৭৮ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী “আপনি আমাদের সায়্যেদ! মনিব বা প্রভু। তখন রসূল হুত্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহ তা'আলাই হচ্ছেন একমাত্র সায়্যেদ ! মনিব, প্রভু । আমরা বললাম: আমাদের মধ্যে মর্যাদার দিক থেকে আপনি সর্বশ্রেষ্ঠ এবং আমাদের মধ্যে সর্বাধিক দানশীল। এরপর তিনি বললেন, তোমরা তোমাদের এ সব কথা অথবা এগুলো থেকে কতিপয় কথা বলে যাও। তবে শয়তান যেন তোমাদেরকে তার বশীভূত করতে না পারে। ইমাম আবু দাউদ এই হাদীছকে ভাল সনদে বর্ণনা করেছেন” ॥২০ উপরোক্ত হাদীছে নাবী ্থল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে এ কথা বলতে নিষেধ করেছেন যে, 'আপনি আমাদের সাইয়্যেদ'। তিনি বলেছেন, আল্লাহ তাআলাই প্রকৃত সাইয়্যেদ (মনিব)। তিনি তাদেরকে এ কথা বলতে নিষেধ করেছেন যে, আমাদের মধ্যে মর্যাদার দিক থেকে আপনি সর্বশ্রেষ্ঠ এবং আমাদের মধ্যে সর্বাধিক দানশীল । তাদের পক্ষ হতে বাড়াবাড়ি হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি এটি বলতে নিষেধ করেছেন । তারা তার সামনে উপস্থিত হয়ে প্রশংসা করাকে অপছন্দ করেছেন । কারণ এটি তাদেরকে বাড়াবাড়ির দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেছেন, ১: (৩4০4 % অর্থাৎ শয়তান যেন তোমাদেরকে তার পিছনে টেনে না নেয়। তোমরা যেনে শয়তানের প্রতিনিধি না হয়ে যাও। ৬এ। শব্দের অর্থ দূত ও প্রতিনিধি । সুতরাং রসূল হ্বল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম উপরোক্ত হাদীছে বর্ণনা করেছেন যে, প্রশংসিত ব্যক্তির সামনে প্রশংসাকারীর প্রশংসা শয়তানের কাজের অন্তর্ভুক্ত। যদিও প্রশংসার গুণাবলি তার মধ্যে বিদ্যমান থাকে । এতে করে প্রশংসিত ব্যক্তি নিজেকে বড় মনে করতে পারে । আর এটি পূর্ণাঙ্গ তাওহীদেরও পরিপন্থি। এমনি প্রশংসাকারী প্রশংসায় বাড়াবাড়ি করে ফেলতে পারে । এতে করে সে প্রশংসিত ব্যক্তিকে এমন মর্যাদার আসনে নিয়ে যাবে, যার যোগ্য সে নয়। নাবী হ্ল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার ব্যাপারে »,৮। করতে নিষেধ করেছেন। প্রশংসায় এমন বাড়াবাড়ি করাকে 9৮! বলা হয়, যা মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। এমনকি প্রশংসিত ব্যক্তি রুবৃবীয়ার গুণাবলিতেও গুণান্বিত করে ফেলতে পারে। কতক রী রসূল স্থত্লাল্লাহু আআইহি ওয়া সাল্লামের প্রশংসায় এমন কবিতা রচনা করেছে, যাতে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। যেমন কাসীদা বুরদাহ এর লেখক বুসেরী এবং অন্যরা এমন কবিতা লিখেছেন, যা তাদেরকে বড় শিরক পর্যন্ত নিয়ে গেছে । বুসেরী বুরদাহয় নাবী করীম ৃল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের প্রশংসায় বলেন, পেস্তা ০০০ ০৯৬ ০৬৪ এসিস + ক ১৩ এ ৩৪৪ ০ঠা [২০] দ্বহীহ: আবু দাউদ হা/৪৮০৬।
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।