আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ৪৭ মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহহাব, শাইখ মুহাম্মাদ ইবনে ইসমাঈল আস সানআনী, মুহাম্মাদ ইবনে আলী আশ শাওকানী এবং অতীত ও বর্তমানের আরো অনেক ইমাম রয়েছেন। এ বিষয়ে লেখা তাদের কিতাবগুলো আমাদের হাতেই রয়েছে। ইমাম শাওকানী €শস্ট) স্বীয় কিতাব নাইলুল আওতারে বলেন, কবরের উপর সমাধিগ্ুলো মজবুতভাবে নির্মাণ করা এবং সেটাকে সৌন্দর্যমন্তিত করার এমন ফিতনা- ফাসাদ চালু হয়েছে, যার জন্য ইসলাম তার চোখের পানি ফেলছে । অজ্ঞ মুসলিমরা এগুলোর প্রতি এ রকমই আকীদা পোষণ করছে, যেমন আকীদা পোষণ করেছিল কাফেররা তাদের মূর্তিগুলোর প্রতি । ক্ষেত্র বিশেষে এর চেয়ে ভয়াবহ আকৃীদাও রাখছে। তাদের ধারণা এই কবরগুলো তাদের উপকার করতে এবং বিপদাপদ দূর করতে সক্ষম। তাই তারা প্রয়োজন পূরণের জন্য এগুলোকে উদ্দেশ্য হাসিলের স্থান ও আশ্রয় স্থলে পরিণত করেছে । এখান থেকে তারা সেটাই চাচ্ছে, যা আল্লাহর বান্দারা কেবল তার কাছেই চায়। এগুলোর দিকে তারা সফর করছে, এখানে তারা কবর ও সমাধিগুলো স্পর্শ করছে এবং ফরিয়াদ করছে । মোটকথা মক্কার মুশরিকরা জাহেলী যুগে তাদের মূর্তির নিকট যা করতো এ যুগের কবর পুজারীরা কবরের নিকট তা থেকে একটিও বাদ দেয়নি । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় অন্যায় ও কুফরী মুসলিম সমাজে বিদ্যমান থাকার পরও কাউকে আল্লাহর জন্য রাগান্বিত হতে এবং তার পবিত্র দীনের জন্য ক্রোধান্বিত হতে দেখা যায় না। কোনো আলেম, ছাত্র, শাসক, মন্ত্রী বা বাদশাহ কেউই এগুলোর প্রতিবাদ করার আগ্রহ দেখাচ্ছে না!! বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে অনেক খবর এসেছে যে, অনেক কবরপূজারী আছে, সরাসরি মিথ্যা কসম খেয়ে বসে । অতঃপর যখন তাকে এ বিষয়ে তার শাইখের নামে অথবা তার ওলীর নামে কসম খেতে বলা হয়, তখন তোতলানো ও ইতন্ততা শুরু করে এবং গড়িমসি করে। পরিশেষে তার ওলীর নামে কসম খেতে অস্বীকার করে এবং এ ব্যাপারে সত্য স্বীকার বরে। এটি সত্য সুস্পষ্ট দলীল যে, তাদের শিরক এসব লোকের শিরকের চেয়েও ভয়াবহ, যারা বলে নিশ্চয় আল্লাহ দুই মাবুদের এক মাবুদ অথবা তিন মাবুদের এক মাবুদ । হে মুসলিমদের আলেম সম্প্রদায়! হে মুসলিমদের শাসক গোষ্ঠি! আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। ইসলামের জন্য কুফরের চেয়ে অধিক বিপর্যয় আর কিছু আছে কি? এ দীনের মধ্যে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করার চেয়ে অধিক বিপদ আর কিছু আছে কি? মুসলিমরা যত মুছীবতে আক্রান্ত হয়ে থাকে এর মতো আর কোনো মুছীবত নেই। এ অন্যায়ের প্রতিবাদ করা যদি ওয়াজিব না হয়, তাহলে প্রতিবাদ করার মত আর কোনো অন্যায় মুসলিমদের সামনে আছে বলে আমি মনে করি না। কোনো এক আরব কবি বলেছেন,

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।