আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ৮৩ তাদের সমাধির জন্য কুরবানী যবেহ করা, তাদের কাছে মদদ চাওয়া ইত্যাদি । সৎ লোকদের প্রশংসায় বাড়াবাড়ি করার রাস্তা দিয়েই শয়তান নূহ “আলাইহিস সালামের বংশের মধ্যে শিরক ঢুকিয়েছে। সুতরাং সৎ লোকদের প্রশংসায় বাড়াবাড়ি করা থেকে সাবধান থাকা আবশ্যক । যদিও ভালো উদ্দেশ্যে প্রশংসা করা হয়। নূহ “আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে যে শিরক প্রবেশ করেছিল, উম্মতে মুহাম্মাদীর মধ্যেও অনুরূপ শিরক প্রবেশ করেছে। নূহ “আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে শয়তান যে শিরক ঢুকিয়ে দিয়েছিল, বর্তমানেও সৎ লোকদের প্রতি তা'খীম ও ভালোবাসা প্রদর্শনের পোশাক পরিয়ে সে অনেক লোকের সামনে শিরক ও বিদর্আতকে প্রকাশ করেছে । শয়তান সব সময় কবর পূজারীদের নিকট এ ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে যে, সৎ লোকদের কবরের উপর মাসজিদ , সমাধি, ঘর, গম্ুজ নির্মাণ করা এবং সেগুলোর উপর অবস্থান করা তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের অন্তর্ভুক্ত এবং তাদের কবরের পাশে দু'আ কবুল হয়ে থাকে । অতঃপর এই ভ্তর থেকে শয়তান তাদেরকে কবরবাসীর মধ্যস্থৃতায় দু'আ করা এবং তাদেরকে সুপারিশকারী হিসাবে গ্রহণ করার আহ্বান জানায়। তারা যখন এটি করা, তাদের ইবাদত করা এবং তাদের কাছে শাফা আত চাওয়ার আহবান জানায়। পরিশেষে তাদের কবরগুলো এমন মূর্তি পূজার আড্ডায় পরিণত হয়, যাতে তারা প্রদীপ বাতি জ্বালায়, তাতে মূল্যবান পর্দা ঝুলিয়ে রাখে, তাকে কেন্দ্র করে তাওয়াফ করে, তাতে স্পর্শ করে এবং চুম্বন করে। এতে যখন তারা অভ্যস্থ হয়ে যায়, তখন তারা অন্যান্য মানুষকেও কবর পূজা করা, সেটাকে ঈদের গান হিসাবে গ্রহণ করা এবং বিভিন্ন অনুষ্ঠানের কেন্দ্র বানানোর আহবান জানায় । অতঃপর শয়তান তাদেরকে এ বিশ্বাসের দিকে নিয়ে যায় যে, যারা কবর পূজা করতে নিষেধ করে, তারা ওলীদেরকে অবমাননা করে, তাদেরকে ঘৃণা করে এবং মনে করে যে, ওলীদের কোনো সম্মান-মর্যাদা ও কদর নেই। অনেক মূর্খ সাধারণ মানুষের অন্তরে এমনকি ইলম ও দীনের দাবিদার অনেক লোকের অন্তরে কবর পূজার ফিতনা প্রবেশ করেছে। তারা সত্যিকার তাওহীদপন্ছিদের সাথে শত্রুতা পোষণ করেছে, বড় বড় অপবাদ দিয়েছে এবং মানুষকে তাদের কাছ থেকে সরিয়ে দিয়েছে। এসব কিছুই তারা করছে সৎ লোকদের প্রতি ভালোবাসা প্রদর্শন ও সম্মান প্রদর্শনের ছত্রছায়ায় । তারা তাদের কথায় মিথ্যুক। কেননা সৎ লোকদের প্রতি তখনই প্রকৃত ভালোবাসা প্রদর্শন করা হবে, যখন সেটা আল্লাহর কিতাব ও রসূলের সুন্নাত মোতাবেক হবে । তাদের ফযীলত সম্পর্কে অবগত হওয়া, শৈথিল্য ও বাড়াবাড়ি ব্যতীত ভালো কাজে তাদের অনুসরণ করার মাধ্যমেই তাদের প্রতি সম্মান প্রদর্শন হতে পারে। যেমন-আল্লাহ তা'আলা বলেন,
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।