আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ৬৫ আব্দুল্লাহ ইবনে আব্বাস €স্ট) বলেন, আদম “আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ “আলাইহিস সালাম এর জাতি পর্যন্ত একহাজার বছরের ব্যবধান ছিল। এ দীর্ঘ সময়ের মধ্যে সকল মানুষই তাওহীদের উপর ছিল। ইমাম ইবনুল কাইয়্যিম (স্পট) বলেন, উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় এ কথাটি সঠিক । ইমাম ইবনে কাছীরও এ কথাকে দ্বহীহ বলেছেন। অতঃপর নূহ প্র্ট) এর জাতির মধ্যে সর্বপ্রথম শিরকের আবির্ভাব হয়। কতিপয় সৎ লোককে নিয়ে বাড়াবাড়ি করার কারণেই তাদের মধ্যে শিরক প্রবেশ করে। আল্লাহ তা'আলা বলেন, 17০55 3555 ৯4 এ 155 মুঠ 59 6035 মুঠ ৪৫ 5৩ ২19৬ “কাফেররা বলল, তোমরা নিজেদের মাবুদগ্তলোকে পরিত্যাগ করো না। বিশেষ করে €য়াদ', “সুআ', হয়াণ্ডছ' 'ইয়াউক' এবং 'নাসর'কে কখনও পরিত্যাগ করো না”। সূরা নূহ: ২৩) হ্থহীহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস €স্*ু) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, এগুলো হচ্ছে নৃহ “আলাইহিস সালামের গোত্রের কতিপয় সৎ ব্যক্তির নাম। তারা যখন মৃত্যুবরণ করল, তখন শয়তান তাদের কওমকে বুঝিয়ে বলল, যেসব জায়গায় তাদের মজলিস বসতো, সেসব জায়গাতে তাদের মূর্তি স্থাপন করো এবং তাদের সম্মানার্থে তাদের নামেই মূর্তিগ্ুলোর নামকরণ করো। তখন তারা তাই করল। তাদের জীবদ্দশায় মূর্তিশ্ুলোর পূজা করা হয়নি ঠিকই; কিন্তু মূর্তি স্থাপনকারীরা যখন মৃত্যু বরণ করল এবং পরবর্তীরা মূর্তি স্থাপনের ইতিহাস ভুলে গেল, তখনই মূর্তিগুলোর ইবাদত শুরু হলো । ইমাম ইবনুল কাইয়্যিম ৫৮) বলেন, অনেক সালাফ বলেছেন, যখন সৎ লোকগুলো মারা গেল, তখন তারা তাদের কবরগুলোর উপর অবস্থান করতে লাগল । অতঃপর তারা তাদের মূর্তি বানালো। অতঃপর যখন বহু সময় পার হলো, তখন তারা সেগুলোর ইবাদত শুরু করলো। সৎ লোকদেরকে নিয়ে বাড়াবাড়ি করা, তাদের ছবি নির্মাণ ও সংরক্ষণ করা, সেগুলোকে তাদের মজলিসে স্থাপন করার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস €»্ট) থেকে ইমাম বুখারী (০) যে হাদীছ বর্ণনা করেছেন, তা থেকে আমরা ছবি নির্মাণ করা, সেটা দেয়ালে ঝুলিয়ে রাখা, মাঠে-ময়দানে ও রাজপথে সেটা ছ্থাপন করার ভয়াবহতা অনুভব করতে পারি। এগুলো মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। এ ছবিগুলো এবং রাজপথে ও মাঠে-ময়দানে স্থাপিত মূর্তিগুলোর প্রতি সম্মান প্রদর্শন এমনভাবে বাড়তে থাকে যে, এক সময় এগুলোর ইবাদত শুরু হয়ে যায়। যেমন হয়েছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে । এ জন্যই ইসলামে ছবি অঙ্কন করা নিষিদ্ধ করা হয়েছে। রসূল ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ছবি অংকনকারীকে অভিশাপ করেছেন এবং তাকে কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন । আর ছবি অঙ্কনের মাধ্যমে যাতে এ উম্মতের মধ্যে শিরক প্রবেশ করতে না পারে, তাই এ
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।