আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ৪৩ সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহ তা'আলার জন্য খাছভাবে সম্পন্ন করাকে -৬ঠ ৮৯%৭। বলা হয়। উলুহীয়াত অর্থ ইবাদত। এ১। অর্থ মাবুদ। এ জন্যই এ প্রকার তাওহীদকে ৪১৬০। -৩১ বলেও নামকরণ করা হয়। ১১৬। শব্দের আভিধানিক অর্থ নত হওয়া, বশীভূত হওয়া, পদদলিত হওয়া ইত্যাদি। যখন কোনো রাস্তার উপর দিয়ে পদচারণ করা হয়, তখন তাকে -১ 3০৮ বলা হয়। অর্থাৎ পদদলিত ও বশীভূত রাস্তা। আলেমগণ ইবাদতের পারিভাষিক অর্থ আলোচনা করতে গিয়ে বিভিন্ন বাক্য ব্যবহার করেছেন৷ তবে তার মূল অর্থে সকলেই এঁকমত্য পোষণ করেছেন। একদল আলেমের মতে প্রচলিত সামাজিক প্রথা ও বিবেক-বুদ্ধির দাবি ছাড়াই যা দল আলেমের মতে পরিপূর্ণ বিনয় মিশ্রিত পরিপূর্ণ ভালোবাসাকে ইবাদত বলা হয়। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমীয়া (্ম্ট) ইবাদতের পারিভাষিক অর্থ বর্ণনা করতে গিয়ে বলেন, 2৮৮) ৮৯৬০। 0৮৯3 0958 ৩০ ০০৮৮৪ এ এরর ০ এ শে লা ৩০৬৭] আল্লাহ তা'আলা বান্দার যেসব প্রকাশ্য-অপ্রকাশ্য কথা ও কাজকে ভালোবাসেন ও পছন্দ করেন, তার নামই ইবাদত । ইবাদতের এ সংজ্ঞাটিই সর্বাধিক সূক্ষ্ম ও অধিকতর ব্যাপক । কেননা দীনের সবকিছুই ইবাদতের মধ্যে গণ্য ৷ যারা বিনয় মিশ্রিত ভয়কে ইবাদত বলে নামকরণ করেছেন, তাদের কথা হলো পরিপূর্ণ বিনয়ের সাথে পরিপূর্ণ ভালোবাসা প্রিয়পাব্রের আনুগত্য করা ও তার সামনে নত হওয়ার দাবি জানায়। বান্দাকে কেবল ভালোবাসা ও বিনয়ই প্রিয়পাত্রের জন্য নত করে। সুতরাং বান্দার পক্ষ হতে আল্লাহ তা'আলার জন্য ভালোবাসা ও তার সামনে নত হওয়া অনুপাতেই বান্দার আনুগত্য হয়ে থাকে । বান্দার তরফ থেকে তার রবের প্রতি ভালোবাসা এবং তার রবের সামনে বিনয়ী ও নত হওয়া একমাত্র তারই ইবাদতের দাবি জানায় । তিনি এক ও অদ্ভিতীয়, তার কোনো শরীক নেই। ইসলামী শরী“আতে যেসব ইবাদতের আদেশ এসেছে, তাতে একই সঙ্গে বিনয়-নম্রতা ও ভালোবাসা থাকা আবশ্যক । এতে তিনটি রুকন থাকা জরুরী । ভালোবাসা, আশা- আকাঙ্খা এবং ভয়-ভীতি । ইবাদতের মধ্যে এসব বিষয় একসাথে বিদ্যমান থাকা আবশ্যক। যে ব্যক্তির মধ্যে এগুলো থেকে শুধু একটি পাওয়া যাবে, সে পরিপূর্ণরূপে আল্লাহ তা'আলার ইবাদতকারী নয়। অন্তরে শুধু ভালোবাসা নিয়ে ইবাদত করা ছুফীদের তরীকা, শুধু আশা-আকাঙ্খা নিয়ে ইবাদত করা মুরজিয়াদের তরীকা, আর শুধু ভয় নিয়ে ইবাদত করা খারেজীদের তরীকা ।
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।