আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ৪৫ ইবাদতের মধ্যে গণ্য। এমনি আল্লাহ তা'আলাকে ভালোবাসা, আল্লাহর রসূলকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা এবং তার নিকট তাওবা করাও ইবাদতের অন্তর্ভূক্ত । এমনি কুরবানী করা, মানত করা, আশ্রয় প্রার্থনা করা, সাহায্য চাওয়া এবং ফরিয়াদ করাও ইবাদতের অন্তর্ভুক্ত । সুতরাং সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা আবশ্যক। তিনি এক, অদ্ধিতীয় এবং তার কোনো শরীক নেই । এগুলো থেকে কোনো কিছু যে ব্যক্তি আল্লাহ ছাড়া কুরবানী করলো কিংবা মানত করলো, কিংবা মৃত-অনুপদ্থিত ব্যক্তির নিকট সাহায্য বা আশ্রয় চাইলো অথবা জীবিত উপস্থিত ব্যক্তির নিকট এমন বিষয়ে সাহায্য চাইলো, যাতে আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করার ক্ষমতা রাখে না, সে বড় শিরকে লিপ্ত হলো এবং এমন ভয়াবহ গুনাহয় লিপ্ত হলো, যা তাওবা ছাড়া ক্ষমা করা হবে না। চাই সে এগুলো থেকে কোনো কিছু মূর্তির উদ্দেশ্যে বা গাছের উদ্দেশ্যে অথবা পাথরের উদ্দেশ্যে অথবা কোনো নাবীর উদ্দেশ্যে বা কোনো মৃত বা জীবিত ওলীর উদ্দেশ্যে নিবেদিত করুক, সবই শিরক । যেমন বর্তমানে কবরের উপর নির্মিত সমাধিগুলোর নিকট করা হয়ে থাকে। ইবাদতের মধ্যে আল্লাহ তা'আলার সাথে কেউ অন্যকে শরীক করুক, -এটি আল্লাহ তা'আলা মোটেই পছন্দ করেন না। চাই কোনো নৈকট্যশীল ফেরেশতা, প্রেরিত রসূল, ওলী বা অন্য কাউকে শরীক করা হোক। আল্লাহ তা'আলা বলেন, কস ০০ 0১ 95১ 6 3849 4 45৯ 5382 3 ও 5৯ “আল্লাহ তার সাথে শিরক করার গুনাহ মাফ করবেন না। শিরক ছাড়া অন্যান্য যেসব গুনাহ রয়েছে সেগুলো যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন।” (সূরা আন নিসা: ৪৮) আল্লাহ তাআলা বলেন, কা ঞা 5195 ১৩ ঞ কেউ 29৯ “মাসজিদসমুহ আল্লাহর ইবাদত করার জন্যই। অতএব তোমরা আল্লাহ্র সাথে কাউকে ডেকো না”। (সূরা আল জিন: ১৮) সুরা আন নিসার ৩৬ নং আয়াতে আল্লাহ তা'আলা আরো বলেন, 5০ 81975 39 ঝা 9৯9৯ “তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে অন্য কিছুকে শরীক করো না”। অত্যন্ত আফসোসের ব্যাপার হলো বর্তমানে বেশ কিছু দেশে ইসলামের দাবিদার অনেক লোক কবরকে মূর্তি বানিয়ে আল্লাহর পরিবর্তে সেগুলোর পূজা করছে। কখনো কখনো তাদের কেউ কেউ কবর ছাড়া অন্যান্য স্থানেও আল্লাহ ছাড়া অন্যের নিকট দু'আ করে থাকে । কেউ কেউ বসা থেকে উঠার সময় কিংবা আকস্মিক কোনো বিপদা-পদের
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।