৬২ আল ইরশাদ-ছ্বহীহ আকীদার দিশারী (১১) তার মধ্য থেকে আরেকটি পদ্ধতি হলো, আল্লাহ তা'আলা কুরআনে এমন অনেক দৃষ্টান্ত পেশ করেছেন, যার দ্বারা মুশরিকদের শিরক বাতিল হওয়ার বিষয়টি সুস্পষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ তা'আলা বলেন, ৮০০ ১45 ও ৮০1 4 59৪ 9 থা ৪৯ গা ৮ তি ৩ পচ 2০৪ ৮৪৯ “যে কেউ আল্লাহর সাথে শরীক করল; সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো, কোনো স্থানে নিক্ষেপ করল” । (সুরা আল হাজ্জ ২২: ৩১) উচ্চতা, প্রশস্ততা এবং মান-মর্ধাদার দিক থেকে আল্লাহ তা'আলা এখানে তাওহীদকে আসমানের সাথে তুলনা করেছেন এবং তাওহীদ বর্জনকারীকে আসমান থেকে যমীনের সর্বনি্নস্তরে নিপতিত ব্যক্তির সাথে তুলনা করেছেন। কেননা সে ঈমানের শীর্ষস্থান থেকে কুফরীর সর্বনিননস্তরে পড়ে গেছে। যে শয়তান তাকে শিরকের দিকে নিয়ে যায়, তাকে এমন পাখির সাথে তুলনা করা হয়েছে, যে তার অঙ্গ-প্রত্যঙ্গগুলো ছিন্নভিন্ন করে ফেলে । তার যে প্রবৃত্তি তাকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে সেটাকে এ বাতাসের সাথে তুলনা করা হয়েছে, যা তাকে দূরবর্তী কোনো স্থানে নিক্ষেপ করে । শিরকের অসারতা এবং দুনিয়া ও আখিরাতে মুশরিকদের ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে কুরআনে যেসব দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে তা থেকে এটি অন্যতম |৯. [১১] শিরকের অসারতা ও মুশরিকদের মূর্খতা এবং দুনিয়া ও আখিরাতে তাদের ক্ষতিণ্রস্ত হওয়ার আরো কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করা হলো । আল্লাহ তা'আলা বলেন, “হে লোক সকল! একটি উপমা দেয়া হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো, আল্লাহকে বাদ দিয়ে যেসব উপাস্যকে তোমরা ডাকো তারা সবাই মিলে একটি মাছি সৃষ্টি করতে চাইলেও করতে পারবে না। বরং মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় তাহলে তারা তা ছাড়িয়েও নিতে পারবে না। সাহায্য প্রার্থীও দুর্বল এবং যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে সেও দুর্বল। সুরা আল হাজ্জ আয়াত ৭৩ “আল্লাহ একটি উপমা দিচ্ছেন, একজন গোলাম, যে অন্যের অধিকারভূক্ত এবং নিজেও কোনো ক্ষমতা রাখে না। দ্বিতীয়জন এমন এক ব্যক্তি যাকে আমি নিজের পক্ষ থেকে ভালো রিযিক দান করেছি এবং সে তা থেকে প্রকাশ্যে ও গোপনে খরচ করে। বলো, এরা দু'জন কি সমান? আলহামদু লিল্লাহ, কিন্তু অধিকাংশ লোক জানে না। আল্লাহ আরেকটি উপমা দিচ্ছেন। দুজন লোক, একজন বধির ও বোবা, কোনো কাজ করতে পারে না। নিজের প্রভুর ঘাড়ে বোঝা হয়ে চেপে আছে। যে দিকেই তাকে পাঠায় সে ভালো কিছু নিয়ে আসতে পারে না। দ্বিতীয়জন ইনসাফের হুকুম দেয় এবং নিজে সত্য সঠিক পথে প্রতিষ্ঠিত আছে। বলো, এরা দু'জন কি সমান?” (সুরা আন নাহাল: ৭৬) তাকে বাদ দিয়ে অন্য যাদেরকে তোমরা ডাকছো তারা তো একটি খেজুরের বীচির উপরের পাতলা পর্দার অধিকারীও নয়। তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনতে পারে না এবং শুনলেও তোমাদের কোনো জবাব দিতে পারে না এবং কিয়ামতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে। প্রকৃত অবস্থান এমন সঠিক খবর একজন সর্বজ্ঞ ছাড়া কেউ তোমাদের দিতে পারে না”। (সুরা ফাতির: ১২-১৩)
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।