৩৩৪ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী শাইখ আবুল আ'লা মাওদুদী কাদিয়ানীদের প্রতিবাদ করতে গিয়ে বলেছেন, আমরা যখন কুরআনে অনুসন্ধান ও গবেষণা চালাবো, তখন দেখতে পাবো যে, পৃথিবীর মানব জাতিসমূহের মধ্য থেকে যখন কোনো একটি গোষ্ঠির নিকট আল্লাহ তা'আলা নতুন নাবী- রসূল পাঠিয়েছেন, তখন চারটি কারণের যে কোনো একটি কারণ অবশ্যই বিদ্যমান ছিল। (১) পূর্ব থেকে সেই মানব গোষ্ঠির নিকট কোনো রসূল ছিলেন না অথবা ইতিপূর্বে রসূল পাঠানো হয়নি কিংবা অন্য কোনো মানব গোষ্ঠির নিকট থেকে নাবী-রসুলের শিক্ষা তাদের কাছে পৌছেনি। (২) ইতিপূর্বে তাদের নিকট নাবী-রসূল পাঠিয়েছেন ঠিকই; কিন্তু নাবীর শিক্ষা মিটে গিয়েছিল কিংবা লোকেরা তা ভুলে গিয়েছিল অথবা লোকেরা তাতে পরিবর্তন ও সাধন করেছিল। এতে করে মানুষের পক্ষে সঠিক ও পরিপূর্ণভাবে নাবীর অনুসরণ করা সম্ভব ছিল না। (৩) পূর্বে নাবী পাঠানো হয়েছিল ঠিকই; কিন্তু তার শিক্ষা পরবর্তীতে আগমনকারী সমস্ত মানুষের জন্য পরিব্যাপ্ত ছিল না এবং সর্বযুগের মানুষের চাহিদা পুরণে যথেষ্ট ছিল না। তাই দীনকে পরিপূর্ণ করার জন্য অতিরিক্ত নাবী-রসূল পাঠানোর প্রয়োজন ছিল। (৪) পূর্বে নাবী পাঠানো হয়েছে ঠিকই; কিন্তু তাকে সত্যায়ন ও সমর্থন করার জন্য আরেকজন নাবী পাঠানোর প্রয়োজন ছিল । এ চারটি কারণের প্রত্যেকটিই নাবী মুহাম্মাদ সল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণের মাধ্যমে পুরণ হয়ে গেছে। সুতরাং মুহাম্মাদ দ্বন্নাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে নাবী হিসাবে প্রেরণ করার পর মুসলিম জাতির জন্য অথবা পৃথিবীর অন্য কোনো জাতির জন্য নতুন কোনো নাবী প্রেরণের দরকার নেই। কেননা কুরআন নিজেই বর্ণনা করার দায়িত্ব নিয়েছে যে, মুহাম্মাদ ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র মানব জাতির নিকট প্রেরণ করা হয়েছে এবং সমস্ত মানুষের হেদায়াতের জন্য তাকে পাঠানো হয়েছে । আল্লাহ তা'আলা বলেন, রজনী তি! ও ০৯5 31 এ ভা ৪৩১৯ “হে মুহাম্মাদ! বলো, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রসূল হিসাবে এসেছি” । সেরা আল-আরাফ; ১৫৮) বিশ্ব সভ্যতার ইতিহাস প্রমাণ করে যে, নাবী করীম ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণের পর থেকে আজ পর্যন্ত ভূপৃষ্টের প্রত্যেক প্রান্তের প্রত্যেক জাতির কাছেই তার রিসালাত পৌছার সুযোগ রয়েছে। সুতরাং নাবী-রসূল পাঠানোর প্রথম কারণ অনুপদ্থিত। কুরআনুল কারীম, হাদীছ ও সীরাতের কিতাবের ভাণ্ডারগুলো সাক্ষ্য দেয় যে, নাবী করীম দ্বল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যে শিক্ষা নিয়ে এসেছেন তা এখনো প্রকৃত অবস্থায় রয়েছে। তাতে ভূল-ত্রান্তি, বিকৃতি ও পরিবর্তন-পরিবর্ধন অনুপ্রবেশ করতে পারেনি । তিনি
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।