই। পক্ষে হুবহু এই সন্দেহটিই ব্যক্ত করতো । এরপরও আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলেছেন এবং মুশরিক হিসাবেই নামকরণ করেছেন । আল্লাহ্‌ তাঁআলা বলেন, 35 $ এ 4৩ ০১০১ 9365 ৩955 2845 3 লি ও 55 0 ৩৮৯ 97১45 65 0৬০ ০৭ ও ২ ০৪৭ ও শি এ এজ “আর তারা ইবাদত করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর, যা তাদের কোনো ক্ষতিসাধন করতে পারতোনা এবং তাদের কোনো উপকারও করতে পারতোনা। তারা বলে, এরা তো আল্লাহ্র কাছে আমাদের সুপারিশকারী মাত্র। তুমি বলো, তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে অবহিত করছ, যে সম্পর্কে তিনি অবহিত নন আসমান ও যমীনের মাঝে? তিনি পবিত্র ও মহান সেসব বন্ত থেকে যাকে তোমরা শরীক করছো”। (সূরা ইউনুস: ১৮) শাফা'আত সত্য। কিন্তু তার মালিক একমাত্র আল্লাহ । আল্লাহ তা'আলা সুরা যুমারের 8৪ নং আয়াতে বলেন, ৬ এ & 0৯ “বলো, সমস্ত শাফা'আত কেবল আল্লাহরই মালিকানাধীন” । সুতরাং তা কেবল আল্লাহর কাছেই চাইতে হবে। মৃত ওলী-আওলীয়াদের কাছে নয়। কেননা আল্লাহ তা'আলা ফেরেশতাদের কাছে, নাবীদের কাছে কিংবা অন্যদের কাছে শাফা' আত চাওয়ার অনুমতি দেননি । অতএব শাফা'আত আল্লাহর অধিকারভূক্ত এবং তা তার কাছেই চাইতে হবে। যাতে করে তিনি সুপারিশকারীকে সুপারিশ করার অনুমতি দেন। শাফাঁআতের যে নিয়ম মানব সমাজে প্রচলিত আছে, আল্লাহ তা'আলার কাছে সে

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।