আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ৯১ এ হাদীছে শিরকের সর্বাধিক বড় দু'টি রাস্তা বন্দ করার আদেশ এসেছে । একটি হলো ছবি উঠানো এবং অন্যটি হলো কবরের উপর গম্ুজ নির্মাণ করা । ছবি মিটিয়ে ফেলা এবং কবরের উপর নির্মিত গম্থুজ, মাসজিদ ইত্যাদি ভেঙে ফেলায় দীনের বিরাট কল্যাণ অর্জিত হবে এবং মুসলিমদের আকৃুীদারও সংরক্ষণ হবে । বর্তমান সময়ে ছবি অঙ্কন করা, ছবি ব্যবহার করা, ছবি ঝুলিয়ে রাখা, স্থাপন করা এবং ম্মরণার্থে নির্মিত ছবি সংরক্ষণ করা ব্যাপকারে বৃদ্ধি পেয়েছে ।5 কবরের উপর নির্মাণ কাজও বেড়ে গেছে। এমনকি বর্তমানে এগ্তলো সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে । দীনের সঠিক শিক্ষার অভাব, সুন্নাতের বিলুপ্তি, বিদআত ছড়িয়ে পড়া, অনেক আলেমের নিরব ভূমিকা পালন এবং বাস্তব পরিস্থিতির কাছে তাদের নতি স্বীকার করার কারণেই এমনটি হয়েছে। অধিকাংশ দেশে বর্তমান পরিস্থিতিতে ভালো মন্দে এবং মন্দ ভালোয় পরিণত হয়েছে। মহান আল্লাহ তা'আলার সাহায্য ছাড়া এ ধরনের অন্যায় থেকে বিরত থাকা এবং সঠিক তাওহীদের উপর টিকে থাকা মোটেই সম্ভব নয় । সুতরাং আমাদের সতর্ক হওয়া আবশ্যক, আল্লাহর জন্য, আল্লাহর কিতাবের জন্য, তার নাবীর জন্য, মুসলিমদের ইমাম এবং সাধারণ মুসলিমদের জন্য নছাহত পেশ করা। বিশেষ করে গোমরাহী দাঈ এবং বাতিল প্রচারকদের সংখ্যা যখন বেড়ে চলেছে, তখন সুতরাং বাতিলপন্থিদের মুখোশ উন্ক্ত করা, তাদের গোমরাহীর প্রতিবাদ করা এবং তাদের ক্ষতি থেকে মুসলিমদেরকে জ্ঞান দান করা আবশ্যক | তাহলেই তারা সাবধান ও সতর্ক হতে পারবে। আল্লাহ তা'আলা মুসলিমদেরকে তার কিতাব এবং তার রসূলের সুনাত মোতাবেক আমল করার তাওফীক দিন। [৩৪] তবে বিশেষ প্রয়োজনে ছবি উঠানো জায়েয আছে। যেমন ব্যক্তিগত পরিচয় পত্রের জন্য, প্রয়োজনে ব্যাপক আকারে ছবি উঠানো যাবে না।
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।