আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ৭৩ ৫) তিন মাসজিদ ব্যতীত আল্লাহ তা'আলার নৈকট্য লাভের আশায় অন্য কোনো স্থানের উদ্দেশ্যে ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে। যে মাসজিদ তিনটিতে ছাওয়াবের আশায় ভ্রমণ করা যায়, তা হলো মাসজিদুল হারাম, মাসজিদে নববী এবং মাসজিদুল আকসা। ৬) নাবী ্বল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার প্রশংসায় বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ৫40৯5 4 3351958 ১১৩ এ এড 2 ৩8 40০ 5৮ ৮৫ 32) ৭৯ “তোমরা আমার অতিরিক্ত প্রশংসা করো না। যেমন প্রশংসা করেছিল খিষ্টানরা মারইয়াম তনয় ঈসা শ্রেষ্ট) এর । আমি কেবল আল্লাহ তা'আলার একজন বান্দা । সুতরাং তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তারই রসূল বলবে” ।” প্রশংসায় বাড়াবাড়ি করাকে ৮,০১। বলা হয়। ৭) যেসব স্থানে মূর্তিপূজা করা হয় অথবা যেখানে জাহেলী যুগের কোনো উৎসব পালন করা হয়, সেখানে মানত পূরণ করতে নিষেধ করা হয়েছে । তাওহীদের সংরক্ষণ, তাকে হেফাযত এবং শিরকের রাস্তা বন্ধ করার জন্যই নাবী করীম হ্বল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম উপরোক্ত কথা বলেছেন। নাবী হ্ল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এভাবে শিরকের সুস্পষ্ট বর্ণনা করা এবং উম্মতকে শিরক থেকে দূরে রাখার জন্য কঠোর সতর্কতা অবলম্বন করার পরও কবরপুজারীরা তার সুন্নাতের বিরোধীতা করেছে এবং তার আদেশের বিরুদ্ধাচরণ করে এসব কাজেই লিপ্ত রয়েছে, যা থেকে তিনি নিষেধ করেছেন। তারা কবরের উপর মজবুত গম্বুজ নির্মাণ করেছে। তার উপর মাসজিদ নির্মাণ করেছে, বিভিন্ন অলঙ্কার দিয়ে সেটাকে অলংকৃত করেছে এবং আল্লাহকে বাদ দিয়ে তারা এগুলোর জন্য বিভিন্ন প্রকার ইবাদতও পেশ করছে। ইমাম ইবনুল কাইয়্যিম ৫০৯) বলেন, কবরের ব্যাপারে রসূল স্বল্লাললাহু “আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত, তার আদেশ, তার নিষেধ, তার ছাহাবীদের আমল এবং বর্তমান সময়ের অধিকাংশ মানুষের আমলকে যে ব্যক্তি একত্র করবে, সে উভয়ের মাঝে এমন অসংগতি দেখতে পাবে, যা একসাথে একত্রিত হতেই পারে না। নাবী স্বল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম কবরের দিকে ফিরে দ্বলাত আদায় করতে নিষেধ করেছেন, আর এরা কবরের নিকট এবং কবরের দিকে ফিরে ছ্বলাত পড়ছে। তিনি কবরকে মাসজিদ বানাতে নিষেধ করেছেন, আর এরা কবরের উপর মাসজিদ বানাচ্ছে এবং আল্লাহর ঘরের মতো বানিয়ে এগুলোকে সমাধি ও পবিভ্র স্থান হিসাবে নামকরণ করেছে। তিনি কবরের উপর বাতি জ্বালাতে নিষেধ করেছেন, আর এরা সেটার উপর মোমবাতি ও বাতি জ্বালানোর জন্য [১৪] দ্বহীহ বুখারী হা/৩৪৪৫।

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।