আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী দরজাকে বন্ধ করার জন্য এবং আল্লাহ তা'আলার সৃষ্টির সাদৃশ্য করা থেকে দুরে রাখার জন্যই বলা হয়েছে যে, ক্বিয়ামতের দিন ছবি অংকনকারীরাই সবচেয়ে কঠিন আযাবের সম্মুখীন হবে। নূহ “আলাইহিস সালামের জাতির বিভ্রান্তির ঘটনা থেকে আমরা পথভ্রষ্ট করা ও তাদের সাথে ধোকাবাজি করার ক্ষেত্রে অভিশপ্ত শয়তানের সুদূর প্রসারি চেষ্টা ও আগ্রহের কথা জানতে পারলাম। মানুষকে গোমরাহ করার জন্য সে কখনো তাদের আবেগ ও সহানুভূতিকে কাজে লাগায় এবং তাদেরকে ভালো কাজে উৎসাহ দেয়ার বেশ ধরে। সে যখন নৃহ আলাইহসি সালামের জাতির লোকদের মধ্যে সৎ লোকদের প্রতি প্রচুর ভালোবাসা দেখতে পেলো, তখন এতে আরো বাড়াবাড়ি করার আহ্বান জানালো । তাদেরকে সৎ লোকদের স্মরণার্থে ছবি স্থাপন করার আদেশ দিলো। এতে ইবলীসের উদ্দেশ্য ছিল তাদেরকে ধীরে ধীরে হক থেকে গোমরাহীর দিকে নিয়ে যাওয়া। সে শুধু তার সামনে উপস্থিত লোকদেরকেই গোমরাহ করে ক্ষ্যান্ত হতে চায়নি; বরং পরবর্তীতে আগমনকারী স্বল্প জ্ঞানের অধিকারী ও মূর্খতায় আচ্ছন্ন প্রজন্মকেও গোমরাহ করার সুদূর প্রসারী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিল। সুতরাং সে তাদের জন্য এ ছবিগুলোর ইবাদত করাকে সুশোভিত করে দেখালো এবং শিরকে আকবারে লিপ্ত করে ছাড়লো । তারা তাদের নাবী নূহের সাথে এ বলে দাভিকতা প্রদর্শন করলো, ৮৫৩ 8১ 3 “তোমরা নিজেদের মাবুদগ্ডলোকে পরিত্যাগ করো না”। ইমাম ইবনুল কাইয়্যিম €শস্ট) বলেন, শয়তান মুশরিকদেরকে নিয়ে বিভিন্ন রকম খেল-তামাশা করে এবং মূর্তিপূজায় লিপ্ত করে। প্রত্যেক জাতির বিবেক-বুদ্ধি অনুপাতে তার খেল-তামাশা হয় বিভিন্ন রকম। মৃত মানুষের ছবির প্রতি সম্মান প্রদর্শনের নামে শয়তান কোনো কোনো সম্প্রদায়কে তার নিজের ইবাদতের আহ্বান জানায়। যেমনটি নূহ “আলাইহিস সালামের জাতির মধ্যে লক্ষ্যণীয়। সাধারণ মুশরিকদের গোমরাহির কারণ এটিই । আর বিশিষ্ট ও অভিজাত শ্রেণির মুশরিকরা তাদের ধারণারপ সৃষ্টিজগতে প্রভাব বিস্তারকারী তারকাসমুহের আকৃতিতে মূর্তি বানিয়ে সেগুলোর উপাসনা করতো । এগ্তলোর জন্য তারা ঘর তৈরি করতো, দারোয়ান নিযুক্ত করতো, তাদের সামনে পর্দা ঝুলিয়ে রাখতো এবং তাদের জন্য কোরবানি পেশ করতো । পৃথিবীতে এগুলো অতীত ও বর্তমানের সবসময়ই লক্ষ্য করা যায়। বেদীন মুশরিকদের থেকে এ প্রথাগ্তলোর উৎপত্তি হয়েছে। এরা ছিল ইবরাহীম “আলাইহিস সালামের গোত্রের এসব লোক, শিরকের অসারতা বর্ণনা করার জন্য ইবরাহীম “আলাইহিস সালাম বিতর্কে নেমেছিলেন। আর তিনি তার ইলমের মাধ্যমে মুশরিকদের দলীল- প্রমাণগুলো খগ্তন করেছিলেন এবং স্বীয় হাত দিয়ে তাদের বাতিল মাবুদগ্ডলো ভেঙে চূর্ণ বিচরণ করে ফেলেছিলেন। এর কারণে মুশরিকরা তাকে আগুনে পুড়ে হত্যা করার দাবি জানিয়েছিল।

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।